• শনিবার, ০৬ জুন ২০২৬, ০৩:০৬ পূর্বাহ্ন
শিরোনাম
ভোলা সদরের কোড়ালিয়া গ্রামে বাবার কবরের পাশে কোরআন তেলাওয়াত করছেন তোফায়েল আহমেদের কন্যা ডা. মুন্নি যুগাবতার শ্রী শ্রী লোকনাথ বাবার তিরোধান দিবস উপলক্ষে মহানাম যজ্ঞ ও মহাপ্রসাদ বিতরণঃ বোরহানউদ্দিনে শিক্ষা, পরিবেশ ও জনকল্যাণে বহুমুখী কর্মসূচি পুলিশি পাহারায় জানাজা-তে নেয়া হচ্ছে তোফায়েল আহমেদের ম/র/দেহ! চিরতরে ভোলায় ফিরছেন তোফায়েল আহমেদ, শায়িত হবেন পারিবারিক কবরস্থানে! তোফায়েল আহমেদের জানাজা আগামীকাল,দাফন মায়ের পাশে উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নে গণমাধ্যমের সহযোগিতা চাইলেন এমপি হাফিজ ইব্রাহিম ভোলার বাংলাবাজারে লোডশেডিংয়ের প্রতিবাদে বিক্ষোভ, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের দাবি বিদ্যুৎ সংকটে বিপাকে ভোলাবাসী,পচছে ফ্রিজে সংরক্ষিত মাংস ইলিশা লঞ্চঘাট পরিদর্শনে নৌ পরিবহন প্রতিমন্ত্রী নিরাপদ যাত্রীসেবা নিশ্চিতকরণে জেলা পুলিশের ভূমিকার প্রশংসা

বোরহানউদ্দিনে রাতের আঁধারে পৌর এলাকা ঘুরে ঘুরে অসহায়-দুস্থদের ঘরে কম্বল পৌছে দিলেন পৌর প্রশাসক

NEWS ROOM / ১১৮ বার ভিউ
আপডেট : মঙ্গলবার, ১০ ডিসেম্বর, ২০২৪

মোঃ সাইফুল ইসলাম আকাশ

ভোলা প্রতিনিধিঃ
কয়েক দিন যাবত ভোলায় জেঁকে বসেছে শীত। সেই শীতের হাত থেকে ভোলার বোরহানউদ্দিন পৌরসভার অসহায়,দুস্থ ও ছিন্নমূল মানুষদের রক্ষা করতে রাতের আঁধারে ঘুরে ঘুরে শীতবস্ত্র কম্বল বিতরণ করেছেন বোরহানউদ্দিন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক মোঃ মেহেদী হাসান।
সোমবার (৯ ডিসেম্বর ) রাতে বোরহান উদ্দিন পৌরসভার উত্তর ও দক্ষিণ বাসস্টান্ড,হাওলাদার মার্কেট জেলেপাড়া,খেয়াঘাট,ইউসুফ নগর সহ বোরহানউদ্দিন পৌরসভার বিভিন্ন এলাকা ঘুরে ঘুরে অসহায়-দুস্থদের বাড়ি গিয়ে ঘরে ঘরে নিজ হাতে কম্বল পৌঁছে দেন পৌর প্রশাসক।
কনকনে শীতের রাতে দরজার সামনে পৌর প্রশাসকের হাত থেকে কম্বল পেয়ে খুশি মানুষগুলো আবেগজড়িত কণ্ঠে বলেন, ‘এভাবে কেউ আমাদের ডেকে শীতের কাপড় দেয়নি। নাম লিখে নিয়ে যায়। কিন্তু সেই কম্বল আমরা আর পাইনা।’
উত্তর ও দক্ষিণ বাস স্ট্যান্ড এলাকার ছিন্নমূল মানুষের সাথে আলাপকালে তারা আরো বলেন, রাতে শীতের কারণে যখন ঘুম আসছিল না, তখন স্যার আমাদের কাছে কম্বল নিয়ে হাজির হন। রাতের আঁধারে আমাদের খোঁজ-খবর নিয়ে কম্বল দেয়ায় এসি ল্যান্ড স্যারের কাছে আমরা কৃতজ্ঞ। আল্লাহ উনার মঙ্গল করুক ।
তারা বলেন, এর আগে আমাদের জন্য
কেউ এইভাবে রাতের আঁধারে খুঁজে খুঁজে বয়স্ক মানুষের পাশে দাঁড়াননি। পৌর প্রশাসক স্যার যে কম্বল দিয়ে গেলেন, তা কোনদিন ভুলব না।
বোরহানউদ্দিন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক মোঃ মেহেদী হাসান বলেন,আমি চাই বোরহানউদ্দিন পৌরসভা সহ উপজেলার প্রতিটি মানুষ ভালো থাকুক,সুস্থ থাকুক, প্রতিটি পরিবারের সদস্যরা আমার পরিবার,শীতের প্রকোপ বেড়েছে তাই রাতে পৌর এলাকার মানুষ গুলো কেমন আছে দেখতে বেড়িয়েছি এবং তাদের কে নিজের হাতে শীতবস্ত্র দিতে পেরে খুব ভালো লাগছে।তিনি বলেন,এই শীতে পৌরসভার একটি মানুষও শীতে কষ্ট পাবে না। শীতার্ত মানুষের জন্য আমাদের সহায়তা অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও নিউজ

ক্যাটাগরি