• বুধবার, ২৪ জুন ২০২৬, ০৫:০৬ পূর্বাহ্ন
শিরোনাম
লালমোহনে ব্রিজ ধসের ট্র্যাজেডি: ট্রাকচালক “নি”হ”ত, হেলপার আহত ভোলার বাজারে ক্রেতা কম সাগর-নদীতে ইলিশ সংকট, বাজারে চড়া দাম। অনগ্রসর জনগোষ্ঠীর দক্ষতা উন্নয়নে কম্পিউটার প্রশিক্ষণ আধুনিকতার ছোঁয়ায় অবহেলিত ডাকবাক্স, চিঠি কেন আসে না? উজানের ঢলে তিস্তার পানি বিপৎসীমার ওপরে খুলে দেওয়া হয়েছে তিস্তা ব্যারাজের ৪৪টি গেট। সালমান শাহ’র ম’র’দে’হ উত্তোলনের আদেশ বাতিল করলেন আদালত বিদ্যুৎ সমস্যার সমাধান চান ভোলাবাসী ভোলার ৩৪.৫ মেগাওয়াট রেন্টাল পাওয়ার মেশিন চালু হবে কবে? ভাঙনের মুখে ভোলা সদরের রাজাপুরের একটি স্কুল বিশ্ব বাবা দিবস আজ কোনো পিতা-মাতার স্থান যেন না হয় বৃদ্ধাশ্রম। ভোলায় হামের পর এবার চোখ রাঙাচ্ছে ডেঙ্গু

বোরহানউদ্দিনে মুজিববর্ষের ঘর পেয়ে স্বপ্নের ঠিকানায় উঠলেন আরো ৫৫ পরিবার

NEWS ROOM / ১৫০ বার ভিউ
আপডেট : বুধবার, ২২ মার্চ, ২০২৩

মোঃ সাইফুল ইসলাম আকাশ
নিজস্ব প্রতিবেদক,ভোলা
মুজিববর্ষে আমার দেশের প্রতিটি মানুষ খাদ্য পাবে,আশ্রয় পাবে,শিক্ষা পাবে,উন্নত জীবনের অধিকারী হবে এই হচ্ছে আমার স্বপ্ন-প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উপলক্ষ্যে সরকারের আশ্রয়ন প্রকল্পের আওতায় ভোলার বোরহানউদ্দিনে ৪র্থ পর্যায়ে আরো ৫৫টি গৃহহীন ও ভূমিহীন পরিবার উপহারের ঘর ও জমি পেলেন।
বুধবার (২২ মার্চ) সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে উপকারভোগীদের মাঝে জমির দলিল ও ঘরের চাবিসহ সনদপত্র প্রদান করা হয়।
এর আগে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে আশ্রয়ণ প্রকল্পের অধীনে বোরহানউদ্দিন উপজেলা সহ সারাদেশের গৃহহীন ও ভূমিহীনদের মাঝে ৩৯ হাজার ৩৬৫টি ঘর হস্তান্তর করেন। এরমধ্যে ৭ জেলা ও ১৫৯টি উপজেলাকে ভূমিহীন ও গৃহহীনমুক্ত ঘোষণা করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
মাননীয় প্রধানমন্ত্রীর ঘর উদ্বোধনের পরেই বোরহানউদ্দিন উপজেলা অডিটোরিয়ামে পক্ষিয়া ইউনিয়নের উদয়পুর ৩৭টি,হাসাননগর ইউনিয়নে ১৪টি এবং কুতুবা ইউনিয়নে ৪টি সহ ৫৫টি ভূমিহীন-গৃহহীন পরিবারের মাঝে ঘরের দলিল,গৃহসনদ ও নামজারী খতিয়ান হস্তান্তর কার্যক্রম অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
ঘর পেয়ে স্বপ্নের ঠিকানায় উঠেছেন তারা এমনটিই বক্তব্য উপকারভোগীদের।
বোরহানউদ্দিন উপজেলা নির্বাহী কর্মকর্তা নওরীন হকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বোরহানউদ্দিন উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুল কালাম আজাদ,উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মুন্নী ইসলাম,উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান রাসেল আহমেদ,বোরহানউদ্দিন থানার পরিদর্শক (তদন্ত) রেজাউল করিম রাজিব,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ সোহেল হোসেন,সাংবাদিক মোঃ সাইফুল ইসলাম আকাশ,পক্ষিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলাউদ্দিন সর্দার,হাসাননগর ইউপি চেয়ারম্যান আবেদ চৌধুরী,টগবী ইউপি চেয়ারম্যান জসিম উদ্দিন হাওলাদার প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও নিউজ

ক্যাটাগরি