• বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১:১৩ পূর্বাহ্ন
শিরোনাম
একজন হাবিবুর রহমান, ছয় দশকের সাংবাদিকতার ইতিহাস—প্রথম মৃত্যুবার্ষিকীতে বিনম্র শ্রদ্ধা। বোরহানউদ্দিনে রাতের আঁধারে চকলেট বোমা ফাটিয়ে উধাও তিন ব্যক্তি, তদন্তে পুলিশ ২৫০ শয্যার হাসপাতাল,অথচ নেই ব্লাড ব্যাংক! রক্তের প্রয়োজনে স্বজনদের ছুটতে হয় দ্বারে দ্বারে। ভোলা সদর মডেল থানা পরিদর্শনে পুলিশ সুপার,জনবান্ধব পুলিশিং জোরদারে দিলেন নির্দেশনা। একজন প্রিয় অভিভাবককে হারাল পরিবার, না ফেরার দেশে অচ্যুতানন্দ চক্রবর্তী ভোলা-বরিশাল-লক্ষ্মীপুরের সীমানা নির্ধারণে নতুন আলোচনা,সংশ্লিষ্টদের নিয়ে মতবিনিময় ভোলায় মায়ের সঙ্গে বেড়াতে এসে হারিয়ে গেল শিশু শাকিল, পরিবারের সন্ধান চায় ভোলা’র’ বোরহানউদ্দিনে ডা.মোসলেউদ্দিনের মৃত্যু, শোকের ছায়া পরিবার ও স্বজনদের মাঝে ভোলা জেলা যুবদলে নতুন নেতৃত্বের সূচনা,সভাপতি ফেরদৌস সম্পাদক মনির অপরাধের রহস্য উদ্ঘাটনে মাঠে পুলিশ সুপার, সরেজমিনে পরিদর্শন একাধিক ঘটনাস্থল

বোরহানউদ্দিনে মা ইলিশ রক্ষায় অভিযান,৮০ হাজার মিটার অবৈধ জাল ও ১০০ কেজি অবৈধ ইলিশ জব্দ।

NEWS ROOM / ১৮৩ বার ভিউ
আপডেট : রবিবার, ২২ অক্টোবর, ২০২৩




সাইফুল ইসলাম আকাশ নিজস্ব প্রতিবেদক,ভোলা:
ইলিশের প্রজনন মৌসুম নিশ্চিত করতে মা ইলিশ রক্ষায় ভোলা জেলা মৎস্য বিভাগ,উপজেলা মৎস্য অধিদপ্তর,বোরহানউদ্দিন উপজেলা প্রশাসনের যৌথ অভিযানে ভোলার বোরহানউদ্দিনে ৮০ হাজার মিটার নিষিদ্ধ জাল ও ১০০ কেজি অবৈধ ইলিশ মাছ মাছ জব্দ করা হয়েছে।
শনিবার ২১ অক্টোবর সন্ধা থেকে রাত পর্যন্ত ভোলা জেলা মৎস্য বিভাগ,বোরহানউদ্দিন উপজেলা মৎস্য অধিদপ্তর,বোরহানউদ্দিন উপজেলা প্রশাসনের যৌথ উদ্যোগে বোরহানউদ্দিনের তেঁতুলিয়া নদীতে এ অভিযান পরিচালনা করা হয়।
জব্দকৃত ৮০ হাজার মিটার জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয় এবং ১০০ কেজি ইলিশ মাছ বোরহানউদ্দিনের ৫ টি এতিমখানায় বিতরণ করা হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন মৎস্য ও প্রাণীসম্পদ মন্ত্রনালয়ের উপসচিব মোহাম্মদ আহম্মেদ আলী,ভোলা জেলা মৎস্য কর্মকর্তা মোঃ আবুল কালাম আজাদ,বোরহানউদ্দিন উপজেলা নির্বাহী কর্মকর্তা রায়হান-উজ্জামান,উপজেলা সহকারি কমিশনার (ভূমি) নাজমুল হাসান,ভোলা মৎস্য অধিদপ্তরের সিনিয়র সহকারী পরিচালক মোহাম্মদ নাজিম উদ্দিন,বোরহানউদ্দিন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা
মনোজ কুমার সাহা,সামুদ্রিক মৎস্য কর্মকতা মিজানুর রহমান প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও নিউজ

ক্যাটাগরি