• বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ১২:০৩ পূর্বাহ্ন
শিরোনাম
বিশ্ব শিক্ষক দিবস:মনপুরার বসির আহাম্মেদ যেভাবে হলেন পুরো উপজেলার ‘বসির মাস্টার’ ছয় বছর আত্মগোপনে থেকেও শেষ রক্ষা হলো না,ভোলায় যাবজ্জীবন সাজা/প্রাপ্ত আসামি গ্রেফতার। ভোলায় ৪০ পিস ইয়াবাসহ দুইজন আটক,পৃথক দুটি মামলা শেষ রজনীতে মহামায়ার বিদায়ী বার্তা—‘আবার ফিরবো,সমাজের বিভাজনকে চ্যালেঞ্জ করবো’ ভেলুমিয়ার বাঁধের পাড়ে ভোলায় চালু হচ্ছে কায়াকিং পয়েন্ট ভোলায় অনলাইন জুয়া চক্রের সদস্য গ্রেপ্তার, সতর্ক করল পুলিশ ভোলায় বৃদ্ধ বাবাকে গলায় চাপ দিয়ে হত্যা’চেষ্টার অভিযোগ, ছেলে গ্রেপ্তার বোরহানউদ্দিনে জমি দখল ও প্রাণনাশের হুমকির অভিযোগ বোরহানউদ্দিনে ইয়াবাসহ গ্রেফতার এক,২০ পিস ইয়াবা,নগদ টাকা ও মোবাইল ফোন উদ্ধার দৌলতখানের চাঞ্চল্যকর হ’ত্যা মামলায় গ্রেফতার ২

বোরহানউদ্দিনে পূর্ব শত্রুতার জের ধরে প্রবাসীকে পিটিয়ে জখমের অভিযোগ

NEWS ROOM / ১৮৮ বার ভিউ
আপডেট : শুক্রবার, ২৪ জানুয়ারি, ২০২৫




ভোলা জেলা প্রতিনিধি:
ভোলার বোরহানউদ্দিনে পূর্ব শত্রুতার জের ধরে বোরহানউদ্দিন উপজেলার পক্ষিয়া ইউনিয়নে কুয়েত প্রবাসী শাহিন (৩৫) নামের এক যুবককে পিটিয়ে জখমের অভিযোগ উঠেছে তারই আপন চাচাতো ভাই ও বোনদের বিরুদ্ধে।

বৃহস্পতিবার ২৩ শে জানুয়ারি সকালে বাটামারা গ্রামে কুয়েত প্রবাসী শাহিনের নিজ বাড়িতে এই ঘটনা ঘটেছে বলে জানা গেছে।
শাহিনের ভাগিনা মোঃ শামীম আহমেদ সোহান সাংবাদিকদের অভিযোগ করে বলেন, তার মামা গত ১৫ই জানুয়ারী কুয়েত থেকে ছুটিতে দেশে আসে। দেশে আসার পর শাহিনের কাছে তার চাচাতো ভাই কিছু টাকা ধার চায় পরবর্তীতে সে টাকা দিতে অস্বীকৃতি জানায়,এছাড়া তাদের সাথে জমি-জমা নিয়ে দীর্ঘদিন যাবৎ পারিবারিকভাবে বিরোধ চলে আসছে।
কিন্তু পূর্ব পরিকল্পিতভাবে ২৩ জানুয়ারি বৃহস্পতিবার সকালে শাহিনের চাচাতো ভাই সোহাগের নেতৃত্বে লাইজু, লাকি, লাবনী, ইমন, সুমি সহ অজ্ঞাত আরো ৮ থেকে ১০ জন লাঠি সোঠা নিয়ে শাহিনের উপর অতর্কিতভাবে হামলা চালিয়ে বেদড়ক মারধর করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে বোরহানউদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসার পর অবস্থার অবনতি দেখে কর্তব্যরত চিকিৎসক শাহীনকে সেখান থেকে ভোলা সদর হাসপাতালে প্রেরন করে,বর্তমানে তিনি সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন।
এদিকে এ ঘটনাকে আড়াল করতে শাহিনের উপর পরকীয়ার দোষ চাপিয়ে উল্টো তাকে ফাঁসাতে চাচ্ছে বলেও জানা তার পরিবার।
এ বিষয়ে জানতে চাইলে বোরহানউদ্দিন থানার ওসি মোঃ সিদ্দিকুর রহমান বলেন,এখন পর্যন্ত কোন অভিযোগ পাওয়া যায়নি অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনি ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও নিউজ

ক্যাটাগরি