• মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ১২:৪০ পূর্বাহ্ন
শিরোনাম
প্রিয় বন্ধুদের ভালোবাসায় অমলিন বিনয় ভুষণ হাওলাদার: ১০ জুলাই ২৮তম মৃত্যুবার্ষিকী আন্তর্জাতিক ফুটবল থেকে নেইমারের অবসর ব্রাজিলের ফুটবলে এক যুগের অ.ব.সান। ভোলায় নিয়ন্ত্রণ হারিয়ে নসিমন উল্টে চালক নি.হত বোরহানউদ্দিনে নানা আয়োজনে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ উদযাপিত গুরুতর অসুস্থ অবস্থায় বরিশাল হাসপাতালে সাংবাদিক হাসনাইন সুস্থতার জন্য সবার আর্শীবাদ ও দোয়া কামনা। মিয়ানমারে পাচারকালে মনপুরায় বিপুল পরিমাণ সার ও সিমেন্ট জব্দ ৪ ঘণ্টা বন্ধ থাকার পর ভোলার ১০টি অভ্যন্তরীণ নৌরুটে ছোট-বড় যাত্রীবাহী লঞ্চ চলাচল স্বাভাবিক ঘোষণা করেছেন। ভোলা সদর উপজেলায় নতুন ইউএনও হিসেবে যোগদান করেছেন সজল কুমার দাস। রোগীদের আস্থার প্রতীক মনপুরার কৃতি সন্তান ডা. জাবেদ: মানবিক সেবায় প্রশংসিত। লালমোহনে কৃষ্ণ কালী মন্দিরে দিনে দুপুরে দু-র্ধ-র্ষ চুরি

বোরহানউদ্দিনে নানা আয়োজনে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ উদযাপিত

NEWS ROOM / ১১ বার ভিউ
আপডেট : সোমবার, ৬ জুলাই, ২০২৬

মোঃ সাইফুল ইসলাম আকাশ
নিজস্ব প্রতিবেদক,ভোলা:
উন্নত পল্লী সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ” প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে ভোলার বোরহানউদ্দিনে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ উদযাপিত হয়েছে।
আজ ৬ জুলাই সোমবার সকালে বোরহানউদ্দিন উপজেলা প্রশাসন ও বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি) বোরহানউদ্দিন উপজেলার উদ্যোগে দিবসটি উপলক্ষে র‌্যালি, আলোচনা সভা, ঋণের চেক ও গাছের চারা বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়।
এদিন সকালে বোরহানউদ্দিন উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়”র‌্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়।

পরে বোরহানউদ্দিন উপজেলা নির্বাহী কর্মকর্তা মনোরঞ্জন বর্মনের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে ভার্চুয়ালি প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ভোলা ২ আসনের এমপি আলহাজ্ব হাফিজ ইব্রাহিম।
প্রধান অতিথির বক্তব্য হাফিজ ইব্রাহিম বলেন, গ্রামীণ অর্থনীতির উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি, নারীর ক্ষমতায়ন, সঞ্চয় ও সমবায়ভিত্তিক কার্যক্রম সম্প্রসারণের মাধ্যমে টেকসই পল্লী উন্নয়ন নিশ্চিত করতে সবাইকে একযোগে কাজ করতে হবে।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন,উপজেলা পল্লী উন্নয়ন কর্মকতা মোঃ মাহে আলম।
স্বাগত বক্তব্য পল্লী উন্নয়ন কর্মকতা বলেন,দেশের টেকসই উন্নয়নের মূল ভিত্তি হলো শক্তিশালী গ্রামীণ অর্থনীতি। তৃণমূলের মানুষের জীবনমান উন্নয়নের মাধ্যমে একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলা সম্ভব। সরকারি বিভিন্ন উন্নয়ন কর্মসূচি সফল করতে সকলের সম্মিলিত অংশগ্রহণ প্রয়োজন।

সভাপতির বক্তব্যে বোরহানউদ্দিন উপজেলা নির্বাহী কর্মকর্তা মনোরঞ্জন বর্মন বলেন, উন্নত, আত্মনির্ভর ও মর্যাদাশীল বাংলাদেশ গড়ে তুলতে প্রত্যেক নাগরিককে নিজ নিজ অবস্থান থেকে নিষ্ঠা, সততা, দায়িত্ববোধ ও দেশপ্রেমের সঙ্গে দায়িত্ব পালন করতে হবে।
অনুষ্ঠানের শেষে বিআরডিবির উপকারভোগী ২৯ জনের মাঝে ২৩ লাখ ৫০ হাজার টাকার ঋণের চেক বিতরণ করা হয়,৬ জনকে শ্রেষ্ঠ পল্লী উদ্যোক্তা হিসেবে সম্মাননা স্মারক প্রদান করা হয়” পাশাপাশি পরিবেশ সংরক্ষণ ও সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে উপস্থিত সুফোলভোগী ১২০ জনের হাতে দুটি করে বিভিন্ন প্রজাতির ২৫০ গাছের চারা তুলে দেওয়া হয়।
এসময় আরো উপস্থিত ছিলেন,উপজেলা কৃষি কর্মকতা গোবিন্দ মন্ডল,উপজেলা মৎস্য কর্মকতা মনোজ কুমার সাহা,উপজেলা সমবায় কর্মকতা এনামুল হক,
উপজেলা বিএনপির সদস্য সচিব এডভোকেট কাজি আজম,পৌর বিএনপির সাধারণ সম্পাদক মনিরুজ্জামান কবির,উপজেলা জুনিয়র কর্মকতা মোঃ শরীফ প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও নিউজ

ক্যাটাগরি