• শনিবার, ০৬ জুন ২০২৬, ০৩:০৩ পূর্বাহ্ন
শিরোনাম
ভোলা সদরের কোড়ালিয়া গ্রামে বাবার কবরের পাশে কোরআন তেলাওয়াত করছেন তোফায়েল আহমেদের কন্যা ডা. মুন্নি যুগাবতার শ্রী শ্রী লোকনাথ বাবার তিরোধান দিবস উপলক্ষে মহানাম যজ্ঞ ও মহাপ্রসাদ বিতরণঃ বোরহানউদ্দিনে শিক্ষা, পরিবেশ ও জনকল্যাণে বহুমুখী কর্মসূচি পুলিশি পাহারায় জানাজা-তে নেয়া হচ্ছে তোফায়েল আহমেদের ম/র/দেহ! চিরতরে ভোলায় ফিরছেন তোফায়েল আহমেদ, শায়িত হবেন পারিবারিক কবরস্থানে! তোফায়েল আহমেদের জানাজা আগামীকাল,দাফন মায়ের পাশে উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নে গণমাধ্যমের সহযোগিতা চাইলেন এমপি হাফিজ ইব্রাহিম ভোলার বাংলাবাজারে লোডশেডিংয়ের প্রতিবাদে বিক্ষোভ, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের দাবি বিদ্যুৎ সংকটে বিপাকে ভোলাবাসী,পচছে ফ্রিজে সংরক্ষিত মাংস ইলিশা লঞ্চঘাট পরিদর্শনে নৌ পরিবহন প্রতিমন্ত্রী নিরাপদ যাত্রীসেবা নিশ্চিতকরণে জেলা পুলিশের ভূমিকার প্রশংসা

বোরহানউদ্দিনে নানা আয়োজনে উপজেলা স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

NEWS ROOM / ১১২ বার ভিউ
আপডেট : বুধবার, ২০ আগস্ট, ২০২৫

মোঃ সাইফুল ইসলাম আকাশ
নিজস্ব প্রতিবেদক,ভোলা:
ভোলার বোরহানউদ্দিনে নানা আয়োজনে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেছে সংগঠনটির নেতাকর্মীরা।
২০ আগস্ট বুধবার সংগঠনের ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে বোরহানউদ্দিন উপজেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে বর্ণাঢ্য রেলি,বৃক্ষ রোপণ,হাসপাতালের সামনে পরিচ্ছন্নতার কাজসহ বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে উদযাপন করা হয়।
বোরহানউদ্দিন উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক লিটন শিকদারের সভাপতিত্বে’সদস্য সচিব আতিফ আসলাম রুবেলের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি বক্তব্য রাখেন,ভোলা ২ আসনের সাবেক এমপি ও বিএনপির নির্বাহী কমিটির অন্যতম সদস্য আলহাজ্ব হাফিজ ইব্রাহিম।
বিশেষ অতিথি হিসাবে ভার্চুয়ালি বক্তব্য রাখেন করেন,উপজেলা বিএনপির আহবায়ক মাফরুজা সুলতানা।
অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন,স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সহ-সভাপতি মোহাম্মদ রফিকুল ইসলাম।
বিশেষ বক্তা হিসেবে উপস্থিত হয়ে বক্তব্য রাখেন,স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ উল্লাহ চৌধুরী ফয়সাল।
এ সময় আরো বক্তব্য রাখেন,উপজেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট কাজী মোহাম্মদ আজম,যুগ্ন আহবায়ক হুমায়ুন কবির সেলিম,উপজেলা যুবদলের সদস্য সচিব জসিম উদ্দিন খান,যুগ্ন আহবায়ক ফখরুল ইসলাম মিঠু,স্বেচ্ছাসেবক দলের উপজেলা যুগ্ন আহবায়ক মোঃ আমিনুল ইসলাম,পৌর যুবদলের সদস্য সচিব জাফর মৃধা,উপজেলা ছাত্রদলের সভাপতি দানিশ চৌধুরী,সাধারণ সম্পাদক তানজিল হাওলাদার প্রমুখ।
এছাড়া উপস্থিত ছিলেন ইউনিয়ন ও ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের হাজারো নেতাকর্মী।
এসময় বক্তারা সংগঠনকে গতিশীল করার লক্ষ্যে ভেদাভেদ ভুলে সকল নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান এবং নেতাকর্মীদের উদ্দেশ্যে বিভিন্ন দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও নিউজ

ক্যাটাগরি