• বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ১১:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম
বিশ্ব শিক্ষক দিবস:মনপুরার বসির আহাম্মেদ যেভাবে হলেন পুরো উপজেলার ‘বসির মাস্টার’ ছয় বছর আত্মগোপনে থেকেও শেষ রক্ষা হলো না,ভোলায় যাবজ্জীবন সাজা/প্রাপ্ত আসামি গ্রেফতার। ভোলায় ৪০ পিস ইয়াবাসহ দুইজন আটক,পৃথক দুটি মামলা শেষ রজনীতে মহামায়ার বিদায়ী বার্তা—‘আবার ফিরবো,সমাজের বিভাজনকে চ্যালেঞ্জ করবো’ ভেলুমিয়ার বাঁধের পাড়ে ভোলায় চালু হচ্ছে কায়াকিং পয়েন্ট ভোলায় অনলাইন জুয়া চক্রের সদস্য গ্রেপ্তার, সতর্ক করল পুলিশ ভোলায় বৃদ্ধ বাবাকে গলায় চাপ দিয়ে হত্যা’চেষ্টার অভিযোগ, ছেলে গ্রেপ্তার বোরহানউদ্দিনে জমি দখল ও প্রাণনাশের হুমকির অভিযোগ বোরহানউদ্দিনে ইয়াবাসহ গ্রেফতার এক,২০ পিস ইয়াবা,নগদ টাকা ও মোবাইল ফোন উদ্ধার দৌলতখানের চাঞ্চল্যকর হ’ত্যা মামলায় গ্রেফতার ২

বোরহানউদ্দিনে জমকালো আয়োজনের মধ্য দিয়ে তারুণ্যের উৎসব ২০২৫ উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত

NEWS ROOM / ১২৭ বার ভিউ
আপডেট : বৃহস্পতিবার, ২ জানুয়ারি, ২০২৫




মোঃ সাইফুল ইসলাম আকাশ
ভোলা জেলা প্রতিনিধি:
ভোলার বোরহানউদ্দিনে জমকালো আয়োজনের মধ্য দিয়ে তারুণ্যের উৎসব ২০২৫ এর উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১ জানুয়ারি) সকাল ১১ টায় এ উপলক্ষে বোরহানউদ্দিন উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় চত্ত্বর থেকে বোরহানউদ্দিন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রায়হান-উজ্জামান এর নেতৃত্বে সকল শ্রেণী পেশার মানুষের অংশগ্রহণে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে উপজেলার গুরুত্বপূর্ণ সড়কসমূহ প্রদক্ষিণ করে আবার একই স্থানে এসে শেষ হয়।
এ বিষয়ে জানতে চাইলে বোরহানউদ্দিন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রায়হান- উজ্জামান বলেন, মন্ত্রণালয়ের নির্দেশনা অনুসারে ৩০ ডিসেম্বর থেকে ১৯ ফেব্রুয়ারি পর্যন্ত ব্যাডমিন্টন, ভলিবল, ফুটবল, ম্যারাথন দৌড়, উঠান বৈঠক, অভিভাবক সমাবেশ, শ্রেষ্ঠ শিক্ষার্থী নির্বাচন, বইমেলা, উপজেলা ব্র্যান্ডিং, কম্পিটিশন, চিত্র প্রদর্শনী, কুইজ ও বিতর্ক প্রতিযোগিতা, পুষ্টি বিষয়ক অলিম্পিয়াড, পিঠা উৎসব ও পরিস্কার পরিচ্ছন্নতা কার্যক্রম চলমান থাকবে।
একটা সময় তিনি বলেন,বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীদের মেধা বিকাশ,ক্রীড়াঙ্গন,বিভিন্ন অসামাজিক কার্যক্রম থেকে দূরে রেখে সামাজিক কার্যক্রম শিক্ষার্থীদেরকে অন্তর্ভুক্তি করার জন্য এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা আরো অগ্রগতি করতে পারব।
এ সময় তিনি বলেন,একটি বৈষম্যহীন বাংলাদেশ গড়ার লক্ষ্যে ৫ আগস্ট যে বিপ্লব হয়েছে তা বাস্তবায়নের জন্য উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আমরা সবাই কাজ করে যাব,আমরা চাই সকল জনগণের সমন্বয়ে সরকারকে সর্বোচ্চ সহযোগিতা করতে,আমরা আপনাদের সর্বোচ্চ সেবা দিতে সহযোগিতা করব বলেও জানান তিনি।
এ সময় উপস্থিত ছিলেন বোরহানউদ্দিন উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা বৃন্দ,রাজনৈতিক ব্যক্তিবর্গ,শিক্ষার্থীবৃন্দ,ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও নিউজ

ক্যাটাগরি