• বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৪:০৬ অপরাহ্ন
শিরোনাম
ভোলায় ৮০০ গ্রাম ওজনের নবজাতক,নিবিড় পরিচর্যায় চিকিৎসকদের তৎপরতা! চোর ধরিয়ে দিলেই ২০ হাজার টাকা পুরস্কার—বোরহানউদ্দিনে ব্যতিক্রমী ঘোষণা। মেঘনা থেকে অবৈধ বালু উত্তোলন ও ইজারা বাতিলের দাবিতে ভোলায় মানববন্ধন। ভোলায় র‍্যাবের অভিযানে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি আটক। জমি বিরোধের জেরে শিক্ষককে হামলা-হুমকির অভিযোগ,নিরাপত্তাহীনতায় রাশেদ মামলা, পাল্টা মামলা ও সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচারের অভিযোগ;নিরপেক্ষ তদন্ত দাবি ভুক্তভোগীর নবগঠিত ভোলা জেলা সিএনজি-হালকাযান পরিবহন শ্রমিক ফেডারেশনের পরিচিতি সভা অনুষ্ঠিত ভোলা জেলা পরিষদে বিভিন্ন গ্রেডে চাকরি,আবেদন ১৫ সেপ্টেম্বর পর্যন্ত। সরকারি খরচে আইনগত সহায়তা পৌঁছে দিতে ভোলায় উঠান বৈঠক, জেলা লিগ্যাল এইড অফিসের জনসচেতনতামূলক কার্যক্রম জোরদার। খাল পুনঃখনন শেষে ১ কোটি ২ লাখ টাকা রাষ্ট্রীয় কোষাগারে ফেরত, দৃষ্টান্ত স্থাপন করলেন চরফ্যাশনের ইউএনও রুমানা আফরোজ ভোলা সদর হাসপাতালের চিকিৎসক ডা.শুভ প্রসাদ দাসের সহকারী অধ্যাপক পদে পদোন্নতি।

বোরহানউদ্দিনে কাচিয়া ইউনিয়নে ঝাটকা আহরণে বিরত থাকা জেলেদের মাঝে বিনামূল্যে ভিজিএফ’র চাল বিতরণ

NEWS ROOM / ১৩০ বার ভিউ
আপডেট : শনিবার, ২২ মার্চ, ২০২৫

মোঃ সাইফুল ইসলাম আকাশ
ভোলা জেলা প্রতিনিধিঃ
ভোলার বোরহানউদ্দিনের কাচিয়া ইউনিয়নে ঝাটকা আহরণে বিরত থাকা জেলেদের মাঝে ভিজিএফ’র চাল বিতরণ করা হয়েছে।
২২ই মার্চ শনিবার সকাল ৯ টায় কাচিয়া ইউনিয়ন পরিষদ কমপ্লেক্সে এ চাল বিতরন কার্যক্রম উদ্বোধন করেন কাচিয়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোঃ ফিরোজ হাওলাদার।
এ বিষয়ে জানতে চাইলে,কাচিয়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোঃ ফিরোজ হাওলাদার বলেন,বোরহানউদ্দিন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রায়হান-উজ্জামানের নির্দেশনায় সরকারি নির্দেশনা মেনে নিষেধাজ্ঞা অমান্য না করে কাচিয়া ইউনিয়নের ৯ টি ওয়ার্ডে ঝাটকা আহরণে বিরত থাকা অসহায়-দুঃস্থ ৫৬৫ জন জেলের মাঝে ২৪-২৫ অর্থবছরে (ফেব্রুয়ারি-মার্চ) ২ মাসের ৪০ কেজি করে ৮০ কেজি চাল বিতরণ করা হয়েছে।
তিনি বলেন,কাচিয়া ইউনিয়নে নিবন্ধনকৃত জেলের সংখ্যা ১৮৬৭ আমরা বরাদ্দ পেয়েছি ৫৬৫ জনের,এর মধ্যে যারা প্রকৃত জেলে তাদেরকে যাচাই-বাছাই করে চাল বিতরণ করেছি,পরবর্তীতে আবার বরাদ্দ আসলে যারা এবার পাননি তাদেরকে দেওয়া হবে বলেও জানান তিনি।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সামুদ্রিক মৎস্য কর্মকর্তা ও চাল বিতরণ কার্যক্রমে ট্যাগ কর্মকর্তা মোঃ মিজানুর রহমান,ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা অমল চন্দ্র দে সহ সংশ্লিষ্ট ইউপি সদস্যবৃন্দ,রাজনৈতিক ব্যক্তিবর্গ,প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও নিউজ

ক্যাটাগরি