• শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৭:৩০ অপরাহ্ন
শিরোনাম
প্রবাসীর ৭০ লাখ টাকা ও স্বর্ণ আত্মসাত! গোপনে তালাক দিয়ে তৃতীয় বিয়ে—বোরহানউদ্দিনে তাসলিমা কাণ্ডে তোলপাড় ঘরে ঢুকে প্রবাসীর স্ত্রীকে কুপিয়ে হত্যা, যুবক আটক অতিরিক্ত দামে পেট্রোল বিক্রি, বোরহানউদ্দিনে ব্যবসায়ীকে জরিমানা ভোলার গাছ কাটতে এসে স্কুলছাত্রীকে ধ/র্ষণ থানায় মামলা প্রক্রিয়াধীন! সংবিধান সংশোধনের মাধ্যমে জুলাই সনদ বাস্তবায়নের চেষ্টা করা হবে: স্পিকার ‎ভোলার পোলা বলে সেতুর দাবিতে তৌসিফের সরবতা বোরহানউদ্দিনে ৭ হাজার কৃষকের মাঝে বিনামূল্যে বীজ-সার বিতরণ শুরু ভোলা ১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার আন্দালিভ রহমান পার্থের নির্দেশে আগামীকাল থেকে ভোলা সদরের চরফ্যাশন বাস স্ট্যান্ড সংলগ্ন সিএনজির টোল আদায় বন্ধ থাকবে। বোরহানউদ্দিনে জমি বিরোধে প্রতিপক্ষের ওপর হামলা: নারীসহ আহত ৩ ভোলা জেলার তাবলীগ জামাত মাওলানা ইলিয়াস,বরিশাল সাকুরা বাসে অগ্নি দগ্ধ হয়ে হসপিটালে চিকিৎসা অবস্থায় আছেন, সকলের কাছে দোয়ার আবেদন চেয়েছেন তাঁর পরিবার।

বোরহানউদ্দিনে আশ্রয়ণের উপকার ভোগীদের সাথে মতবিনিময় করলেন নবাগত ডিসি আজাদ জাহান

NEWS ROOM / ১৩৭ বার ভিউ
আপডেট : শনিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৪

মোঃ সাইফুল ইসলাম আকাশ
ভোলা জেলা প্রতিনিধি:
ভোলার বোরহানউদ্দিনের কাচিয়া ইউনিয়নে আশ্রয়ণে অবস্থানরত ভূমিহীন ও গৃহহীন অসহায় দুঃস্থ
উপকার ভোগীদের সাথে তাদের সুখে-দুখে অংশ নিতে মতবিনিময় সভা করেছেন ভোলার নবাগত জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আজাদ জাহান।
২০ সেপ্টেম্বর শুক্রবার বিকালে বোরহানউদ্দিন উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলার কাচিয়া ইউনিয়নের পদ্মা মনসার আশ্রয়ণ ২ প্রকল্পের উপকার-ভোগীদের সাথে মতামত বিনিময় করেন তিনি।
এ সময় ভোলা জেলা প্রশাসক আজাদ জাহান বলেন,আমি ভোলায় ভোলার মানুষের জেলা প্রশাসক হিসেবে যোগদান করেছি,আমি চাই প্রতিটি স্তরের মানুষের সুখে-দুঃখে অংশীদার হতে,ভোলা জেলা প্রশাসন সব সময় দল মত নির্বিশেষে সকল স্তরের মানুষের জন্য কাজ করে যাবে,আপনাদের যে কোন প্রয়োজনে আমাকে পাশে পাবেন,আপনাদের জন্য ২৪ ঘন্টা আমার দরজা খোলা রয়েছে।
অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপসচিব মোঃ সাইফুল ইসলাম।
এ সময় আরো বক্তব্য রাখেন,বোরহানউদ্দিন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ রায়হান-উজ্জামান,উপজেলা সহকারী কমিশনার( ভূমি) মেহেদী হাসান,বোরহানউদ্দিন থানার ওসি জাব্বারুল ইসলাম প্রমুখ।
মতবিনিময় সভা শেষে বিভিন্ন স্থানে বৃক্ষরোপন করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও নিউজ

ক্যাটাগরি