• রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৯:০১ অপরাহ্ন
শিরোনাম
বোরহানউদ্দিনে বিয়ের আগে কিশোরীর আত্মহত্যা বোরহানউদ্দিনে ইয়াবা লেনদেনের সময় পুলিশের হানা, আটক দুই সবাইকে কাঁদিয়ে না ফেরার দেশে চলে গেলেন ভোলার পরিচিত মুখ সুশান! প্রবাসীর ৭০ লাখ টাকা ও স্বর্ণ আত্মসাত! গোপনে তালাক দিয়ে তৃতীয় বিয়ে—বোরহানউদ্দিনে তাসলিমা কাণ্ডে তোলপাড় ঘরে ঢুকে প্রবাসীর স্ত্রীকে কুপিয়ে হত্যা, যুবক আটক অতিরিক্ত দামে পেট্রোল বিক্রি, বোরহানউদ্দিনে ব্যবসায়ীকে জরিমানা ভোলার গাছ কাটতে এসে স্কুলছাত্রীকে ধ/র্ষণ থানায় মামলা প্রক্রিয়াধীন! সংবিধান সংশোধনের মাধ্যমে জুলাই সনদ বাস্তবায়নের চেষ্টা করা হবে: স্পিকার ‎ভোলার পোলা বলে সেতুর দাবিতে তৌসিফের সরবতা বোরহানউদ্দিনে ৭ হাজার কৃষকের মাঝে বিনামূল্যে বীজ-সার বিতরণ শুরু

বিএসএমএমইউ উপাচার্যের মায়ের কুলখানি অনুষ্ঠিত।

NEWS ROOM / ২০৩ বার ভিউ
আপডেট : শুক্রবার, ২ ডিসেম্বর, ২০২২

বিএসএমএমইউ উপাচার্যের মায়ের কুলখানি অনুষ্ঠিত।

স্টাফ রিপোর্টার ভোলা প্রকাশঃ

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের ( বিএসএমএমইউ) মাননীয় উপাচার্য অধ্যাপক ডা. মোঃ শারফুদ্দির আহমেদের রত্নগর্ভা মা হোসনে আরা বেগমের কুলখানি অনুষ্ঠিত হয়েছে।শুক্রবার দুপুর ১২ টায় (২ ডিসেম্বর ২০২২) গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার খায়ের হাট গ্রামে এ কুলখানি অনুষ্ঠিত হয়।

কুলখানিতে প্রয়াতার বড়ছেলে মহসিন আহমেদ, মেজো ছেলে বিএসএমএমইউ উপাচার্য অধ্যাপক ডা. মোঃ শারফুদ্দিন আহমেদ ও ছোট পুত্র সালাউদ্দিন আহমেদ মায়ের বেহেস্তে নসীবের জন্য সকলের কাছে দোয়া চেয়েছেন।

কুলখানিতে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. মোহাম্মদ আতিকুর রহমান, ডেন্টাল অনুষদের ডিন অধ্যাপক ডা. মোহাম্মদ আলী আসগর মোড়ল , প্রক্টর অধ্যাপক ডা. হাবিবুর রহমান,অনকোলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. মোঃ নাজির উদ্দিন মোল্লাহ, সুপার স্পেশালাইজড হাসপাতালের পরিচালক বিঃ জেঃ ডা. আব্দুল্লাহ আল হারুণ,
সুপার স্পেশালাইজড হাসপাতাল ফেস- ২ এর প্রকল্প পরিচালক সহযোগী অধ্যাপক ডা. এসএম ইয়ার ই মাহাবুব, কাশিয়ানী উপজেলার চেয়ারম্যান সুব্রত ঠাকুরসহ দেশের শীর্ষস্থানীয় গণমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে উপাচার্য অধ্যাপক ডা. মোঃ শরফুদ্দিন আহমেদের মা হোসনেয়ারা বেগম ১০৩ বয়সে গত ২ অক্টোবর দুপুর সাড়ে ১২ টায় গোপালগঞ্জ জেলার কাশিয়ানি উপজেলার খায়েরহাট গ্রামে নিজ বাসভবনে বাধ্যর্কজনিক কারণে ইন্তেকাল করেন। মৃত্যুকালে তিনি ৩ ছেলে ৫ মেয়ে এবং অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।

বার্তা প্রেরক
সহযোগী অধ্যাপক ডা. এসএম ইয়ার ই মাহাবুব,
প্রধান সমন্বয়ক,
মিডিয়া সেল, বিএসএমএমইউ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও নিউজ

ক্যাটাগরি