• শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ১২:৪২ অপরাহ্ন
শিরোনাম
অতিরিক্ত দামে পেট্রোল বিক্রি, বোরহানউদ্দিনে ব্যবসায়ীকে জরিমানা ভোলার গাছ কাটতে এসে স্কুলছাত্রীকে ধ/র্ষণ থানায় মামলা প্রক্রিয়াধীন! সংবিধান সংশোধনের মাধ্যমে জুলাই সনদ বাস্তবায়নের চেষ্টা করা হবে: স্পিকার ‎ভোলার পোলা বলে সেতুর দাবিতে তৌসিফের সরবতা বোরহানউদ্দিনে ৭ হাজার কৃষকের মাঝে বিনামূল্যে বীজ-সার বিতরণ শুরু ভোলা ১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার আন্দালিভ রহমান পার্থের নির্দেশে আগামীকাল থেকে ভোলা সদরের চরফ্যাশন বাস স্ট্যান্ড সংলগ্ন সিএনজির টোল আদায় বন্ধ থাকবে। বোরহানউদ্দিনে জমি বিরোধে প্রতিপক্ষের ওপর হামলা: নারীসহ আহত ৩ ভোলা জেলার তাবলীগ জামাত মাওলানা ইলিয়াস,বরিশাল সাকুরা বাসে অগ্নি দগ্ধ হয়ে হসপিটালে চিকিৎসা অবস্থায় আছেন, সকলের কাছে দোয়ার আবেদন চেয়েছেন তাঁর পরিবার। ভোলা শহরে মুরগি ব্যবসায়ীদের ধর্মঘট!! ভোলার পৌর কিচেন মার্কেটে উল্লেখিত ধার্য করা খাজনা থাকাকালীন নতুন করে মুরগির পিচ প্রতি ১০ টাকা অতিরিক্ত খাজনা দাবি করায় বিক্রয় বন্ধ রেখেছে মুরগি ব্যবসায়ীরা। ভোলায় মাদ্রাসা থেকে নিখোঁজ সোহান খুঁজে পেতে পোস্টটি শেয়ার করুন

বিএসএমএমইউ অ্যালামনাই এসোসিয়েশনের ওয়েব সাইট উদ্বোধন

NEWS ROOM / ১২৭ বার ভিউ
আপডেট : শনিবার, ৬ আগস্ট, ২০২২

স্টাফ রিপোর্টার

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) অ্যালামনাই এসোসিয়েশনের ওয়েব সাইট উদ্বোধন করা হয়েছে। শনিবার সকাল ১০ টায় (৬ আগস্ট ২০২২ খ্রিষ্টাব্দ) বিশ্ববিদ্যালয়ের শহীদ ডা. মিল্টন হলে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় অ্যালামনাই এসোসিয়েশন আয়োজিত কো-অর্ডেনেটিং সভায় এ ওয়েব সাইটের শুভ উদ্বোধন করেন সংগঠনের আহ্বায়ক বিএসএমএমইউ’র মাননীয় উপাচার্য অধ্যাপক ডা. মোঃ শারফুদ্দিন আহমেদ। ওয়েবসাইটটি জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে উদ্বোধন করা হয়।

এখন থেকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় অ্যালামনাই এসোসিয়েশনের ওয়েব সাইটে (www.alumni.bsmmu.edu.bd) তথ্যপূরণ করে নির্দিষ্ট ফরম করে প্রাথমিকভাবে আবেদন করা যাবে। আবেদনটি যাছাই বাছাইয়ের পর চূড়ান্ত সদস্যপদ দেয়া হবে।

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ডা. মোঃ শারফুদ্দিন আহমেদ বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় অ্যালামনাই এসোসিয়েশন গত ২৪ বছর আগে হওয়া উচিৎ ছিল। তবে দেরীতে হলেও অ্যালামনাই এসোসিয়েশন প্রতিষ্ঠিত হওয়ায় সকলকেই ধন্যবাদ দিতে হয় । অ্যালামনাই এসোসিয়েশনের মূল উদ্দেশ্য বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় থেকে পাস করা উচ্চ ডিগ্রিপ্রাপ্তদের একত্র করে দেশ ও জাতিকে আরও সেবা দেওয়া। পাশাপাশি সংগঠনের সদস্যদের পেশাগত মানোন্নয়ন ও দক্ষতা বৃদ্ধির জন্য গবেষণালব্ধ প্রশিক্ষণের মাধ্যমে চিকিৎসক হিসেবে সুপ্রতিষ্ঠিত করা।

তিনি বলেন, দেশ ও দেশের বাইরে ছড়িয়ে ছিটিয়ে থাকা বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় থেকে উচ্চ শিক্ষা নেয়া চিকিৎসকরা এই সংগঠনের সদস্য গ্রহণের মাধ্যমে ঐক্যবদ্ধ হবে। সংগঠনের সদস্য হিসেবে আপনাদের সবার দায়িত্ব চিকিৎসা সেবায় নিজেদের আরও নিয়োজিত করে মানুষের স্বাস্থ্য সেবা নিশ্চিত করা ।

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় অ্যালামনাই এসোসিয়েশনের কো-অর্ডেনেটিং সভায় এখান থেকে পাস করা বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত শিক্ষক চিকিৎসকরা উপস্থিত ছিলেন। তারা বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় অ্যালামনাই এসোসিয়েশনকে গতিশীল, মানবিক ও একটি আধুনিক কর্মঠ সংগঠন হিসেবে গড়ে তোলার জন্য বিভিন্ন মতামত তুলে ধরেন।
সভাটি সঞ্চালনা করেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় অ্যালামনাই এসোসিয়েশনের সদস্য সচিব সহযোগী অধ্যাপক ডা. মোঃ শহীদুল্লাহ সবুজ।

সভায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের ডেন্টাল অনুষদের ডিন অধ্যাপক ডা. মোহাম্মদ আলী আসগর মোড়ল, বেসিক সাইন্স এন্ড প্যারাক্লিনিক্যাল অনুষদের ডিন অধ্যাপক ডা. শিরিন তরফদার, অর্থডনটিক্স বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. গাজী শামীম হাসান, ঢাকা ন্যাশনাল মেডিক্যাল কলেজের ভারপ্রাপ্ত প্রিন্সিপাল অধ্যাপক ডা. মীজানুর রহমান কল্লোল, সহকারী প্রক্টর সহযোগী অধ্যাপক ডা. ফারুক হোসেন, সহযোগী অধ্যাপক ডা. নাজির উদ্দিন মোল্লাহ, সহকারী প্রক্টর সহযোগী অধ্যাপক ডা. ইন্দ্রজিত কুমার কুন্ডু, সার্জিক্যাল অনকোলজি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. মো. রাসেল, রেডিওলজি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. মোছা: সাঈদা শওকত প্রমুখ উপস্থিত ছিলেন ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও নিউজ

ক্যাটাগরি