• শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০২:২৫ পূর্বাহ্ন
শিরোনাম
অতিরিক্ত দামে পেট্রোল বিক্রি, বোরহানউদ্দিনে ব্যবসায়ীকে জরিমানা ভোলার গাছ কাটতে এসে স্কুলছাত্রীকে ধ/র্ষণ থানায় মামলা প্রক্রিয়াধীন! সংবিধান সংশোধনের মাধ্যমে জুলাই সনদ বাস্তবায়নের চেষ্টা করা হবে: স্পিকার ‎ভোলার পোলা বলে সেতুর দাবিতে তৌসিফের সরবতা বোরহানউদ্দিনে ৭ হাজার কৃষকের মাঝে বিনামূল্যে বীজ-সার বিতরণ শুরু ভোলা ১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার আন্দালিভ রহমান পার্থের নির্দেশে আগামীকাল থেকে ভোলা সদরের চরফ্যাশন বাস স্ট্যান্ড সংলগ্ন সিএনজির টোল আদায় বন্ধ থাকবে। বোরহানউদ্দিনে জমি বিরোধে প্রতিপক্ষের ওপর হামলা: নারীসহ আহত ৩ ভোলা জেলার তাবলীগ জামাত মাওলানা ইলিয়াস,বরিশাল সাকুরা বাসে অগ্নি দগ্ধ হয়ে হসপিটালে চিকিৎসা অবস্থায় আছেন, সকলের কাছে দোয়ার আবেদন চেয়েছেন তাঁর পরিবার। ভোলা শহরে মুরগি ব্যবসায়ীদের ধর্মঘট!! ভোলার পৌর কিচেন মার্কেটে উল্লেখিত ধার্য করা খাজনা থাকাকালীন নতুন করে মুরগির পিচ প্রতি ১০ টাকা অতিরিক্ত খাজনা দাবি করায় বিক্রয় বন্ধ রেখেছে মুরগি ব্যবসায়ীরা। ভোলায় মাদ্রাসা থেকে নিখোঁজ সোহান খুঁজে পেতে পোস্টটি শেয়ার করুন

বিএনপি একটি সন্ত্রাসী সংগঠন হিসেবে স্বীকৃত —–আলী আজম মুকুল।

NEWS ROOM / ১৪৫ বার ভিউ
আপডেট : বৃহস্পতিবার, ২১ ডিসেম্বর, ২০২৩

স্টাফ রিপোর্টার ভোলা প্রকাশঃ

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ভোলা -২ (বোরহানউদ্দিন -দৌলতখান) আসনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আলী আজম মুকুল বোরহানউদ্দিন উপজেলার আওয়ামী লীগে ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সথে মতবিনিময় করন।
বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) বোরহানউদ্দিনে পৌরসভা প্রার্থীর নিজ বাসার সামনে বোরহানউদ্দিন উপজেলা আওয়ামী লীগের সভাপতি জসিম উদ্দিন হায়দার এর সভাপতিত্বে, প্রধান অতিথির বক্তব্যে আলী আজম মুকুল বলেন, বিএনপি একটি সন্ত্রাসী সংগঠন হিসেবে কানাড আদালতে স্বীকৃতি স্বীকৃতি লাভ করেছে। ২০১৪ সালের নির্বাচনের পরে তারা জালাও পোড়াও করে এদেশের মানুষকে হত্যা করেছে। তাই কানাডার আদালত তাদের সন্ত্রাসী সংগঠন হিসেবে রায দিয়েছে।
নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি আরো বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে এদেশ এগিয়ে চলেছে। তাই মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার লক্ষে ৭ জানুয়ারী নৌকায় ভোট দিয়ে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে সকলের প্রতি আহ্বান জানা।
সভায় আরো বক্তব্য রাখেন, বোরহানউদ্দিন উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ, বোরহানউদ্দিন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, রফিকুল ইসলাম মিয়া, সাংগঠনিক সম্পাদক রাসেল আহমদ মিয়া, উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি তাজউদ্দীন খান সহ উপজেলা আওয়ামী লীগের বিভিন্ন স্তরের নেতাকর্মী ও বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গন।

মতবিনিময় সভা শেষ করে, আওয়ামী লীগ দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে নৌকার প্রার্থী আলহাজ্ব আলী আজম মুকুল বোরহানউদ্দিন পৌর বাজারে সোডাউন ও লিফলেট বিতরণ করে। এ সময় বাজারে তার সাথে সর্বস্তরের জনগণ স্বতঃস্ফূর্তভাবে সোডাউনে অংশগ্রহণ করেন।

স্থানীয় ভোটাররা মনে করেন, বিগত সময়ে আলী আজম মুকুল এলাকায় ব্যাপক উন্নয়ন করেছেন। বিশেষ করে মেঘনা ভাঙ্গন কবলিত এলাকায় সিসি ব্লক দ্বারা বেষ্টিত করে নদী ভাঙ্গা রোধে ব্যাপক ভূমিকা রেখেছে এমপি মুকুল। মাদক, সন্ত্রাস,ভূমিদস্য দমনে জিরো টলারেন্স ছিলেন তিনি। তার এই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে পুনরায় নৌকা মার্কায় ভোট দিয়ে বিজয়ী করতে চান এখানকার ভোটাররা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও নিউজ

ক্যাটাগরি