• রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৮:১৪ পূর্বাহ্ন
শিরোনাম
জমি বিরোধের জেরে শিক্ষককে হামলা-হুমকির অভিযোগ,নিরাপত্তাহীনতায় রাশেদ মামলা, পাল্টা মামলা ও সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচারের অভিযোগ;নিরপেক্ষ তদন্ত দাবি ভুক্তভোগীর নবগঠিত ভোলা জেলা সিএনজি-হালকাযান পরিবহন শ্রমিক ফেডারেশনের পরিচিতি সভা অনুষ্ঠিত ভোলা জেলা পরিষদে বিভিন্ন গ্রেডে চাকরি,আবেদন ১৫ সেপ্টেম্বর পর্যন্ত। সরকারি খরচে আইনগত সহায়তা পৌঁছে দিতে ভোলায় উঠান বৈঠক, জেলা লিগ্যাল এইড অফিসের জনসচেতনতামূলক কার্যক্রম জোরদার। খাল পুনঃখনন শেষে ১ কোটি ২ লাখ টাকা রাষ্ট্রীয় কোষাগারে ফেরত, দৃষ্টান্ত স্থাপন করলেন চরফ্যাশনের ইউএনও রুমানা আফরোজ ভোলা সদর হাসপাতালের চিকিৎসক ডা.শুভ প্রসাদ দাসের সহকারী অধ্যাপক পদে পদোন্নতি। হঠাৎ সদর হাসপাতালে এমপি পার্থ,রোগীদের পাশে দাঁড়িয়ে শুনলেন সেবার বাস্তব চিত্র খাল পুনঃখননে সাশ্রয়,সরকারি কোষাগারে ফিরল ২ কোটি ২০ লাখ টাকা।সততার অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন ইউএনও বেদবতী মিস্ত্রী। ‘জ্বিন হাজিরে স্বর্ণ দ্বিগুণ’— প্রতারণার ফাঁদে ১৭ নারী,দুলারহাটে চক্রের ৪ সদস্য গ্রেফতার। ৩০ জুলাই একযোগে এসএসসির ফল প্রকাশ।

নিহত গুলিবিদ্ধ ছাত্রনেতা আলমের দাফন সম্পন্ন ॥ হাজারো মানুষের ঢল

NEWS ROOM / ১৭৩ বার ভিউ
আপডেট : বৃহস্পতিবার, ৪ আগস্ট, ২০২২

স্টাফ রিপোর্টার ॥
ভোলায় পুলিশ-বিএনপির সংঘর্ষে গুলিবিদ্ধ ভোলা জেলা ছাত্রদল সভাপতি নুরে আলমের দাফন সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার (৪ আগষ্ট) রাতে তার লাশ ভোলা এসে পৌছায়। চরনোয়াবাদ এলাকায় আলতাজের রহমান কলেজ মাঠে রাত ১০টায় নামাজে জানাযা অনুষ্ঠিত হয়। নামাযে জানাযা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।
এদিকে নুরে আলম এর লাশ ভেদুরিয়া ফেরিঘাট এলাকায় আসলে হাজারো নেতা-কর্মী তাকে এক নজর দেখার জন্য রাস্তার দু’পাশে অবস্থান নেয়। অতপর ভেদুরিয়া ফেরীঘাট এলাকা থেকে শতাধিক মোটরসাইকেলের বিশাল গাড়ী বহর এবং বিএনপি ও তার সকল অঙ্গ-সংগঠনের প্রায় ৫-৬ হাজার নেতা-কর্মীর সমন্বয়ে লাশবাহী গাড়ী ভোলায় আনা হয়। এ সময় রাস্তার দু’পাশে উৎসুক জনতার ভীড় লক্ষ্য করা গেছে। নুরে আলমের লাশবাহী গাড়ী ইলিশাবাস স্ট্যান্ড, নতুন বাজার, বাংলাস্কুল মোড় হয়ে বিএনপির পার্টি অফিসের সামনে গিয়ে থামে। এ সময় কান্নায় ভেঙ্গে পড়েন তার দীর্ঘদিনের সহযোদ্ধাগণ। তখন এক হৃদয় বিদারক অবস্থার অবতারণ ঘটে। এখানে কিছুক্ষণ অবস্থানের পর তার লাশ নেয়া হয় গ্রামের বাড়ীতে। সেখানেও স্বজনদের আহাজারীতে আকাশ-বাতাশ ভাড়ী হয়ে যায়। কান্নায় ভেঙ্গে পড়েন পরিবারের লোকজন ও আত্মীয়-স্বজনরা। বাড়ী থেকে তার লাশ আনা হয় আলতাজের রহমান কলেজ মাঠে জানাযা নামাজের জন্য।
কলেজ মাঠে আগ থেকে অবস্থান নেয় বিএনপি ও তার সকল অঙ্গ-সংগঠন এবং আওয়ামীলীগ-বিএনপি-জামায়াত ও দল-মত নির্বিশেষে বিভিন্ন শ্রেণী পেশার প্রায় ৮-১০ হাজার মানুষ। জানাযা পূর্ব আলোচনায় বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর (অব:) হাফিজ উদ্দিন, ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব আমিনুল ইসলাম, জেলা বিএনপির সভাপতি আলহাজ্ব গোলাম নবী আলমগীর, কেন্দ্রীয় ছাত্রদলের সাধারণ সম্পাদক সাঈফ মাহমুদ জুয়েল, নিহতের বড় ভাই আবুল কালাম প্রমুখ।
এ সময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির নির্বাহী সদস্য নুরুল ইসলাম নয়ন, হায়দার আলী লেলিন, নান্নু মিয়া, সাবেক ছাত্রনেতা মোক্তার হোসেন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক হারুন-অর-রশিদ ট্রুম্যান, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হুমায়ুন কবির সোপান, যুগ্ম সাধারণ সম্পাদক ইয়ারুল আলম লিটন, তরিকুল ইসলাম কায়েদ, সাংগঠনিক সম্পাদক এনামুল হক, থানা বিএনপির আহ্বায়ক আসিফ আলতাফ, সদস্য সচিব হেলাল উদ্দিন, জেলা যুবদলের সভাপতি জামাল উদ্দিন লিটন, সম্পাদক আব্দুল কাদের সেলিম, জেলা স্বেচ্ছাসেবক দল সভাপতি জামিল হোসেন ওয়াদুদ, সহ-সভাপতি মুনতাছির আলম রবিন চৌধুরী, সাধারণ সম্পাদক খন্দকার আল আমিনসহ বিএনপি ও তার সকল অঙ্গ-সংগঠনের নেতা-কর্মী। জানাযার নামাজ পড়ান চরনোয়াবাদ ইসলামিয়া আলিম মাদরাসার অধ্যক্ষ মাওলানা লোকমান হোসেন। জানাযা নামাজ শেষে ছাত্রদল সভাপতিকে চোখের পানিতে শেষ বিদায় জানান তারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও নিউজ

ক্যাটাগরি