• রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০১:২৭ পূর্বাহ্ন
শিরোনাম
বাংলাবাজার ফাতেমা খানম কলেজে ডিগ্রি (পাস) ১ম বর্ষে ভর্তি চলছে বেগম খালেদা জিয়া: গৃহবধূ থেকে ‘আপসহীন নেত্রী’—এক দীর্ঘ রাজনৈতিক অধ্যায় টেকসই বেড়িবাঁধের অভাবে ভোলায় প্রতিবছর গৃহহারা হাজারো মানুষ ১৫ আগস্ট: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকী আজ ভোলা–ঢাকা এমভি দোয়েল পাখি-৮ লঞ্চে যাত্রীদের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ ভোলায় জেলা বাস-মিনিবাস মালিক সমিতির নতুন কমিটি গঠন সভাপতি আমিন খান,সাধারণ সম্পাদক বাচ্চু মোল্লা মনপুরায় রাতভর কোস্ট গার্ডের অভিযান, ‘স্বপন বাহিনী’র দুই সহযোগী আটক বৈরি আবহাওয়ায় তুলাতলী মেঘনা পাড়ে শিক্ষার্থীদের আড্ডা নদীর পাড়ে ঘোরাঘুরি—নিরাপত্তা নিয়ে প্রশ্ন! মিয়ানমারে পাচারের আগেই ২৯৩ বস্তা সার জব্দ,আটক ৪ / চরফ্যাশনে ভোররাতের অভিযানে ট্রাক ও ফিশিং বোট জব্দ;নৌপথে পণ্য পাচার নিয়ে নতুন করে প্রশ্ন! ভোলায় ৮০০ গ্রাম ওজনের নবজাতক,নিবিড় পরিচর্যায় চিকিৎসকদের তৎপরতা!

নিখোঁজের এক দিন পর পুকুর থেকে যুবকের ভাসমান মরদেহ উদ্ধার ।

NEWS ROOM / ১৬১ বার ভিউ
আপডেট : শনিবার, ১৮ মার্চ, ২০২৩

নিখোঁজের এক দিন পর পুকুর থেকে যুবকের ভাসমান মরদেহ উদ্ধার ।।
অনন্ত হাসান মাসুদ : ভোলা

ভোলায় পুকুর থেকে এক যুবকের ভাসমান লাশ উদ্ধার করেছে পুলিশ। তবে লাশের শরীরে আঘাতের কোনো চিহ্ন নেই। ময়নাতদন্তের জন্য লাশটি সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

শনিবার (১৮ মার্চ) রাত ৮টার দিকে শহরের হাটখোলা মসজিদের পুকুর থেকে এ লাশ উদ্ধার করা হয়।

সদর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. জাফর এ তথ্য নিশ্চিত করেছেন।

মৃত জসীমউদ্দিন কডু (৩২) সদর উপজেলা বাপ্তা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের মৃত কবির হোসেনের ছেলে। তিনি শহরের কিচেন মার্কেটে তার বড় ভাই ওয়াসিমের কসাইখানায় কাজ করতেন।

তার পরিবার পুলিশকে জানিয়েছে, জসিম মৃগী রোগে আক্রান্ত ছিল।

পুলিশের প্রাথমিক ধারণা, লাশের শরীরে সেহেতু আঘাতের কোনো চিহ্ন নেই। সেহেতু তিনি মৃগী রোগে আক্রান্ত হয়ে পুকুরের পানিতে পড়ে মারা যেতে পারে।

এ বিষয়ে ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহিন ফকির জানান, গতকাল শুক্রবার (১৭ মার্চ) থেকে জসিম নিখোঁজ ছিলেন। শনিবার সন্ধ্যা পর্যন্ত তার পরিবার থানায় কোনো নিখোঁজ জিডি করেনি। শনিবার এশার নামাজের জন্য হাটখোলা মসজিদের এক মুসল্লী পুকুরে অজু করতে গিয়ে দেখেন জসিমের লাশ পুকুরে ভাসছে। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ভোলা সদর হাসপাতালের মর্গে নিয়ে গেছে।

এ বিষয়ে তিনি আরো জানান, নিহতের পরিবারের পক্ষ থেকে অভিযোগ পাওয়া গেলে তদন্ত সাপেক্ষে পরবর্তীতে সকল ধরনের আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও নিউজ

ক্যাটাগরি