• রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫১ অপরাহ্ন
শিরোনাম
চুরি করে পালিয়েও রক্ষা নেই! GPS-এ ধরা পড়ল R15-M,বরিশাল থেকে গ্রেপ্তার ২ বোরহানউদ্দিনে পুলিশের অভিযান,২৫ গ্রাম গাঁজাসহ যুবক গ্রেপ্তার তেঁতুলিয়ায় অবৈধ বালু উত্তোলনে কোস্টগার্ডের অভিযান,ড্রেজার-বাল্কহেডসহ আটক ৮ জন্মাষ্টমীর উৎসবে মুখর ভোলা, বর্ণাঢ্য শোভাযাত্রায় সম্প্রীতির বার্তা তজুমদ্দিনে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা ও আলোচনা সভা “ভক্তহৃদয়ে আজ একটিই আকুতি—শ্রীশ্রী রাধারাসবিহারীর কৃপায় সুস্থ হয়ে ফিরুন প্রিয় সুরপতি গৌরাঙ্গ দাস প্রভু”দ শুভ জন্মাষ্টমী “দুষ্টের দমন, সৃষ্টির পালন”—শ্রীকৃষ্ণের আবির্ভাব তিথিতে ভক্তিতে মুখর সনাতন সমাজ স্মৃতির পাতায়  জাহাঙ্গীর আলম মিয়া: মানুষের কল্যাণে নিবেদিত এক আলোকিত জীবন গণতন্ত্র ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় বিএনপির সংগ্রাম অব্যাহত থাকবে: হাফিজ ইব্রাহিম চরফ্যাশনে পুলিশের অভিযানে ৩৩ পিস ইয়াবাসহ যুবক আটক

নবমবার সংসদ সদস্য নির্বাচিত হওয়ায় তোফায়েল আহমেদকে ফুলেল শুভেচ্ছা

NEWS ROOM / ১৪৪ বার ভিউ
আপডেট : মঙ্গলবার, ২০ ফেব্রুয়ারি, ২০২৪




ইব্রাহিম আকতার আকাশ,ভোলা: ভোলা-১ (সদর) আসনে নবমবার সংসদ সদস্য নির্বাচিত হওয়ায় মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক সাবেক শিল্প ও বাণিজ্যমন্ত্রী আলহাজ্ব তোফায়েল আহমেদকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান ভোলার জেলা প্রশাসক ও পুলিশ সুপার।

মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) সকালে তোফায়েল আহমেদকে শুভেচ্ছা জানান, ভোলা জেলা প্রশাসক আরিফুজ্জামান, পুলিশ সুপার মো. মাহিদুজ্জামান, পৌর মেয়র মনিরুজ্জামানসহ দলীয় নেতাকর্মীরা। ভোলা আইনজীবী সমিতির নবনির্বাচিত সভাপতি বশির আহম্মদ ও সম্পাদক মাহামুদুল হক লিটুও তাকে শুভেচ্ছা জানান।

এ সময় উপস্থিত ছিলেন, ভোলা-২ আসনের সংসদ সদস্য আলী আজম মুকুল, জেলা আওয়ামী লীগের সম্পাদক মইনুল হোসেন বিপ্লব, দৌলতখান উপজেলা চেয়ারম্যান মনজুর আলম খান ও ১৩ ইউপি চেয়ারম্যানসহ জেলা আওয়ামী লীগের নেতারা।

মহান ভাষা দিবসের কর্মসূচি উদযাপনের জন্য দুপুরে হেলিকপ্টারযোগে ঢাকা থেকে ভোলায় আসেন বর্ষীয়ান এই রাজনীতিবিদ। পরে তিনি বাংলাবাজার বাসভবনে ও দলীয় অফিসে নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও নিউজ

ক্যাটাগরি