• শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০১:১৬ অপরাহ্ন
শিরোনাম
তজুমদ্দিনে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা ও আলোচনা সভা “ভক্তহৃদয়ে আজ একটিই আকুতি—শ্রীশ্রী রাধারাসবিহারীর কৃপায় সুস্থ হয়ে ফিরুন প্রিয় সুরপতি গৌরাঙ্গ দাস প্রভু”দ শুভ জন্মাষ্টমী “দুষ্টের দমন, সৃষ্টির পালন”—শ্রীকৃষ্ণের আবির্ভাব তিথিতে ভক্তিতে মুখর সনাতন সমাজ স্মৃতির পাতায়  জাহাঙ্গীর আলম মিয়া: মানুষের কল্যাণে নিবেদিত এক আলোকিত জীবন গণতন্ত্র ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় বিএনপির সংগ্রাম অব্যাহত থাকবে: হাফিজ ইব্রাহিম চরফ্যাশনে পুলিশের অভিযানে ৩৩ পিস ইয়াবাসহ যুবক আটক শিশুকে বাঁচাতে গিয়ে সড়কে উল্টে পড়লেন সাংবাদিক ছোটন সাহা ঢেউয়ের তোড়ে মেঘনায় মাছ ধরার নৌকা ডুবি,বাবা-ছেলেকে জীবিত উদ্ধার পূজার ঢাক বাজতে আর দেরি নেই, বেহাল রাস্তায় দুশ্চিন্তায় ভোলার ওয়েস্টার্ন পাড়াবাসী ‘উৎসবের আগেই রাস্তা চাই’—সংস্কারের দাবিতে শত শত মানুষের মানববন্ধন ‎যৌতুকের দাবিতে গৃহবধূকে নির্যাতনের অভিযোগ, অভিযুক্তের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ

দিন রাত উপেক্ষা করে বোরহানউদ্দিনে শীতার্তদের মাঝে ইউএনওর কম্বল বিতরণ

NEWS ROOM / ২২৬ বার ভিউ
আপডেট : বুধবার, ৫ ফেব্রুয়ারি, ২০২৫




মোঃ ইকবাল হোসেন বোরহানউদ্দিন (ভোলা) প্রতিনিধিঃ ভোলার বোরহানউদ্দিন উপজেলায় দিন রাত উপেক্ষা করে শীতের কষ্ট লাঘবে দিনমজুর, হতদরিদ্র ও ফুটপাতে থাকা ভবঘুরে শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করেছেন ভোলার বোরহানউদ্দিন উপজেলা নির্বাহী কর্মকর্তা রায়হান উজ্জামান।

বুধবার ৫ ফেব্রুয়ারি বিকাল ৫ ঘটিকায় উপজেলার বড়মানিকা ইউনিয়ন ১ নং ওয়ার্ড দরগারহাট নুরানী ও হাফিজিয়া মাদ্রাসা সহ স্থানীয় সীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করেন।
এর আগে পুরো জানুয়ারী জুড়ে দিনে রাতে তিনি উপজেলার বিভিন্ন ইউনিয়নের এতিমখানায় ও বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে শীতার্তদের মাঝে এই কম্বল বিতরণ করেন।

কম্বল পেয়ে রিকশা চালক ইব্রাহীম বলেন, কয়েকদিন ধরে শীতে অনেক কষ্ট করতেছি। সামর্থ্য না থাকায় শীতের কম্বল কিনতে পারিনি। ঘরের সামনে লোকজনের শব্দ পেয়ে দরজা খুলে দেখি আমাদের ইউএনও স্যার কম্বল নিয়ে হাজির হয়েছেন। এই কম্বল পেয়ে আমরা অনেক খুশি হয়েছি। শীতে আমাদেরকে আর কষ্ট করতে হবে না।

বোরহানউদ্দিন উপজেলা নির্বাহী অফিসার রায়হান উজ্জামান জানান, জেলা প্রশাসক স্যারের দিক-নির্দেশনায় তিনি সমাজের সুবিধাবঞ্চিত অসহায় ও ছিন্নমূল শীতার্ত মানুষের মাঝে দিনে রাতে ঘুরে ঘুরে ১০৯৪ জনকে শীতবস্ত্র কম্বল প্রদান করেছেন। শীতে তাদের পাশে দাঁড়াতে পেরে অনেক ভালো লাগছে। শীতে এই শীতবস্ত্র কম্বল বিতরণ কার্যক্রম ও মানবিক কাজ অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও নিউজ

ক্যাটাগরি