• বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৩:২৮ পূর্বাহ্ন
শিরোনাম
ইয়ূথ এন্ডিং হাঙ্গার ভোলা জেলা ইউনিটের নেতৃত্বে রাশেদ-তাহমিনা ভোলা জেলায় বিশ্ব অটিজম সচেতনতা দিবস ২০২৬ পালিত সহনশীল রাজনীতির বার্তা দিচ্ছেন এমপি হাফিজ ইব্রাহিম বরিশাল বিভাগের বিভাগীয় কমিশনারের ভোলা জেলায় আগমন জেলা পুলিশের পক্ষ থেকে উষ্ণ অভ্যর্থনা মেহেন্দিগঞ্জ উলানিয়া সড়ক নির্মাণ কাজ পরিদর্শন করেন নৌপরিবহন প্রতিমন্ত্রী রাজিব আহসান এমপি। ভোলা-ঢাকা নৌরুটে লঞ্চ ক্যান্টিনে অতিরিক্ত দামে খাবার বিক্রির অভিযোগ নিরপরাধ জেলেদের আটক অভিযোগে প্রশ্নের মুখে মির্জাকালু নৌ ফাঁড়ি বরিশালের মেহেন্দিগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনকালে ড্রেজার জব্দ করেছে কোস্ট গার্ড। বোরহানউদ্দিনে মাদ্রাসাছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার সরকারি খাস জমি ও খাল দখল করে পাকা ভবন নির্মাণ, সাংবাদিকদের কাজে বাধা

‘তারুণ্যের উৎসব ২০২৫’ উপলক্ষে শিক্ষার্থীদের নিয়ে আইএফআইসি ব্যাংকের কর্মশালা অনুষ্ঠিত

NEWS ROOM / ১১৩ বার ভিউ
আপডেট : মঙ্গলবার, ২ ডিসেম্বর, ২০২৫

‘তারুণ্যের উৎসব ২০২৫’ উপলক্ষে শিক্ষার্থীদের নিয়ে আইএফআইসি ব্যাংকের কর্মশালা অনুষ্ঠিত

মো. সবুজ, ভোলা:

আইএফআইসি ব্যাংক পিএলসি ভোলা শাখার উদ্যোগে ‘তারুণ্যের উৎসব ২০২৫’ উপলক্ষে শিক্ষার্থীদের নিয়ে একটি বিশেষ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। এতে বিপুল সংখ্যক ছাত্র-ছাত্রী অংশগ্রহণ করেন।

মঙ্গলবার (২ ডিসেম্বর) সকালে ভোলা সদর উপজেলার নাজিউর রহমান ডিগ্রি কলেজের একটি শ্রেণী কক্ষে এই কর্মশালা অনুষ্ঠিত হয়।

কর্মশালায় শিক্ষার্থীদের আর্থিক সচেতনতা বৃদ্ধির পাশাপাশি ব্যাংকিং জগৎ সম্পর্কে বাস্তব ধারণা দিতে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরা হয়। যার মধ্যে ছিল আর্থিক পরিকল্পনার প্রয়োজনীয়তা, সঞ্চয়ের গুরুত্ব ও সঞ্চয় কৌশল, ব্যাংকিং সেবার সংক্ষিপ্ত ধারণা, ডিজিটাল ফিন্যান্সিয়াল সার্ভিস, সাইবার নিরাপত্তা ও জাল নোট শনাক্তকরণ, উদ্যোক্তা উন্নয়ন এবং ব্যাংকিং খাতে ক্যারিয়ার গড়ার সুযোগ-সম্ভাবনা।

এ সময় বক্তারা শিক্ষার্থীদের ভবিষ্যৎ আর্থিক নিরাপত্তা, দায়িত্বশীল ব্যাংকিং ব্যবহার এবং আধুনিক ডিজিটাল লেনদেন ব্যবস্থা সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন। কর্মশালাটি শিক্ষার্থীদের মাঝে ব্যাপক আগ্রহ সৃষ্টি করে এবং তারা বিভিন্ন প্রশ্নের মাধ্যমে নিজেদের জিজ্ঞাসা গুলোর সমাধান খুঁজে নেন।

আয়োজক প্রতিষ্ঠান আইএফআইসি ব্যাংক ভোলা শাখা জানায়, তরুণ প্রজন্মকে আর্থিকভাবে দক্ষ ও সচেতন করে তোলাই তাদের এ উদ্যোগের মূল লক্ষ্য। ভবিষ্যতেও এমন কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

উক্ত অনুষ্ঠানে বক্তব্য রাখেন আইএফআইসি ব্যাংক ভোলা শাখার ব্যবস্থাপক এ.এস.এম ফজলে হক, নাজিউর রহমান ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো. মহিউদ্দিন। এসময় আরও উপস্থিত ছিলেন আইএফআইসি ব্যাংকের মার্কেটিং ও সেলস অফিসার ইমরান হোসেন, দেওয়ান কার্তিক এবং কলেজের শিক্ষক মো. রিয়াজ, জিয়াউর রহমানসহ অন্যান্যরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও নিউজ

ক্যাটাগরি