• শনিবার, ০৬ জুন ২০২৬, ০৫:১৩ পূর্বাহ্ন
শিরোনাম
ভোলা সদরের কোড়ালিয়া গ্রামে বাবার কবরের পাশে কোরআন তেলাওয়াত করছেন তোফায়েল আহমেদের কন্যা ডা. মুন্নি যুগাবতার শ্রী শ্রী লোকনাথ বাবার তিরোধান দিবস উপলক্ষে মহানাম যজ্ঞ ও মহাপ্রসাদ বিতরণঃ বোরহানউদ্দিনে শিক্ষা, পরিবেশ ও জনকল্যাণে বহুমুখী কর্মসূচি পুলিশি পাহারায় জানাজা-তে নেয়া হচ্ছে তোফায়েল আহমেদের ম/র/দেহ! চিরতরে ভোলায় ফিরছেন তোফায়েল আহমেদ, শায়িত হবেন পারিবারিক কবরস্থানে! তোফায়েল আহমেদের জানাজা আগামীকাল,দাফন মায়ের পাশে উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নে গণমাধ্যমের সহযোগিতা চাইলেন এমপি হাফিজ ইব্রাহিম ভোলার বাংলাবাজারে লোডশেডিংয়ের প্রতিবাদে বিক্ষোভ, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের দাবি বিদ্যুৎ সংকটে বিপাকে ভোলাবাসী,পচছে ফ্রিজে সংরক্ষিত মাংস ইলিশা লঞ্চঘাট পরিদর্শনে নৌ পরিবহন প্রতিমন্ত্রী নিরাপদ যাত্রীসেবা নিশ্চিতকরণে জেলা পুলিশের ভূমিকার প্রশংসা

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে চলন্ত বাসে ডাকাতি, গণধর্ষণ মামলার আরো ০২ জন আসামী গ্রেফতার ও লুন্ঠিত মালামাল উদ্ধার

NEWS ROOM / ১৭৮ বার ভিউ
আপডেট : শুক্রবার, ৫ আগস্ট, ২০২২

স্টাফ রিপোর্টার।।
০৫ আগস্ট ২০২২ খ্রি.

গত ০২-০৮-২০২২ তারিখ রাত্রি অনুমান ১১.৩০ ঘটিকা থেকে গত ০৩-০৮-২০২২ তারিখ রাত্রি অনুমান ০৩.০০ ঘটিকা পর্যন্ত কুষ্টিয়া হতে ঢাকাগামী ঈগল পরিবহনের ০১টি বাসে (পাবনা-ব-১১-০১৫৪) অনুমান ১০/১২ জনের একটি ডাকাত দল বাসের যাত্রীদের ডাকাতিসহ একজন মহিলাকে গণধর্ষণ করে। এ ঘটনায় মধুপর থানার মামলা নং-০৩, তারিখ-০৩-০৮-২০২২, ধারা-৩৯৫/৩৯৭ পেনাল কোড তৎসহ নারী ও শিশু নিযার্তন দমন আইন-২০০০ (সংশোধনী-২০০৩) ধারা- ৯(৩) রুজু হয়।

গত ০৪/০৮/২০২২ খ্রিঃ ভোর অনুমান ৫ ঘটিকায় ডাকাতি ও গণধর্ষণের ঘটনায় জড়িত একজন আসামী গ্রেফতার পূর্বক জিজ্ঞাসাবাদ শেষে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।

উক্ত আসামী বর্তমানে ০৫ দিনের পুলিশ রিমান্ডে রয়েছে। রিমান্ডপ্রাপ্ত আসামীকে ব্যাপক জিজ্ঞাসাবাদে তার দেয়া তথ্য মতে অফিসার ইনচার্জ ডিবি (উত্তর), টাঙ্গাইল এর নেতৃত্বে ডিবি (উত্তর), টাঙ্গাইলের একাধিক চৌকস টিম নিরন্তর প্রচেষ্টার মাধ্যমে অভিযান পরিচালনা করে তথ্য প্রযুক্তির সহায়তায় ডাকাতি ও গণধর্ষণ ঘটনার সাথে জড়িত অপরাপর আসামি

০১। মোঃ আউয়াল (৩০), পিতা-শুকুর আলী, মাতা- আমিরজান, গ্রাম-কাঞ্চনপুর, থানা- কালিয়াকৈর, জেলা-গাজীপুরকে ইং ০৫/০৮/২০২২ তারিখ ভোর-০৫:০০ ঘটিকায় গাজীপুর জেলার সুত্রাপুর টান কালিয়াকৈর এলাকা থেকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও তার দেওয়া তথ্য মতে বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে সকাল ০৯:০০ ঘটিকার সময় আসামি ০২। নুরনবী (২৬), পিতা-বাহেজ উদিন, মাতা- জরিনা বেগম, গ্রাম- ধোনারচর পশ্চিমপাড়া, থানা-রৌমারী, জেলা-কুড়িগ্রাম, বর্তমান ঠিকানা-শিলাবহ পশ্চিমপাড়া, সোহাগপল্লী, থানা-কালিয়াকৈর, জেলা-গাজীপুর থেকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামী নুরনবীর নিকট থেকে ডাকাতি ঘটনার লুন্ঠিত ০১টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

ডাকাতি ও গণধর্ষণের সাথে জড়িত অন্যান্য আসামীদের গ্রেফতার ও লুন্ঠিত মালামাল উদ্ধারের জন্য গ্রেফতারকৃত আসামিদের পুলিশ হেফাজতে নিবিড় জিজ্ঞাসাবাদ অব্যাহত আছে। ঘটনায় জড়িত থাকা অন্যান্য আসামীদের গ্রেফতারের জন্য পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও নিউজ

ক্যাটাগরি