• রবিবার, ১২ জুলাই ২০২৬, ০৭:৫০ অপরাহ্ন
শিরোনাম
ভোলা জেলা পরিবেশ ও বন উন্নয়ন কমিটির সভা অনুষ্ঠিত ভোলার বোরহানউদ্দিনে ট্যালেন্টপুলে বৃত্তি পেল আবু আয়মান। ভোলার চরফ্যাশনে ফাতেমা মতিন মহিলা কলেজে এইচএসসি পরীক্ষার কেন্দ্রে ঘ’টে যাওয়া ঘ’ট’নায় নিয়ে যা বললেন পু’লি’শ। খাল খনন শেষে সরকারি কোষাগারে ৭৩ লাখ টাকা ফেরত দিলেন ইউএনও বাউফলে ভোলার মেয়ে নিশির ঝুলন্ত মর/দেহ উদ্ধার, হ.ত্যার অভিযোগ পরিবারের। ‎ বাউফলে ভোলার মেয়ে নিশির ঝু.ল.ন্ত মরদেহ উদ্ধার,হ/ত্যার অভিযোগ পরিবারের ‎ প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ রোববার। রথযাত্রা ও উল্টো রথযাত্রা উপলক্ষে সতর্ক থাকতে বিএনপির নির্দেশনা প্রিয় বন্ধুদের ভালোবাসায় অমলিন বিনয় ভুষণ হাওলাদার: শ্রদ্ধা ও স্মরণে পালিত হলো ২৮তম মৃত্যুবার্ষিকী যুগ্মসচিব পদে পদোন্নতি পেলেন ভোলার সাবেক ডিসি আজাদ জাহান

খাল খনন শেষে সরকারি কোষাগারে ৭৩ লাখ টাকা ফেরত দিলেন ইউএনও

NEWS ROOM / ২৮ বার ভিউ
আপডেট : রবিবার, ১২ জুলাই, ২০২৬

ভোলা প্রকাশঃ

ফরিদপুরের সালথা উপজেলার তিনটি খাল পুনঃখনন প্রকল্প বাস্তবায়ন শেষে সব ব্যয় নির্বাহ করে উদ্বৃত্ত ৭৩ লাখ ৩৬ হাজার ৩৬৫ টাকা সরকারি কোষাগারে জমা দিয়ে সততা, স্বচ্ছতা ও জবাবদিহিতার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. দবির উদ্দিন

জানা গেছে, উপজেলার আটঘর, রামকান্তপুর ও সোনাপুর ইউনিয়নের তিনটি খাল পুনঃখনন প্রকল্পে মোট ১ কোটি ৬৭ লাখ ৪৯ হাজার ৪০৯ টাকা বরাদ্দ দেওয়া হয়। প্রকল্পের আওতায় মোট ৪ দশমিক ৫৩৫ কিলোমিটার খাল পুনঃখননের কাজ প্রায় তিন মাস ধরে পরিচালিত হয়।

প্রকল্পের সব কাজ সম্পন্ন হওয়ার পর শ্রমিকদের মজুরি এবং অন্যান্য আনুষঙ্গিক ব্যয় পরিশোধ শেষে অব্যয়িত ৭৩ লাখ ৩৬ হাজার ৩৬৫ টাকা সরকারি কোষাগারে ফেরত জমা দেওয়া হয়।

এ উদ্যোগ প্রশাসনিক স্বচ্ছতা, সুশাসন এবং সরকারি অর্থের যথাযথ ব্যবহারের একটি ইতিবাচক দৃষ্টান্ত হিসেবে ইতোমধ্যে প্রশংসিত হচ্ছে। সংশ্লিষ্টরা মনে করছেন, উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে এ ধরনের জবাবদিহিতা ও সততা সরকারি সেবায় জনগণের আস্থা আরও বৃদ্ধি করবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও নিউজ

ক্যাটাগরি