• রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০৩ অপরাহ্ন
শিরোনাম
চুরি করে পালিয়েও রক্ষা নেই! GPS-এ ধরা পড়ল R15-M,বরিশাল থেকে গ্রেপ্তার ২ বোরহানউদ্দিনে পুলিশের অভিযান,২৫ গ্রাম গাঁজাসহ যুবক গ্রেপ্তার তেঁতুলিয়ায় অবৈধ বালু উত্তোলনে কোস্টগার্ডের অভিযান,ড্রেজার-বাল্কহেডসহ আটক ৮ জন্মাষ্টমীর উৎসবে মুখর ভোলা, বর্ণাঢ্য শোভাযাত্রায় সম্প্রীতির বার্তা তজুমদ্দিনে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা ও আলোচনা সভা “ভক্তহৃদয়ে আজ একটিই আকুতি—শ্রীশ্রী রাধারাসবিহারীর কৃপায় সুস্থ হয়ে ফিরুন প্রিয় সুরপতি গৌরাঙ্গ দাস প্রভু”দ শুভ জন্মাষ্টমী “দুষ্টের দমন, সৃষ্টির পালন”—শ্রীকৃষ্ণের আবির্ভাব তিথিতে ভক্তিতে মুখর সনাতন সমাজ স্মৃতির পাতায়  জাহাঙ্গীর আলম মিয়া: মানুষের কল্যাণে নিবেদিত এক আলোকিত জীবন গণতন্ত্র ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় বিএনপির সংগ্রাম অব্যাহত থাকবে: হাফিজ ইব্রাহিম চরফ্যাশনে পুলিশের অভিযানে ৩৩ পিস ইয়াবাসহ যুবক আটক

কেন্দ্রে প্রভাব বিস্তারের চেষ্টা করলেই ব্যবস্থা: ডিসি আরিফুজ্জামান।

NEWS ROOM / ১৭৫ বার ভিউ
আপডেট : বৃহস্পতিবার, ২৩ মে, ২০২৪




ভোলা প্রকাশ নিউজ ডেস্কঃ
ভোলা জেলা প্রশাসক (ডিসি) আরিফুজ্জামান বলেছেন, ভোট কেন্দ্রে কেউ প্রভাব বিস্তারের চেষ্টা করলে তাৎক্ষণিক আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে। এ ক্ষেত্রে কোনো ছাড় দেওয়া হবে না।
বৃহস্পতিবার দুপুরে আসন্ন ভোলার লালমোহন উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে লালমোহন সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ হলরুমে প্রিজাইডিং, সহকারী প্রিজাইডিং ও পোলিং অফিসারদের প্রশিক্ষণ কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
জেলা প্রশাসক বলেন, কেন্দ্রে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের ভূমিকা গুরুত্বপূর্ণ। তাই দায়িত্বপ্রাপ্ত সব কর্মকর্তাদের নিজ নিজ অবস্থান থেকে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে। তাহলেই জনগণকে একটি সুষ্ঠু ও সুন্দর নির্বাচন উপহার দেওয়া সম্ভব হবে।এ প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করে লালমোহন উপজেলা প্রশাসন ও উপজেলা নির্বাচন অফিস।লালমোহনের ইউএনও এবং সহকারী রিটার্নিং কর্মকর্তা মো. তৌহিদুল ইসলামের সভাপতিত্বে এ সময় জেলা পুলিশ সুপার মো. মাহিদুজ্জামান, অতিরিক্তি জেলা প্রশাসক ও উপজেলা পরিষদ নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ কায়সার খসরু, জেলা নির্বাচন কর্মকর্তা মো. জাহিদ হোসেন, লালমোহন সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. বাবুল আখতার এবং লালমোহন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. এহসানুল হক শিপনসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।প্রসঙ্গত, আগামী ২৯ মে তৃতীয় ধাপে লালমোহন উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এ নির্বাচনে চেয়ারম্যান পদে সাতজন, ভাইস চেয়ারম্যান পদে চারজন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে দুইজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এ উপজেলায় মোট ভোটার ২ লাখ ৬৩ হাজার ৩৪ জন। যার মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৩৮ হাজার ৫৫৪ এবং নারী ভোটার সংখ্যা ১ লাখ ২৪ হাজার ৪৭৮ জন। তারা উপজেলার ৮২টি কেন্দ্রে নিজেদের ভোটাধিকার প্রয়োগ করবেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও নিউজ

ক্যাটাগরি