• বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৩:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম
‎ভোলার পোলা বলে সেতুর দাবিতে তৌসিফের সরবতা বোরহানউদ্দিনে ৭ হাজার কৃষকের মাঝে বিনামূল্যে বীজ-সার বিতরণ শুরু ভোলা ১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার আন্দালিভ রহমান পার্থের নির্দেশে আগামীকাল থেকে ভোলা সদরের চরফ্যাশন বাস স্ট্যান্ড সংলগ্ন সিএনজির টোল আদায় বন্ধ থাকবে। বোরহানউদ্দিনে জমি বিরোধে প্রতিপক্ষের ওপর হামলা: নারীসহ আহত ৩ ভোলা জেলার তাবলীগ জামাত মাওলানা ইলিয়াস,বরিশাল সাকুরা বাসে অগ্নি দগ্ধ হয়ে হসপিটালে চিকিৎসা অবস্থায় আছেন, সকলের কাছে দোয়ার আবেদন চেয়েছেন তাঁর পরিবার। ভোলা শহরে মুরগি ব্যবসায়ীদের ধর্মঘট!! ভোলার পৌর কিচেন মার্কেটে উল্লেখিত ধার্য করা খাজনা থাকাকালীন নতুন করে মুরগির পিচ প্রতি ১০ টাকা অতিরিক্ত খাজনা দাবি করায় বিক্রয় বন্ধ রেখেছে মুরগি ব্যবসায়ীরা। ভোলায় মাদ্রাসা থেকে নিখোঁজ সোহান খুঁজে পেতে পোস্টটি শেয়ার করুন শুভ নববর্ষ ১৪৩৩ শৈশবের অকৃত্রিম বাঙালিয়ানার দিনগুলি বোরহানউদ্দিনে বৈশাখী আনন্দে বর্ষবরণ, শোভাযাত্রায় মুখর উপজেলা চত্বর মা দ ক ও সাইবার অপরাধমুক্ত সমাজ গড়তে লালমোহনে পুলিশ-জনতা সুধী সমাবেশ

অসহায়-দুস্থদের ঘরে ঘরে কম্বল পৌছে দিলেন ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মাইনুউদ্দিন কাজী

NEWS ROOM / ৯০ বার ভিউ
আপডেট : শুক্রবার, ২৪ জানুয়ারি, ২০২৫

মোঃ সাইফুল ইসলাম আকাশ
ভোলা জেলা প্রতিনিধিঃ
কয়েক দিন যাবত ভোলায় জেঁকে বসেছে শীত।
সেই শীতের হাত থেকে ভোলার বোরহানউদ্দিন উপজেলার গঙ্গাপুর ইউনিয়নের় অসহায়-দুস্থ ও ছিন্নমূল মানুষদের রক্ষা করতে ভোলা ২ আসনের সাবেক সংসদ সদস্য আলহাজ্ব হাফিজ ইব্রাহিমের নির্দেশনায় উপজেলা বিএনপির আহ্বায়ক মাফরুজা সুলতানার তত্ত্বাবধায়নে উপজেলা বিএনপির নির্বাহী কমিটির অন্যতম সদস্য ব্যারিস্টার মোহাম্মদ মারুফ ইব্রাহিম আকাশের পক্ষ থেকে অসহায়-দুস্থদের হাতে কম্বল তুলে দেন গঙ্গাপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মাইনুউদ্দিন কাজী।
শুক্রবার ২৪ জানুয়ারির সকালে গঙ্গাপুর ইউনিয়নের নদীবেষ্টিত এলাকা,বিকালে গঙ্গাপুর ইউনিয়নের জয়া বালিকা আলিম মাদরাসা মাঠে এবং রাতে ইউনিয়নের বেড়িবাঁধ এলাকা,ছিন্নমূল ৩ শতাধিক মানুষের ঘরে ঘরে কম্বল পৌছে দেন তিনি।
কনকনে শীতে ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মাইনুউদ্দিন কাজীর হাত থেকে কম্বল পেয়ে খুশি মানুষগুলো আবেগজড়িত কণ্ঠে বলেন, ‘এভাবে কেউ আমাদের ডেকে শীতের কাপড় দেয়নি। নাম লিখে নিয়ে যায়। কিন্তু সেই কম্বল আমরা আর পাইনা।’
তারা বলেন, এর আগে আমাদের জন্য
কেউ এইভাবে খুঁজে খুঁজে বয়স্ক মানুষের পাশে দাঁড়াননি। কাজী সাহেব এমপি মহোদয়ের নির্দেশনায় ব্যারিস্টার সাহেবের পক্ষ থেকে আমাদের যে কম্বল দিয়ে গেলেন, তা কোনদিন ভুলব না।
এ বিষয়ে জানতে চাইলে গঙ্গাপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মাইনুউদ্দিন কাজি সাংবাদিকদের বলেন,আমি চাই গঙ্গাপুর ইউনিয়নের প্রতিটি মানুষ ভালো থাকুক,সুস্থ থাকুক, প্রতিটি পরিবারের সদস্যরা আমার পরিবার,শীতের প্রকোপ বেড়েছে তাই এলাকার মানুষ গুলো কেমন আছে দেখতে বেড়িয়েছি এবং তাদের কে সাবেক এমপি আলহাজ্ব হাফিজ ইব্রাহিম মহোদয়ের নির্দেশনায়
নিজের হাতে শীতবস্ত্র দিতে পেরে খুব ভালো লাগছে।তিনি বলেন,এই শীতে একটি মানুষও শীতে কষ্ট পাবে না। শীতার্ত মানুষের জন্য আমাদের সহায়তা অব্যাহত থাকবে।
এসময় উপস্থিত ছিলেন গঙ্গাপুর ইউনিয়ন বিএনপির সভাপতি নেজামুল হক হাওলাদার,গঙ্গাপুর ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন,ইউনিয়ন যুবদলের সভাপতি মহিবুল্লাহ,সাধারণ সম্পাদক বজলু আখন,ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক আমজাদ হোসেন সুজন প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও নিউজ

ক্যাটাগরি