• মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৬:২৭ পূর্বাহ্ন
শিরোনাম
২৫০ শয্যার হাসপাতাল,অথচ নেই ব্লাড ব্যাংক! রক্তের প্রয়োজনে স্বজনদের ছুটতে হয় দ্বারে দ্বারে। ভোলা সদর মডেল থানা পরিদর্শনে পুলিশ সুপার,জনবান্ধব পুলিশিং জোরদারে দিলেন নির্দেশনা। একজন প্রিয় অভিভাবককে হারাল পরিবার, না ফেরার দেশে অচ্যুতানন্দ চক্রবর্তী ভোলা-বরিশাল-লক্ষ্মীপুরের সীমানা নির্ধারণে নতুন আলোচনা,সংশ্লিষ্টদের নিয়ে মতবিনিময় ভোলায় মায়ের সঙ্গে বেড়াতে এসে হারিয়ে গেল শিশু শাকিল, পরিবারের সন্ধান চায় ভোলা’র’ বোরহানউদ্দিনে ডা.মোসলেউদ্দিনের মৃত্যু, শোকের ছায়া পরিবার ও স্বজনদের মাঝে ভোলা জেলা যুবদলে নতুন নেতৃত্বের সূচনা,সভাপতি ফেরদৌস সম্পাদক মনির অপরাধের রহস্য উদ্ঘাটনে মাঠে পুলিশ সুপার, সরেজমিনে পরিদর্শন একাধিক ঘটনাস্থল গোপন সংবাদের ভিত্তিতে অভি/যান,দুলারহাটে নারীর হেফাজতে মিলল ৫২৫ গ্রাম গাঁ’জা বোরহানউদ্দিনে অবৈধ বালু উত্তোলন–ড্রেজার-বাল্কহেডসহ আটক ৫, জরিমানা দেড় লাখ টাকা

২৫০ শয্যার হাসপাতাল,অথচ নেই ব্লাড ব্যাংক! রক্তের প্রয়োজনে স্বজনদের ছুটতে হয় দ্বারে দ্বারে।

NEWS ROOM / ১৭ বার ভিউ
আপডেট : সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬



ভোলা প্রতিনিধি:

দক্ষিণাঞ্চলের অন্যতম গুরুত্বপূর্ণ চিকিৎসাসেবা কেন্দ্র ভোলার ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল। প্রতিদিন জেলার বিভিন্ন উপজেলা থেকে চিকিৎসা নিতে আসেন অসংখ্য রোগী। কিন্তু হাসপাতালটিতে ব্লাড ব্যাংকের ব্যবস্থা না থাকায় জরুরি মুহূর্তে রক্তের প্রয়োজন হলে চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে রোগী ও তাদের স্বজনদের।

বিশেষ করে দুর্ঘটনায় আহত রোগী, অস্ত্রোপচার, প্রসূতি মা কিংবা মুমূর্ষু রোগীর জন্য জরুরি ভিত্তিতে রক্তের প্রয়োজন হলে স্বজনদের পড়তে হয় দুশ্চিন্তায়। অনেক সময় পরিচিতজন, আত্মীয়স্বজন কিংবা বিভিন্ন স্বেচ্ছাসেবী রক্তদাতা সংগঠনের মাধ্যমে রক্ত সংগ্রহের চেষ্টা করতে হয়। এতে রোগীর চিকিৎসার পাশাপাশি স্বজনদের বাড়তি মানসিক চাপ ও দুর্ভোগ পোহাতে হচ্ছে।

একটি ২৫০ শয্যার জেনারেল হাসপাতালে নিয়মিত চিকিৎসাসেবার পাশাপাশি জরুরি রক্ত সরবরাহের ব্যবস্থা থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। অথচ ব্লাড ব্যাংক না থাকায় রক্তের প্রয়োজনে রোগীর স্বজনদের নির্ভর করতে হচ্ছে হাসপাতালের বাইরের বিভিন্ন উৎসের ওপর।

স্থানীয়দের মতে, ভোলার মানুষের দীর্ঘদিনের প্রত্যাশা হাসপাতালে একটি আধুনিক ও নিরাপদ ব্লাড ব্যাংক স্থাপন করা। এতে জরুরি মুহূর্তে রক্ত সংগ্রহের ভোগান্তি কমবে এবং রোগীদের চিকিৎসাসেবা আরও সহজ ও কার্যকর হবে।

তাই ভোলা ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে দ্রুত একটি পূর্ণাঙ্গ ব্লাড ব্যাংক স্থাপনের জন্য সংশ্লিষ্ট স্বাস্থ্য বিভাগ ও কর্তৃপক্ষের জরুরি উদ্যোগ কামনা করেছেন সচেতন মহল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও নিউজ

ক্যাটাগরি