• বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ০৭:১০ অপরাহ্ন
শিরোনাম
আধুনিক রূপে ভোলা গজনবী স্টেডিয়াম, ক্রীড়াঙ্গনে ফিরেছে প্রান পাওনা টাকা ও স্বর্ণ ফেরত চাইতে গিয়ে হেনস্থা ও প্রাণনাশের হুমকির অভিযোগ জনগণের সমর্থন নিয়ে পক্ষিয়ার চেয়ারম্যান হতে চান ইলিয়াস ভূইয়া ​বোরহানউদ্দিনে ব্রাজিল সমর্থকদের বর্ণাঢ্য র‍্যালি ১৩ জুন ৫ দিনব্যাপী মহা হরিনাম সংকীর্তন শুরু আজ  ব্রাজিল নাকি আর্জেন্টিনা ভোলায় কোন দলের সমর্থক বেশী। ভোলা সদরের কোড়ালিয়া গ্রামে বাবার কবরের পাশে কোরআন তেলাওয়াত করছেন তোফায়েল আহমেদের কন্যা ডা. মুন্নি যুগাবতার শ্রী শ্রী লোকনাথ বাবার তিরোধান দিবস উপলক্ষে মহানাম যজ্ঞ ও মহাপ্রসাদ বিতরণঃ বোরহানউদ্দিনে শিক্ষা, পরিবেশ ও জনকল্যাণে বহুমুখী কর্মসূচি পুলিশি পাহারায় জানাজা-তে নেয়া হচ্ছে তোফায়েল আহমেদের ম/র/দেহ!

শাশুড়ি দেখলেন গলায় ফাঁস দিয়ে ঝুলে আছে পুত্রবধূ

NEWS ROOM / ১৩৭ বার ভিউ
আপডেট : রবিবার, ১৮ ডিসেম্বর, ২০২২

ইব্রাহিম আকতার আকাশ:

ভোলার লালমোহন উপজেলায় বাথরুমের মধ্যে থেকে এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে লালমোহন থানা পুলিশ। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য ভোলা সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ।

শনিবার (১৭ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার বদরপুর ইউনিয়নের রায়রাবাদ গ্রাম থেকে এ লাশ উদ্ধার করা হয়।

লালমোহন থানার পুলিশ পরিদর্শক (ওসি তদন্ত) মো. এনায়েত হোসেন এ তথ্য নিশ্চিত করেন।

নিহত নূর জাহান (৩০) বেগম ওই গ্রামের মো. কবিরের স্ত্রী এবং এক সন্তানের জননী।

পুলিশ পরিদর্শক ও নিহতের দেবর নাসির জানান, নূর জাহান ও তাঁর স্বামী কবির দীর্ঘ কয়েকবছর যাবত পারিবারিক কলহে ছিলেন। মাঝেমধ্যে তাদের মধ্যে ঝগড়াঝাটি হতো। কবির তাকে বেধড়ক মারধরও করতো। যাঁর জন্য কবিরের বিরুদ্ধে তিনি আদালতে একটি মামলাও করেছেন। যা এখনো চলমান। নূর জাহান তাঁর বাবার বাড়িতেই থাকতো। সম্প্রতি তিনি শশুড়বাড়িতে এসেছেন। শনিবার সন্ধ্যার দিকে তাঁর শাশুড়ি তাকে ঘরে দেখতে না পেয়ে খোঁজতে শুরু করেন। একপর্যায়ে তিনি দেখতে পান বাড়ির বাথরুমের মধ্যে গলায় ফাঁস লাগিয়ে নূর জাহান ঝুলে আছে।

লালমোহন থানার পুলিশ পরিদর্শক (ওসি তদন্ত) এনায়েত হোসেন জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ভোলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। ঘটনাটির সুষ্ঠ তদন্ত চলমান রয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

ভোলা।

০১৭৯৪৯৪৯৩৯২

তাং: ১৭/১২/২২


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও নিউজ

ক্যাটাগরি