• শনিবার, ১৪ মার্চ ২০২৬, ১২:৩০ পূর্বাহ্ন
শিরোনাম
সরকারি কর্মকর্তা-কর্মচারী ও চেয়ারম্যানদের সাথে প্রতিমন্ত্রী রাজিব আহসান এমপি’র মতবিনিময় সভা। মেহেন্দিগঞ্জ সমাজসেবা অধিদপ্তরের উদ্যোগে হুইল চেয়ার ও চেক বিতরণ। এক নজরে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় স্পিকার মেজর – অবঃ হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম ১১৭ ভোলা -৩। চরফ্যাশনে ফ্যামিলি কার্ড পেলো ২৮৮টি পরিবার স্বাস্থ্য সেক্টর নিয়ে প্রধানমন্ত্রীর স্বপ্ন বাস্তবায়নে আহবান প্রতিমন্ত্রীর বোরহানউদ্দিনে ভূমিদস্যদের অত্যাচার থেকে বাঁচতে এলাকাবাসীর বিক্ষোভ মিছিল ও মানববন্ধন বোরহানউদ্দিনে তেতুলিয়ায় অবৈধ বালু উত্তোলন করায় সাড়ে ৪ লাখ টাকা জরিমানা করে ছেড়ে দিল ড্রেজার। ছাড়া পেয়েই ফের বালু উত্তোলন শুরু বোরহানউদ্দিনে প্রতিবেশীকে ফাসাতে মিথ্যা মামলা দিয়ে হয়রানি মেহেন্দিগঞ্জে সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন মাননীয় প্রতিমন্ত্রী,জননন্দিত নেতা রাজিব আহসান এমপি। ভোলায় ধর্ষণের শিকার প্রতিবন্ধী হিন্দু নারীর পরিবারের পাশে ঢাকার সংগঠনগুলোর সহায়তা

শশীভূষণে পুলিশ ও ফায়ার সার্ভিসের অগ্নিনির্বাপণ মহরা অনুষ্ঠিত

NEWS ROOM / ১০৯ বার ভিউ
আপডেট : রবিবার, ৯ এপ্রিল, ২০২৩

শাহাবুদ্দিন হাওলাদার চরফ্যাশন প্রতিনিধি:

অগ্নিকাণ্ড সম্পর্কে সচেতনতা বাড়ানো ও অগ্নি-নির্বাপণের বিভিন্ন কলা-কৌশল সম্পর্কে বাস্তব অভিজ্ঞতা অর্জনের জন্য শশীভূষণ থানা পুলিশ ও ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স চরফ্যাশন  স্টেশনের সমন্বয়ে অগ্নিনির্বাপণ যৌথ মহড়া অনুষ্ঠিত হয়েছে।

রবিবার ( ৯ এপ্রিল) সকাল ১১টা থেকে সাড়ে ১টা পর্যন্ত শশীভূষণ থানা কম্পাউন্ডে এ যৌথ মহড়া অনুষ্ঠিত হয়। মহড়ার শুরুতে শশীভূষণ থানা কম্পাউন্ডে কৃত্রিম অগ্নিকাণ্ডের পরিস্থিতি সৃষ্টি করা হয়। অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলে অগ্নিনির্বাপণ যন্ত্র ও পানিবাহী গাড়ির সাহায্যে কীভাবে আগুন নেভাতে হয়, বহুতল ভবনে আটকে পরা লোকজনদের স্ট্রেচার ও রশির সাহায্যে উদ্ধারসহ কীভাবে জীবন বাঁচানো যায় ও আহত ব্যক্তিদের প্রাথমিক চিকিৎসা দিয়ে দ্রুত হাসপাতালে পাঠানো হয় তা প্রদর্শন করেন ফায়ার সার্ভিসের কর্মীরা।

শশীভূষণে শশীভূষণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান পাটোয়ারীর নেতৃত্বে থানার অন্যান্য অফিসার ও পুলিশ সদস্যরা মহড়ায় অংশগ্রহণ করেন। এ সময় আরও উপস্থিত ছিলেন ফায়ার সার্ভিসের অফিসার ও কর্মীরা ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও নিউজ

ক্যাটাগরি