• সোমবার, ১৫ জুন ২০২৬, ০৪:৪৮ অপরাহ্ন
শিরোনাম
এমপি হাফিজ ইব্রাহিমের স্নেহভাজন পক্ষিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জসিম উদ্দিন মাতাব্বরের জন্মদিন আজ বিশ্বমঞ্চে বাংলাদেশের পতাকা উড়ালেন শ্রীমঙ্গলের কৃতি সন্তান সন্তোষ দেব ও মিতা দেবের গর্বিত সন্তান। ক্যা”ন্সারের সঙ্গে দীর্ঘ লড়াই শেষে না ফেরার দেশে পুলিশ কর্মকর্তা মাকসুদুর রহমান ভোলায় দাফনের ১৫ দিন পর কবর থেকে আতরের ঘ্রাণ,এলাকায় তোলপাড় ভোলায় লোডশেডিংয়ের ভোগান্তি কাটবে কবে? পক্ষিয়া ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রত্যাশী আল আমীনের গণসংযোগ শুরু মানবিক সহায়তায় পাশে এমপি হাফিজ ইব্রাহিম যেভাবে গ্রেপ্তার হলেন পুলিশের সাবেক আইজিপি বেনজীর ভোলায় রান্নাঘর সংস্কারকে কেন্দ্র করে সংঘর্ষ, নারীসহ আহত ৪ বোরহানউদ্দিনে ব্রাজিল সমর্থকদের মোটরসাইকেল শোভাযাত্রা; শোভাযাত্রায় যোগ দিতে গিয়ে সড়ক/ দু/র্ঘ/ট/নায় নি/হ/ত/ হন যুবক মো. ইসমাইল।

লালমোহন ও তজুমদ্দিনে জাতীয় স্থানীয় সরকার দিবস উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠি

NEWS ROOM / ১৪৭ বার ভিউ
আপডেট : রবিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৩

সাইফুল ইসলাম আকাশ নিজস্ব প্রতিবেদক,ভোলা:
সেবা ও উন্নতির দক্ষ রূপকার, উন্নয়নে- উদ্ভাবনে স্থানীয় সরকার স্লোগানে এ প্রতিপাদ্য বিষয় সামনে রেখে ভোলার লালমোহন ও তজুমদ্দিনে জাতীয় স্থানীয় সরকার দিবস উপলক্ষে র‍্যালী, উন্নয়ন মেলার উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১৭ সেপ্টেম্বর) সকালে লালমোহন ও তজুমদ্দিন উপজেলা পরিষদ ও প্রশাসনের আয়োজনে উন্নয়ন মেলা উপলক্ষে উপজেলা চত্বর থেকে একটি র‍্যালী বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদে শেষ হয়।
পরে উপজেলা পরিষদ অডিটরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ভোলা ৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব নুরুনবী চৌধুরী শাওন।
প্রধান অতিথির বক্তব্য এমপি শাওন বলেন,স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোকে অধিকতর জনমুখী প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে এবং গণতান্ত্রিক চর্চা অব্যাহত রাখতে এ দিবসটি সারাদেশে একসাথে সরকার প্রথমবার পালন করছে।
এসময় তিনি জন্ম ও মৃত্যু নিবন্ধনে স্থানীয় সরকার প্রতিষ্ঠানের ভূমিকা, যথাসময়ে জন্ম ও মৃত্যু নিবন্ধনের গুরুত্ব ও উপকারিতা সম্পর্কে বক্তব্য প্রদান করেন।
উন্নয়ন মেলা আগামী ১৯ সেপ্টেম্বর পর্যন্ত চলমান থাকবে বলে ও জানান তিনি। 
এসময় উপস্থিত ছিলেন লালমোহন উপজেলা পরিষদ চেয়ারম্যান গিয়াসউদ্দিন আহমেদ,তজুমদ্দিন উপজেলা নির্বাহী অফিসার শুভ দেবনাথ,লালমোহন উপজেলা নির্বাহী অফিসার অনামিকা নজরুল,তজুমদ্দিন থানার ওসি মাকসুদুর রহমান মুরাদ প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও নিউজ

ক্যাটাগরি