• মঙ্গলবার, ১২ মে ২০২৬, ০৯:১৭ অপরাহ্ন
শিরোনাম
বরিশাল বিভাগের বিভাগীয় কমিশনারের ভোলা জেলায় আগমন জেলা পুলিশের পক্ষ থেকে উষ্ণ অভ্যর্থনা মেহেন্দিগঞ্জ উলানিয়া সড়ক নির্মাণ কাজ পরিদর্শন করেন নৌপরিবহন প্রতিমন্ত্রী রাজিব আহসান এমপি। ভোলা-ঢাকা নৌরুটে লঞ্চ ক্যান্টিনে অতিরিক্ত দামে খাবার বিক্রির অভিযোগ নিরপরাধ জেলেদের আটক অভিযোগে প্রশ্নের মুখে মির্জাকালু নৌ ফাঁড়ি বরিশালের মেহেন্দিগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনকালে ড্রেজার জব্দ করেছে কোস্ট গার্ড। বোরহানউদ্দিনে মাদ্রাসাছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার সরকারি খাস জমি ও খাল দখল করে পাকা ভবন নির্মাণ, সাংবাদিকদের কাজে বাধা “আমার মা পৃথিবীর শ্রেষ্ঠ নারী”: একটি স্লোগানের ভেতরে মানবিক সমাজের আহ্বান বোরহানউদ্দিনে বিএনপি সমর্থিত মেয়র প্রার্থী মনিরুজ্জামান কবিরের আনুষ্ঠানিক প্রচারণা শুরু সাংবাদিক কবির হোসেন এর মায়ের মৃত্যুতে শোক প্রকাশ।

মেহেন্দিগঞ্জ উলানিয়া সড়ক নির্মাণ কাজ পরিদর্শন করেন নৌপরিবহন প্রতিমন্ত্রী রাজিব আহসান এমপি।

NEWS ROOM / ৬ বার ভিউ
আপডেট : মঙ্গলবার, ১২ মে, ২০২৬

মেহেন্দিগঞ্জ প্রতিনিধি:

বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার প্রাণকেন্দ্র পাতারহাট-উলানিয়া সড়ক সড়ক নির্মাণ কাজ পরিদর্শন করেন নৌপরিবহন প্রতিমন্ত্রী রাজিব আহসান এমপি।

মঙ্গলবার সকালে সড়কে পায়ে হেঁটে চলমান কাজ পরিদর্শন করেন। এসময় প্রতিমন্ত্রী রাজিব আহসান এমপি ঠিকাদার ও ইঞ্জিনিয়ারদের উদ্দেশ্যে বলেন, কাজের মান ঠিক রাখতে হবে। কোনো প্রকার অনিয়ম প্রমাণিত হলে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। কাজের গুনগুন মান নিয়ে কোনো ছাড় দেওয়া হবে না।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: রিয়াজুর রহমান, উপজেলা প্রকৌশলী সাইফুল ইসলাম রাকিব, সাব-এসিষ্টেন ইঞ্জিনিয়ার মিরাজ হোসেন, উপজেলা বিএনপির আহবায়ক গিয়াস উদ্দিন দিপেন, সদস্য সচিব সিহাব আহামেদ সেলিম, সিনিয়র যুগ্ম আহবায়ক আসাদুজ্জামান মুক্তা, পৌর বিএনপির সদস্য সচিব রিয়াজ উদ্দিন চৌধুরী দিনু মিয়া,পৌর বিএনপির সাবেক সভাপতি জিয়া উদ্দিন সুজন, বরিশাল উত্তর জেলা যুবদলের আহবায়ক সালাউদ্দিন পিপলু, উপজেলা যুবদলের আহবায়ক সৈয়দ নাঈম ইসলাম তুহিন, সদস্য সচিব মাজহারুল ইসলাম পারভেজ, পৌর যুবদলের আহবায়ক মামুন মিয়াজি, সদস্য সচিব আমজাদ পোদ্দার, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক ফখরুল ইসলাম সোহেল, সদস্য সচিব মাসুদ রানা, পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক সিপন মিয়া, সদস্য সচিব আমিনুল ইসলাম রবীন, উপজেলা ছাত্রদলের আহবায়ক শাহাদাৎ হোসেন সোহাগ, পৌর ছাত্রদলের আহবায়ক তরিকুল ইসলাম, ঠিকাদার নিরব জমদ্দার সহ স্থানীয় নেতৃবৃন্দ।

উল্লেখ্য গত কয়েকদিন যাবত পাতারহাট- উলানিয়া সড়ক নির্মাণ কাজ অনিয়মের অভিযোগে বিভিন্ন পত্রিকায় ও সামাজিক যোগাযোগ মাধ্যমে নিউজ ভাইরাল হয়েছে। বিষয়টি প্রতিমন্ত্রী রাজিব আহসান এর দৃষ্টিগোচর হওয়ায় নিজ নির্বাচনী এলাকায় এসেই আজ উলানিয়া রাস্তার কাজ পরিদর্শন করেন প্রতিমন্ত্রী রাজিব আহসান এমপি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও নিউজ

ক্যাটাগরি