• মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ০৭:৩৭ অপরাহ্ন
শিরোনাম
আকস্মিক পরিদর্শনে নৌ পরিবহন প্রতিমন্ত্রী — অফিসে মিললো না কর্মকর্তাদের উপস্থিতি!  বোরহানউদ্দিনে তিন দিনব্যাপী ‘ভূমিসেবা মেলা ২০২৬’ শুরু হাফিজ ইব্রাহিমের সাথে মহানগর ছাত্রদলের নবগঠিত কমিটির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ মাদক,বাল্যবিবাহ ও নারী নির্যাতন প্রতিরোধে ভোলায় কর্মশালা ভোলায় তেঁতুলিয়া নদীতে অবৈধ বালু উত্তোলন: ড্রেজার ও ৩টি বাল্কহেড আটক বোরহানউদ্দিনে বাড়ছে হামের প্রকোপ, টিকা নেওয়ার আহ্বান ডাক্তার শুভ’র বাড়ির আঙিনায় গাঁজার চাষাবাদ, আপন দুই ভাই আটক ভোলাবাসীর প্রাণের দাবী ভোলা-বরিশাল সেতু | ভোলা জেলা কারাগারে কারা কর্মকর্তা-কর্মচারীদের ‘বেসিক লাইফ সাপোর্ট’ প্রশিক্ষণ অনুষ্ঠিত ভোলা জেলার তজুমুদ্দিন উপজেলার চাঁদপুর ইউনিয়নে ফ্যামিলি কার্ড কার্যক্রমের শুভ উদ্বোধন

মুক্তিযুদ্ধের তিলক লাগিয়ে জিয়াউর রহমান মুক্তিযোদ্ধাদের হত্যা করেছে-পংকজ নাথ এমপি।

NEWS ROOM / ১২২ বার ভিউ
আপডেট : মঙ্গলবার, ১৫ আগস্ট, ২০২৩

সঞ্জয় গুহ মেহেন্দিগঞ্জ বিশেষ প্রতিনিধিঃ

মেহেন্দিগঞ্জ উপজেলা প্রশাসন ও মুক্তিযোদ্ধা সংসদ আয়োজিত ১৫ ই আগষ্ট জাতীয় শোক দিবসের আলোচনা, দোয়া ও মিলাদ মাহফিলে প্রধান অতিথি বরিশাল-৪ আসনের সংসদ সদস্য পংকজ নাথ তার বক্তব্যে বলেন, মুক্তিযুদ্ধের তিলক লাগিয়ে জিয়াউর রহমান মুক্তিযোদ্ধাদের হত্যা করেছে। জিয়াউর রহমান অনেক রাজাকারকেও মুক্তিযোদ্ধা হিসেবে প্রতিষ্ঠিত করেছে। মুক্তিযুদ্ধ ও স্বাধীনতার ইতিহাস বিকৃতি করেছে বিএনপি-জামায়াত। ৭১,৭৫ ও ২১ শে আগষ্টের খুনিরা এক ও অভিন্ন। তাই মুক্তিযোদ্ধাদের সন্তানরা বিএনপি করা মানায় না। আজ ১৫ আগষ্ট দিনভর পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে ওয়ার্ডে ও ইউনিয়নে ইউনিয়নে জাতীয় শোক দিবসের আলোচনা সভা, দোয়া, মিলাদ ও তোবারক বিতরণ করেন মানবিক সংসদ সদস্য পংকজ নাথ। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নুরুননবী, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তানভীর আহমদ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সায়্যিদ মোহাম্মদ আমরুল্লাহ, বীর মুক্তিযোদ্ধা শাহে আলম বয়াতি, আবুয়াল তছলিম খান, নিজাম উদ্দিন খান, সরকারি পাতারহাট রসিক চন্দ্র মহাবিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাধ্যক্ষ শহীদুল ইসলাম, ইউপি চেয়ারম্যান বাহাউদ্দীন ঢালী, আবদুল কাদের ফরাজি, পৌর কাউন্সিলর সোহেল মোল্লা, নাদিম মাহমুদ তালুকদার, মনির জমদ্দার, আলী আব্দুল্লাহ দোলন সহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও নিউজ

ক্যাটাগরি