• বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ০৭:৩০ অপরাহ্ন
শিরোনাম
আধুনিক রূপে ভোলা গজনবী স্টেডিয়াম, ক্রীড়াঙ্গনে ফিরেছে প্রান পাওনা টাকা ও স্বর্ণ ফেরত চাইতে গিয়ে হেনস্থা ও প্রাণনাশের হুমকির অভিযোগ জনগণের সমর্থন নিয়ে পক্ষিয়ার চেয়ারম্যান হতে চান ইলিয়াস ভূইয়া ​বোরহানউদ্দিনে ব্রাজিল সমর্থকদের বর্ণাঢ্য র‍্যালি ১৩ জুন ৫ দিনব্যাপী মহা হরিনাম সংকীর্তন শুরু আজ  ব্রাজিল নাকি আর্জেন্টিনা ভোলায় কোন দলের সমর্থক বেশী। ভোলা সদরের কোড়ালিয়া গ্রামে বাবার কবরের পাশে কোরআন তেলাওয়াত করছেন তোফায়েল আহমেদের কন্যা ডা. মুন্নি যুগাবতার শ্রী শ্রী লোকনাথ বাবার তিরোধান দিবস উপলক্ষে মহানাম যজ্ঞ ও মহাপ্রসাদ বিতরণঃ বোরহানউদ্দিনে শিক্ষা, পরিবেশ ও জনকল্যাণে বহুমুখী কর্মসূচি পুলিশি পাহারায় জানাজা-তে নেয়া হচ্ছে তোফায়েল আহমেদের ম/র/দেহ!

মাদক,বাল্যবিবাহ ও নারী নির্যাতন প্রতিরোধে ভোলায় কর্মশালা

NEWS ROOM / ৪৩ বার ভিউ
আপডেট : সোমবার, ১৮ মে, ২০২৬

নিজস্ব প্রতিবেদক ভোলা প্রকাশঃ

ভোলা সদর উপজেলার ব্যাংকের হাট এলাকায় মাদকাসক্তি, বাল্যবিবাহ, জুয়া ও নারী নির্যাতনসহ বিভিন্ন সামাজিক সমস্যা প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৮ মে) সকালে জন উন্নয়ন টেকনিক্যাল ট্রেনিং ইনস্টিটিউটের হলরুমে আয়োজিত এ কর্মশালায় ধর্মীয় নেতা, আদিবাসী প্রতিনিধি, সাংবাদিক ও স্থানীয় অংশীজনেরা অংশগ্রহণ করেন। গণসাক্ষরতা অভিযানের সহযোগিতায় গ্রামীণ জন উন্নয়ন সংস্থা (জিজেইউএস) এবং সংশ্লিষ্ট ওয়াচ কমিটির যৌথ উদ্যোগে কর্মশালাটি আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভেদুরিয়া ইউনিয়ন পরিষদের প্রশাসক ও উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. দেলোয়ার হোসেন। সভাপতিত্ব করেন জিজেইউএসের পরিচালক হুমায়ুন কবীর।
কর্মশালায় স্বাগত বক্তব্য দেন জিজেইউএসের উপপরিচালক অ্যাডভোকেট গোপাল চন্দ্র শীল এবং সঞ্চালনা করেন সংস্থাটির সিনিয়র প্রিন্সিপাল অফিসার মো. আলমগীর হোসেন।

আলোচনা সভায় বক্তব্য রাখেন ভেদুরিয়া ইউনিয়ন বিএনপির সহসভাপতি কামরুল হাসান, ভেদুরিয়া পুলিশ তদন্ত কেন্দ্রের এএসআই মো. নজরুল ইসলাম, সদর উপজেলা মডেল মসজিদের ইমাম ইব্রাহিম খলিল, ধর্মীয় নেতা আবদুর রহমান, ভেদুরিয়া ওয়াচ কমিটির সভাপতি মো. শাহে আলম, ব্যাংকের হাট বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. হাদিস, নিউজ২৪-এর ভোলা প্রতিনিধি মো. মনজুর আলম এবং এমটিভি অনলাইন ও বাংলাদেশ বেতারের প্রতিনিধি মো. আরিফুল ইসলাম রিয়াজসহ স্থানীয় অংশীজনেরা।
বক্তারা বলেন, মাদকাসক্তি, নেশা, বাল্যবিবাহ, জুয়া ও নারী নির্যাতনের মতো সামাজিক ব্যাধি প্রতিরোধে সমাজের সকল শ্রেণি-পেশার মানুষকে একযোগে কাজ করতে হবে। বিশেষ করে তরুণ সমাজকে সচেতন করতে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, ধর্মীয় প্রতিষ্ঠান ও সামাজিক সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।কর্মশালায় অংশগ্রহণকারী ধর্মীয় নেতা, আদিবাসী প্রতিনিধি ও সাংবাদিকেরা নিজ নিজ মতামত তুলে ধরে সামাজিক সচেতনতা বৃদ্ধিতে সম্মিলিত উদ্যোগের আহ্বান জানান।

সভাপতির বক্তব্যে জিজেইউএসের পরিচালক হুমায়ুন কবীর বলেন, “সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে হলে সকলকে সচেতন হতে হবে। সম্মিলিত উদ্যোগের মাধ্যমে মাদক, বাল্যবিবাহ ও নারী নির্যাতনের মতো অপরাধ অনেকাংশে কমিয়ে আনা সম্ভব।”
তিনি আরও আশা প্রকাশ করেন,এ ধরনের সচেতনতামূলক কার্যক্রম স্থানীয় জনগণের মধ্যে ইতিবাচক প্রভাব ফেলবে এবং সামাজিক অপরাধ প্রতিরোধে কার্যকর ভূমিকা রাখবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও নিউজ

ক্যাটাগরি