• বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৭:২০ অপরাহ্ন
শিরোনাম
বিশ্ব শিক্ষক দিবস:মনপুরার বসির আহাম্মেদ যেভাবে হলেন পুরো উপজেলার ‘বসির মাস্টার’ ছয় বছর আত্মগোপনে থেকেও শেষ রক্ষা হলো না,ভোলায় যাবজ্জীবন সাজা/প্রাপ্ত আসামি গ্রেফতার। ভোলায় ৪০ পিস ইয়াবাসহ দুইজন আটক,পৃথক দুটি মামলা শেষ রজনীতে মহামায়ার বিদায়ী বার্তা—‘আবার ফিরবো,সমাজের বিভাজনকে চ্যালেঞ্জ করবো’ ভেলুমিয়ার বাঁধের পাড়ে ভোলায় চালু হচ্ছে কায়াকিং পয়েন্ট ভোলায় অনলাইন জুয়া চক্রের সদস্য গ্রেপ্তার, সতর্ক করল পুলিশ ভোলায় বৃদ্ধ বাবাকে গলায় চাপ দিয়ে হত্যা’চেষ্টার অভিযোগ, ছেলে গ্রেপ্তার বোরহানউদ্দিনে জমি দখল ও প্রাণনাশের হুমকির অভিযোগ বোরহানউদ্দিনে ইয়াবাসহ গ্রেফতার এক,২০ পিস ইয়াবা,নগদ টাকা ও মোবাইল ফোন উদ্ধার দৌলতখানের চাঞ্চল্যকর হ’ত্যা মামলায় গ্রেফতার ২

মস্ত বড় ঠিকাদার

NEWS ROOM / ২২৬ বার ভিউ
আপডেট : শুক্রবার, ৩১ মার্চ, ২০২৩

— মোঃ মহিউদ্দিন
———
লোকে বলেন উনি নাকি
মস্ত বড় ঠিকাদার,
রাজকীয় চলন-বলন
লক্ষ টাকার কাজ কারবার।

বাড়িতে মানুষ জনের আনাগোনা
দেখে মনে হয় যেন রাজ দরবার,
মাঝে মাঝে হুংকার মারেন
উচ্চস্বরে খবরদার।

কিছুদিন আগেও উনি নাকি
ছিলেন বেকার,
রাজনীতি করে এখন
হয়েছেন মস্ত বড় ঠিকাদার।

লোকে বলেন অবৈধ ব্যবসাও
নাকি আছে তার,
মাঝে মাঝে বিদেশেতে
লোকজন করেন পাচার।

রাতবিরেতে বাসা থেকে
গানের জলসার আওয়াজ আসে,
গভীর রাতে মাঝে মাঝে
নারী কান্নার আওয়াজ ভাসে।

প্রায় রাতে মদ খেয়ে
কথা বলেন এলোমেলো,
চাঁদ দেখে জিজ্ঞেস করেন
এটা কি সূর্যের আলো।

মাঝে মাঝে বাংলা ইংরেজি
মিশিয়ে কথা বলেন,
বড় সাহেবদের মতো
কোট টাই পরেন।

কালভার্ট করলে ভেঙে পড়ে,
রডের বদলে বাঁশ ভরে।

পঁচা ইট পঁচা পাথর,
ঢালাই এ মিশান ময়লা কংকর।
চুল থেকে পান খসলেই গর্জে ওঠেন
মারেন বিশাল হুংকার।

অফিস আদালত কিবা ইঞ্জিনিয়ার,
সবই নাকি হাতের মুঠোয় তার।

শিক্ষাদিক্ষা না থাকলেও
ভালো বক্তা তিনি এখন,
কথায় কথায় শিক্ষিতদের
করেন অপমান।

সব মিলিয়ে সমাজে
বিশাল প্রভাব তার,
সাইকেল ছেড়ে এখন চালান
দামি ব্রান্ডের কার।

তিনি নাকি আগামী ইলেকশনে
করবেন এমপি নির্বাচন,
সাদা পাঞ্জাবি সাদা পায়জামা
পরে গণসংযোগ করছেন।

রাস্তাঘাটে গাড়ি থামিয়ে
ভোটারদের জড়িয়ে ধরছেন।
আগামী নির্বাচনে
প্রার্থী হবেন বলছেন।

সুশীল সমাজ তার কর্মকাণ্ড
হা হয়ে দেখছেন,
নির্বাচনে কি করবেন
স্বয়নে স্বপনে শুধুই ভাবছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও নিউজ

ক্যাটাগরি