• বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৪:৪৩ অপরাহ্ন
শিরোনাম
বিশ্ব শিক্ষক দিবস:মনপুরার বসির আহাম্মেদ যেভাবে হলেন পুরো উপজেলার ‘বসির মাস্টার’ ছয় বছর আত্মগোপনে থেকেও শেষ রক্ষা হলো না,ভোলায় যাবজ্জীবন সাজা/প্রাপ্ত আসামি গ্রেফতার। ভোলায় ৪০ পিস ইয়াবাসহ দুইজন আটক,পৃথক দুটি মামলা শেষ রজনীতে মহামায়ার বিদায়ী বার্তা—‘আবার ফিরবো,সমাজের বিভাজনকে চ্যালেঞ্জ করবো’ ভেলুমিয়ার বাঁধের পাড়ে ভোলায় চালু হচ্ছে কায়াকিং পয়েন্ট ভোলায় অনলাইন জুয়া চক্রের সদস্য গ্রেপ্তার, সতর্ক করল পুলিশ ভোলায় বৃদ্ধ বাবাকে গলায় চাপ দিয়ে হত্যা’চেষ্টার অভিযোগ, ছেলে গ্রেপ্তার বোরহানউদ্দিনে জমি দখল ও প্রাণনাশের হুমকির অভিযোগ বোরহানউদ্দিনে ইয়াবাসহ গ্রেফতার এক,২০ পিস ইয়াবা,নগদ টাকা ও মোবাইল ফোন উদ্ধার দৌলতখানের চাঞ্চল্যকর হ’ত্যা মামলায় গ্রেফতার ২

মসজিদে ও ধর্মীয় প্রতিষ্ঠানে কোন দলকে রাজনৈতিক আলোচনা না করার আহ্বান বিএনপির নেত্রী মাফরুজা সুলতানার

NEWS ROOM / ১৩০ বার ভিউ
আপডেট : বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি, ২০২৫




মোঃ সাইফুল ইসলাম আকাশ
ভোলা জেলা প্রতিনিধি:
মসজিদে,মন্দির বা ধর্মীয় কোন প্রতিষ্ঠানে কোন রাজনৈতিক দলকে সভা-সেমিনার,রাজনৈতিক কোন আলোচনা না করার আহ্বান জানিয়েছেন ভোলা ২ আসনের সাবেক সংসদ সদস্য আলহাজ্ব হাফিজ ইব্রাহিম এমপির সহধর্মিনী ও বোরহানউদ্দিন উপজেলা বিএনপির আহ্বায়ক মাফরুজা সুলতানা।
১৫ জানুয়ারি বুধবার ভোলার বোরহানউদ্দিন উপজেলার কুতুবা ইউনিয়ন বিএনপি ও ১৬ জানুয়ারি বৃহস্পতিবার বড় মানিকা ইউনিয়ন বিএনপির প্রতিনিধি সভায় প্রধান অতিথির বক্তব্য এ কথা বলেন।
এ সময় তিনি আরো বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি প্রতিষ্ঠার পর থেকে বিভিন্ন যুদ্ধ-সংগ্রামে এ দলের ভূমিকা অপরিসীম কিন্তু নামধারী একটি বিশ্বাস ঘাতক দল বিএনপির নামে মিথ্যা তথ্য ছড়াচ্ছে, যারা ১৯৭১ সালে স্বাধীনতা যুদ্ধের বিরোধিতা করেছে আজ তারা আমাদেরকে স্বাধীনতা যুদ্ধের কথা বলে কিন্তু তারা নিজেরাই প্রত্যক্ষভাবে যুদ্ধ অংশগ্রহণ করেনি বরং বিরোধিতা করেছে,নিজেরা পাড়া-মহল্লায় ইসলামের নাম ব্যবহার করে ফরম বিক্রি করে চাঁদাবাজী করে আর বিএনপির নামে বদনাম করে।
এ সময় তিনি আরো বলেন,বিএনপি চাঁদাবাজি,সন্ত্রাস,টেন্ডারবাজি,লুটপাট,বিশৃঙ্খলা,অশান্তি হামলা বা দাঙ্গার রাজনীতিতে বিশ্বাসী নয়,বিএনপি শান্তিতে বিশ্বাস করে।
ইসলামের নাম ব্যবহার করে এই বোরহানউদ্দিন-দৌলতখানে যারা অশান্তি সৃষ্টি করবে তাদের শক্ত হাতে মোকাবেলা করবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি।
এ সময় আরো বক্তব্য রাখেন,উপজেলা বিএনপির সাবেক (ভারপ্রাপ্ত) সভাপতি আল ইমরান খোকন,উপজেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট কাজী আজম,সাবেক ছাত্র নেতা,সাবেক যুব নেতা বোরহানউদ্দিন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সরোয়ার আলম খান,সাবেক ছাত্র নেতা,সাবেক যুব নেতা উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শহীদুল আলম নাসিম কাজী,যুগ্ম আহ্বায়ক মঞ্জুরুল আলম ফিরোজ কাজী,যুগ্ম আহ্বায়ক শহীদুল আলম লিটন চৌধুরী,যুগ্ন আহবায়ক
মোঃ হাসান হাওলাদার,কৃষক দলের সাধারণ সম্পাদক ইদ্রিস মিয়া,শ্রমিক দলের সভাপতি আলমগীর মাতাব্বর,উপজেলা যুবদলের আহ্বায়ক শিহাব উদ্দিন হাওলাদার,সদস্য সচিব জসিম উদ্দিন খান,ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ইকবাল হাওলাদার,যুগ্ম আহ্বায়ক ফখরুল ইসলাম মিঠু,উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক তানজিল হাওলাদার,ইউনিয়ন যুবদলের সভাপতি রিয়াজ হাওলাদার,ইউনিয়ন ছাত্রদলের সভাপতি ইমাম সহ উপজেলা বিএনপি’র বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও নিউজ

ক্যাটাগরি