• শুক্রবার, ০১ মে ২০২৬, ০৯:১১ পূর্বাহ্ন
শিরোনাম
বোরহানউদ্দিনে জেলেদের প্রণোদনায় ‘নাম আছে, জেলে নেই’—বঞ্চিত প্রকৃত উপকারভোগী আজ ২৯ এপ্রিল ইতিহাসের এই দিনে লন্ডভন্ড হয় ভোলাসহ উপকূলীয় এলাকা ভোলায় এক ঘণ্টার বৃষ্টিতে তলিয়ে গেছে ভোলার জেলা প্রশাসক ও পুলিশ সুপারের কার্যালয়ের রাস্তা। ‎বোরহানউদ্দিনে সরকারের টিফিনে শিক্ষার্থীদের জন্য কাঁচা কলা, ক্ষোভ অভিভাবকদের রিয়াজ সভাপতি সোহেল সম্পাদক, ভোলায় মাল্টিমিডিয়া রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের কমিটি গঠন। ভোলায় ইজিপিপি’র আওতায় খাল খনন কার্যক্রমের উদ্বোধন  ভোলায় ইএসডিও’র উদ্যোগে দিনব্যাপী চাকরি মেলা অনুষ্ঠিত, ১১৭ জনের চাকরি নিশ্চিত ভোলায় ইজিপিপি’র আওতায় খাল খনন কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে তেতুলিয়ায় অবৈধ বালু উত্তোলনে এক লাখ টাকা জরিমানা “নিখোঁজ সংবাদ”সাগর চন্দ্র দে গত ১৫ এপ্রিল আনুমানিক সকাল ১১ টায় বাসা থেকে বের হয়েছে আর আসে নাই। যদি কোন হৃদয়বান ব্যাক্তি তাকে বা তার সন্ধান পেয়ে থাকেন তাহলে এই নাম্বারে যোগাযোগ করবেন।মোবাইল নাম্বার : 01323001045

মনপুরায় আব্দুল মান্নান হাওলাদারের জানাজা ও দাফন সম্পন্ন

NEWS ROOM / ৪৬ বার ভিউ
আপডেট : রবিবার, ২২ মার্চ, ২০২৬

মোঃ শাকিল খান রাজু সিনিয়র স্টাফ রিপোর্টারঃ

ভোলার মনপুরা উপজেলার বিশিষ্ট রাজনীতিবিদ ও উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল মান্নান হাওলাদারের জানাজা সম্পন্ন হয়েছে। শনিবার (২১ মার্চ ২০২৬) সকাল ১১টায় মনপুরা সরকারি ডিগ্রি কলেজ মাঠে তাঁর নামাজে জানাজা অনুষ্ঠিত হয়।

জানাজায় স্থানীয় রাজনৈতিক নেতা, সামাজিক সংগঠনের প্রতিনিধি এবং সর্বস্তরের হাজারো মুসল্লি অংশগ্রহণ করেন। প্রিয় এই নেতাকে শেষবারের মতো দেখতে মানুষের ঢল নামে পুরো এলাকায়। জানাজা শেষে মরহুমকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

এর আগে, শুক্রবার (২০ মার্চ) দুপুরে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল প্রায় ৫৪ বছর। তিনি দীর্ঘদিন ধরে ক্যান্সারসহ বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছিলেন।

আব্দুল মান্নান হাওলাদার মনপুরা উপজেলার রাজনীতিতে এক সুপরিচিত ও প্রভাবশালী ব্যক্তিত্ব ছিলেন। তিনি দীর্ঘদিন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন এবং তৃণমূল পর্যায়ে দলকে সংগঠিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। এছাড়া ২নং হাজিরহাট ইউনিয়নের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালনকালে এলাকার উন্নয়নে উল্লেখযোগ্য অবদান রাখেন।

তাঁর মৃত্যুতে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করে মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও নিউজ

ক্যাটাগরি