• সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৫:০৫ অপরাহ্ন
শিরোনাম
মেহেন্দিগঞ্জ থানায় নতুন (ওসি)হিসেবে যোগদান করবেন, মুলাদী থানার ভারপ্রাপ্ত (ওসি) সাবেক মেহেন্দিগঞ্জ থানার ওসি তদন্ত মোঃ মমিনুল ইসলাম। বোরহানউদ্দিনে বিয়ের আগে কিশোরীর আত্মহত্যা বোরহানউদ্দিনে ইয়াবা লেনদেনের সময় পুলিশের হানা, আটক দুই সবাইকে কাঁদিয়ে না ফেরার দেশে চলে গেলেন ভোলার পরিচিত মুখ সুশান! প্রবাসীর ৭০ লাখ টাকা ও স্বর্ণ আত্মসাত! গোপনে তালাক দিয়ে তৃতীয় বিয়ে—বোরহানউদ্দিনে তাসলিমা কাণ্ডে তোলপাড় ঘরে ঢুকে প্রবাসীর স্ত্রীকে কুপিয়ে হত্যা, যুবক আটক অতিরিক্ত দামে পেট্রোল বিক্রি, বোরহানউদ্দিনে ব্যবসায়ীকে জরিমানা ভোলার গাছ কাটতে এসে স্কুলছাত্রীকে ধ/র্ষণ থানায় মামলা প্রক্রিয়াধীন! সংবিধান সংশোধনের মাধ্যমে জুলাই সনদ বাস্তবায়নের চেষ্টা করা হবে: স্পিকার ‎ভোলার পোলা বলে সেতুর দাবিতে তৌসিফের সরবতা

ভোলা ০২ এর সাবেক সংসদ আলহাজ্ব হাফিজ ইব্রাহিম কর্তৃক কোটা সংস্কার আন্দোলনে নিহত পরিবারকে সমবেদনা জ্ঞাপন ও অনুদান প্রদান

NEWS ROOM / ১৬২ বার ভিউ
আপডেট : মঙ্গলবার, ২৭ আগস্ট, ২০২৪

ভোলা ০২ এর সাবেক সংসদ আলহাজ্ব হাফিজ ইব্রাহিম কর্তৃক কোটা সংস্কার আন্দোলনে নিহত পরিবারকে সমবেদনা জ্ঞাপন ও অনুদান প্রদান
রনি ইসলাম,ভোলা প্রতিনিধিঃ
ভোলা বোরহানউদ্দিনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত শহীদ ০৯ পরিবারের প্রত্যেককে নগদ অনুদান প্রদান করেছেন ভোলার বোরহানউদ্দিন-দৌলতখানের বিএনপির ধারক ও বাহক,মাটি ও মানুষের জনপ্রিয় সংসদ সদস্য আলহাজ্ব হাফিজ ইব্রাহিম এর অর্ধাঙ্গিনী উপজেলা বিএনপির আহবায়ক মাফরুজা সুলতানা।
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত নাহিদুল ইসলাম, মোঃ সুজন, লিজা বেগম, ইয়াসিন, জাকির, জামাল, সোহেল, নয়ন ও দীপ্ত দে এর পরিবারের সাথে মতবিনিময় শেষে তাদের হাতে অনুদানের নগদ অর্থ প্রদান করেন।
ধর্মীয় অনুশাসনকে সামনে রেখে, দানের বিষয়ে গোপনীয়তা রক্ষা করে তিনি দান করেছেন। ভবিষ্যতে উক্ত পরিবার গুলোর সার্বিক সহযোগিতা তিনি করবেন বলে গণমাধ্যমকে জানান।
এছাড়াও বিগত আওয়ামী লীগের শাসনামলে যারা মামলা হামলায় নির্যাতিত নিপীড়িত তাদের পাশেও তিনি দাঁড়াবেন বলে নিশ্চয়তা দেন।

এ সময় অত্র উপজেলার বিভিন্ন সংগঠনের সমাজসেবক, শিক্ষক বৃন্দ এবং বিএনপির অঙ্গ সংগঠন উপস্থিত ছিলেন।

আজ ২৭ আগস্ট ২০২৪ রোজ মঙ্গলবার দুপুর বারোটায় তার নিজ বাসভবন কুড়ালিয়া হাউজ গণ মিলনায়তন কক্ষে সবার সাথে মতবিনিময় করেন।
বিগত বছরের বিএনপির আমল থেকে শুরু করে বর্তমান পর্যন্ত আলহাজ্ব হাফিজ ইব্রাহিমের স্ত্রী মাফরুজা সুলতানা সকলের কাছে সমাদৃত এবং তার কৃতকর্মের দ্বারা সকল প্রশংসার দাবি রাখেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও নিউজ

ক্যাটাগরি