• শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৪:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম
নবগঠিত ভোলা জেলা সিএনজি-হালকাযান পরিবহন শ্রমিক ফেডারেশনের পরিচিতি সভা অনুষ্ঠিত ভোলা জেলা পরিষদে বিভিন্ন গ্রেডে চাকরি,আবেদন ১৫ সেপ্টেম্বর পর্যন্ত। সরকারি খরচে আইনগত সহায়তা পৌঁছে দিতে ভোলায় উঠান বৈঠক, জেলা লিগ্যাল এইড অফিসের জনসচেতনতামূলক কার্যক্রম জোরদার। খাল পুনঃখনন শেষে ১ কোটি ২ লাখ টাকা রাষ্ট্রীয় কোষাগারে ফেরত, দৃষ্টান্ত স্থাপন করলেন চরফ্যাশনের ইউএনও রুমানা আফরোজ ভোলা সদর হাসপাতালের চিকিৎসক ডা.শুভ প্রসাদ দাসের সহকারী অধ্যাপক পদে পদোন্নতি। হঠাৎ সদর হাসপাতালে এমপি পার্থ,রোগীদের পাশে দাঁড়িয়ে শুনলেন সেবার বাস্তব চিত্র খাল পুনঃখননে সাশ্রয়,সরকারি কোষাগারে ফিরল ২ কোটি ২০ লাখ টাকা।সততার অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন ইউএনও বেদবতী মিস্ত্রী। ‘জ্বিন হাজিরে স্বর্ণ দ্বিগুণ’— প্রতারণার ফাঁদে ১৭ নারী,দুলারহাটে চক্রের ৪ সদস্য গ্রেফতার। ৩০ জুলাই একযোগে এসএসসির ফল প্রকাশ। বোরহানউদ্দিনে জমি নিয়ে বিরোধের জেরে সংঘবদ্ধ হামলার অভিযোগ,নারীসহ আ’হত ৫

ভোলা শপিং শেষে বাড়ি ফেরার পথে বিশ্ববিদ্যালয়ের ছাত্র নিহত

NEWS ROOM / ৭৪০ বার ভিউ
আপডেট : শনিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২২

হাসনাইন আহমেদ।। ভোলা প্রকাশ।।

বন্ধুর সঙ্গে শপিং শেষে মোটরসাইকেল যোগে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় জগন্নাথ (জবি) বিশ্ববিদ্যালয়ের শাকিল (২১) নামে এক ছাত্রের মৃত্যু হয়েছে। এ ঘটনায় মোটরসাইকেলে থাকা তাঁর বন্ধু সুমন আহত হয়েছেন।

শনিবার রাত সাড়ে ১০টার দিকে ভোলা-ভেদুরিয়া আঞ্চলিক সড়কের মাদরাসা বাজার সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। মাছ বোঝাই একটি পিক-আপ শাকিলের মোটরসাইকেলটিকে পেছন থেকে চাপা দিলে এ ঘটনা ঘটে।

নিহত শাকিল জেলার সদর উপজেলা চরসামাইয়া ইউনিয়নের ২ নং চর ছিফলী গ্রামের মো.ফখরুল ইসলামের ছেলে৷ সে গতবছর ভোলা সরকারি কলেজ থেকে বাণিজ্য শাখায় এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে চলতি বছরে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের গুচ্ছ ভর্তি পরীক্ষায় চান্স পেয়েছিলেন।

ভোলা সদর হাসপাতালের দায়িত্বরত পুলিশ সদস্য মো. মামুন হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

এ ঘটনায় স্থানীয়রা ঘাতক পিক-আপটি আটক করেছেন। তবে গাড়িটির চালক ও হেলপার পালিয়ে গেছেন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, বন্ধু সুমনের সঙ্গে শপিং শেষে মোটরসাইকেল যোগে শাকিল বাড়ি ফিরছিল। মোটরসাইকেলটি বাড়ির কাছাকাছি গিয়ে পৌঁছালে পেছন থেকে মাছ বোঝাই একটি পিক-আপ মোটরসাইকেলটিকে চাপা দেয়। এসময় শাকিল ও সুমন মোটরসাইকেল থেকে সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন।

তাৎক্ষণিক স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শাকিলকে মৃত্যু ঘোষণা করেন। হাসপাতাল থেকে প্রাথমিক চিকিৎসা নিয়ে সুমন বাড়ি ফিরেছেন।

নিহত শাকিলের চাচাতো ভাই জহির জানান, শাকিল গতবছর ভোলা সরকারি কলেজ থেকে বাণিজ্য শাখায় এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন। চলতি বছর তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের গুচ্ছ ভর্তি পরীক্ষায় চান্স পেয়েছেন। কয়েকদিন পর তাঁর জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে যাওয়ার কথা ছিল। কিন্তু শনিবার বন্ধু সুমনের সঙ্গে শপিং শেষে মোটরসাইকেল যোগে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় তাঁর মৃত্যু হয়।

তিনি আরো জানান, সুমন মোটরসাইকেলটি চালিয়েছিলেন। শাকিল গাড়িটির পেছনে বসা ছিল। বেপরোয়া গতি নিয়ে পেছন থেকে পিক-আপ গাড়িটি মোটরসাইকেলটিকে চাপা দিয়েছিল।

ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন ফকির জানান, স্থানীয়রা ঘাতক পিক-আপটি আটক করতে পারলেও গাড়িটির চালক পালিয়ে যাওয়ায় চালক ও হেলপারকে আটক করা সম্ভব হয়নি। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও নিউজ

ক্যাটাগরি