• শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৪ অপরাহ্ন
শিরোনাম
তেঁতুলিয়ায় অবৈধ বালু উত্তোলনে কোস্টগার্ডের অভিযান,ড্রেজার-বাল্কহেডসহ আটক ৮ জন্মাষ্টমীর উৎসবে মুখর ভোলা, বর্ণাঢ্য শোভাযাত্রায় সম্প্রীতির বার্তা তজুমদ্দিনে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা ও আলোচনা সভা “ভক্তহৃদয়ে আজ একটিই আকুতি—শ্রীশ্রী রাধারাসবিহারীর কৃপায় সুস্থ হয়ে ফিরুন প্রিয় সুরপতি গৌরাঙ্গ দাস প্রভু”দ শুভ জন্মাষ্টমী “দুষ্টের দমন, সৃষ্টির পালন”—শ্রীকৃষ্ণের আবির্ভাব তিথিতে ভক্তিতে মুখর সনাতন সমাজ স্মৃতির পাতায়  জাহাঙ্গীর আলম মিয়া: মানুষের কল্যাণে নিবেদিত এক আলোকিত জীবন গণতন্ত্র ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় বিএনপির সংগ্রাম অব্যাহত থাকবে: হাফিজ ইব্রাহিম চরফ্যাশনে পুলিশের অভিযানে ৩৩ পিস ইয়াবাসহ যুবক আটক শিশুকে বাঁচাতে গিয়ে সড়কে উল্টে পড়লেন সাংবাদিক ছোটন সাহা ঢেউয়ের তোড়ে মেঘনায় মাছ ধরার নৌকা ডুবি,বাবা-ছেলেকে জীবিত উদ্ধার

ভোলা জেলার সেরা ওয়ারেন্ট তামিলকারী অফিসার হিসাবে নির্বাচিত হলেন এসআই রফিকুল ইসলাম

NEWS ROOM / ২২০ বার ভিউ
আপডেট : শুক্রবার, ১৫ আগস্ট, ২০২৫




মোঃ সাইফুল ইসলাম আকাশ
নিজস্ব প্রতিবেদক,ভোলা:
ভোলা জেলা পুলিশের মাসিক গ্রেফতারি পরোয়ানায় তামিলে বিশেষ অবদান রাখায় ভোলা জেলার শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী অফিসার হিসেবে নির্বাচিত হয়েছেন বোরহানউদ্দিন থানার উপ-পরিদর্শক মোঃ রফিকুল ইসলাম
১৪ আগস্ট বৃহস্পতিবার ভোলা জেলা পুলিশের আয়োজনে মাসিক কল্যাণ ও অপরাধ পর্যালোচনা সভায় জুলাই মাসে ৪টি সাজা তামিল ও ১৭টি ওয়ারেন্ট তামিল/নিষ্পত্তিসহ সামগ্রিক মূল্যায়নে তিনি নির্বাচিত হন।
শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারি অফিসার হিসেবে নির্বাচিত হওয়ায় ভোলা জেলা পুলিশ লাইন্সে তার হাতে পুরস্কার তুলে দেন ভোলা জেলা পুলিশ সুপার মোঃ শরিফুল হক।
জানা যায়,রফিকুল ইসলাম বোরহানউদ্দিন থানায় যোগদানের পরেই ওসি সিদ্দিকুর রহমানের নির্দেশে বিট পুলিশিং কার্যক্রম, পরোয়ানাভুক্ত আসামি গ্রেপ্তার, এলাকার মাদক নির্মুল সহ বিভিন্ন অন্যায়ের বিরুদ্ধে কাজ করে ব্যাপক প্রশংসা কুড়িয়েছেন। তারই অংশ হিসেবে জেলার শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী অফিসার হিসেবে পুরস্কৃত হলেন এসআই রফিকুল ইসলাম ।
এ বিষয়ে জানতে চাইলে বোরহানউদ্দিন থানার উপ-পরিদর্শক মোঃ রফিকুল ইসলাম মহান আল্লাহ তায়ালার শুকরিয়া জ্ঞাপন করে তিনি বলেন, আমি এ সম্মাননা ও পুরস্কার পেয়ে খুবই আনন্দিত। এ পুরস্কার আমার মা-বাবার কাছে উৎসর্গ করছি। কাজের স্বীকৃতি হিসেবে এ পুরস্কারে আমার স্পৃহা আরো বাড়বে। আমি সব সময় চেষ্টা করি আমার ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশ পালন করতে এবং আমি কখনও অন্যায়ের সঙ্গে আপস করি না। অন্যায়কারীকে আমি কখনো ছাড় দেই না। আমাকে পুরস্কৃত করার জন্য পুলিশ সুপার মহোদয় এবং অতিরিক্ত পুলিশ সুপার( প্রশাসন ও অর্থ),অতিরিক্ত পুলিশ সুপার(লালমোহন সার্কেল),থানার অফিসার ইনচার্জ সহ সবার প্রতি বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করছি। তিনি আরো বলেন, সবার ভালোবাসা নিয়ে নব উদ্যমে আরো ভালো কাজ করে পুলিশ ডিপার্টমেন্টের ভাবমূর্তি উজ্জ্বল করতে দোয়া এবং আগামীতেও এর ধারাবাহিকতা বজায় রাখতে সবার সহযোগিতা কামনা করছি।
এছাড়াও বোরহানউদ্দিন থানার এস আই আবু জাফর খান, আইনশৃঙ্খলায় অবদান রাখায় বিশেষ পুরস্কার প্রাপ্তি হন এবং ভোলা জেলা পুলিশ সুপার মোঃ শরিফুল হকের কাছ থেকে পুরস্কার গ্রহণ করেন।
এ বিষয়ে জানতে চাইলে বোরহানউদ্দিন থানার ওসি মোঃ সিদ্দিকুর রহমান বলেন,থানা এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং ঘুষ ও দালালমুক্ত থানা প্রতিষ্ঠার জন্য নিবেদিত থেকে গ্রেপ্তারি পরোয়ানা তামিল এবং মাদক, সন্ত্রাস, জুয়া ও চুরিসহ অপরাধমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে সোচ্চার রয়েছেন তিনি।
এ লক্ষ্যেই তিনি থানার সকলকে নিয়ে কাজ করে যাচ্ছেন।এ ধারায় স্বীকৃতি হিসেবে বোরহানউদ্দিন থানার উপ পরিদর্শক রফিকুল ইসলাম ওয়ারেন্ট তামিলকারী অফিসার হিসেবে জেলায় শ্রেষ্ঠ হয়ে এবং বিশেষ পুরস্কার পেয়ে আবু জাফর খান বোরহানউদ্দিন থানার মুখ উজ্জ্বল করেছে। তিনি সফলতা কামনা করে আরো ভালো কাজ করার আহ্বান জানিয়ে “ভবিষ্যতেও ভালো কাজের এ ধারা অব্যাহত রাখার জন্য তিনি সকলের সহযোগিতা কামনা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও নিউজ

ক্যাটাগরি