• বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৯:৫৮ অপরাহ্ন
শিরোনাম
বিশ্ব শিক্ষক দিবস:মনপুরার বসির আহাম্মেদ যেভাবে হলেন পুরো উপজেলার ‘বসির মাস্টার’ ছয় বছর আত্মগোপনে থেকেও শেষ রক্ষা হলো না,ভোলায় যাবজ্জীবন সাজা/প্রাপ্ত আসামি গ্রেফতার। ভোলায় ৪০ পিস ইয়াবাসহ দুইজন আটক,পৃথক দুটি মামলা শেষ রজনীতে মহামায়ার বিদায়ী বার্তা—‘আবার ফিরবো,সমাজের বিভাজনকে চ্যালেঞ্জ করবো’ ভেলুমিয়ার বাঁধের পাড়ে ভোলায় চালু হচ্ছে কায়াকিং পয়েন্ট ভোলায় অনলাইন জুয়া চক্রের সদস্য গ্রেপ্তার, সতর্ক করল পুলিশ ভোলায় বৃদ্ধ বাবাকে গলায় চাপ দিয়ে হত্যা’চেষ্টার অভিযোগ, ছেলে গ্রেপ্তার বোরহানউদ্দিনে জমি দখল ও প্রাণনাশের হুমকির অভিযোগ বোরহানউদ্দিনে ইয়াবাসহ গ্রেফতার এক,২০ পিস ইয়াবা,নগদ টাকা ও মোবাইল ফোন উদ্ধার দৌলতখানের চাঞ্চল্যকর হ’ত্যা মামলায় গ্রেফতার ২

ভোলায় ৯১০ পিস ইয়াবা সহ যুবক আটক

NEWS ROOM / ১৭৯ বার ভিউ
আপডেট : বুধবার, ১ ফেব্রুয়ারি, ২০২৩




স্টাফ রিপোর্টারঃ

ভোলা জেলা পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম বিপিএম, পিপিএমের দিক-নির্দেশনায় অফিসার ইনচার্জ সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল জেলা গোয়েন্দা শাখার তত্ত্বাবধানে, লালমোহন থানাধীন রামগঞ্জ ইউনিয়ন হতে ৯১০ পিস ইয়াবা সহ নাইম (২২) নামে এক যুবককে আটক করেছে ভোলা ডিবি পুলিশের সাইবার টিম।

মঙ্গলবার ৩১ জানুয়ারি রাতে সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলের উপ-পরিদর্শক মোঃ মোহাইমিনুল ইসলাম শাওনের নেতৃত্বে রনাগঞ্জ গ্রাম থেকে তাকে আটক করা হয়।

আটককৃত নাঈম উপজেলার রমাগঞ্জ গ্রামের মো. জাহাঙ্গীর আলমের ছেলে।

সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলের পরিদর্শক মো. জহিরুল ইসলাম কামাল জানান, আটককৃত মাদক ব্যবসায়ি নাঈম বিভিন্ন কৌশলে মাদক সরবরাহ করতেন। দীর্ঘদিন যাবত সে মাদকের সঙ্গে সম্পৃক্ত।সাইবার ক্রাইম ইনভেস্টিগেশনের সদস্যরা খুব কৌশলে তাকে আটক করেছে।

এসময় তার কাছ থেকে নগদ এক হাজার পাঁচশত টাকা উদ্ধার করা হয়েছে।

বুধবার সকালে আটককৃত যুবককে মাদক মামলার মাধ্যমে আদালতে প্রেরণ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও নিউজ

ক্যাটাগরি