• রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৭:১৭ পূর্বাহ্ন
শিরোনাম
জমি বিরোধের জেরে শিক্ষককে হামলা-হুমকির অভিযোগ,নিরাপত্তাহীনতায় রাশেদ মামলা, পাল্টা মামলা ও সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচারের অভিযোগ;নিরপেক্ষ তদন্ত দাবি ভুক্তভোগীর নবগঠিত ভোলা জেলা সিএনজি-হালকাযান পরিবহন শ্রমিক ফেডারেশনের পরিচিতি সভা অনুষ্ঠিত ভোলা জেলা পরিষদে বিভিন্ন গ্রেডে চাকরি,আবেদন ১৫ সেপ্টেম্বর পর্যন্ত। সরকারি খরচে আইনগত সহায়তা পৌঁছে দিতে ভোলায় উঠান বৈঠক, জেলা লিগ্যাল এইড অফিসের জনসচেতনতামূলক কার্যক্রম জোরদার। খাল পুনঃখনন শেষে ১ কোটি ২ লাখ টাকা রাষ্ট্রীয় কোষাগারে ফেরত, দৃষ্টান্ত স্থাপন করলেন চরফ্যাশনের ইউএনও রুমানা আফরোজ ভোলা সদর হাসপাতালের চিকিৎসক ডা.শুভ প্রসাদ দাসের সহকারী অধ্যাপক পদে পদোন্নতি। হঠাৎ সদর হাসপাতালে এমপি পার্থ,রোগীদের পাশে দাঁড়িয়ে শুনলেন সেবার বাস্তব চিত্র খাল পুনঃখননে সাশ্রয়,সরকারি কোষাগারে ফিরল ২ কোটি ২০ লাখ টাকা।সততার অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন ইউএনও বেদবতী মিস্ত্রী। ‘জ্বিন হাজিরে স্বর্ণ দ্বিগুণ’— প্রতারণার ফাঁদে ১৭ নারী,দুলারহাটে চক্রের ৪ সদস্য গ্রেফতার। ৩০ জুলাই একযোগে এসএসসির ফল প্রকাশ।

ভোলায় মোটরবাইক এর চোরচক্রের ৭সদস্য গ্রেফতার,উদ্ধার নয়।

NEWS ROOM / ২২০ বার ভিউ
আপডেট : শুক্রবার, ২৯ জুলাই, ২০২২

স্টাফ রিপোর্টার ঃ
গতকাল  বিকাল আড়াই টার দিকে অফিসার ইনচার্জ, ভোলা সদর মডেল থানার নেতৃত্বে  সদর উপজেলার ভেদুরিয়া ইউনিয়নের ০৫ নং ওয়ার্ড হতে মোটরসাইকেল চোরাই চক্রের প্রধান আসামী মোঃ জিয়া কে গ্রেফতার করা হয়।  গ্রেফতারকৃত আসামী জিয়ার দেওয়া তথ্য মতে ০৯ টি চোরাই মোটরসাইকেল ও চুরির যন্ত্রপাতি সহ একই চক্রের বাকি ০৬ আসামীকে গ্রেফতার করে ভোলা সদর মডেল থানা পুলিশ।ভুক্তভোগী জনৈক মোঃ আব্বাস কিছু দিন পূর্বে ভোলা সদর থানায় এসে লিখিত অভিযোগ জানান যে, তার ব্যবহৃত ১৫০ সিসির পালসার মোটরসাইকেলটি চুরি হয়। বিষয়টি ভোলা জেলার পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম বিপিএম,পিপিএম এর দৃষ্টিগোচর হলে তাঁর দিক-নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার মোঃ ফরহাদ সরদার এর তদারকিতে ভোলা সদর থানা পুলিশ ব্যাপক তদন্ত শুরু করে এবং ২৮ জুলাই মোটরসাইকেল চোরাই চক্রের ১ম আসামীকে আটক করতে সক্ষম হয় ।প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত জানায় যে, আসামি সহ তার চক্রের আরো সদস্য মিলে বেশ কিছু দিন যাবৎ ধরে মোটরসাইকেল চুরি করে নিজেদের হেফাজতে রেখে লোহার ডাইসের মাধ্যমে ইঞ্জিন নম্বর, চেসিস নম্বর ঘষামাজা করে নতুন চেসিস নম্বর ও ইঞ্জিন নম্বর তৈরি করে এবং গাড়ির বিভিন্ন যন্ত্রাংশ পরিবর্তন করে।পরবর্তীতে ভুয়া রেজিষ্ট্রেশন পেপার তৈরী করে কম দামে ভোলা সহ বিভিন্ন স্থানে বিক্রয় করে।তার দেওয়া তথ্য পুঙ্খানুপুঙ্খভাবে যাচাই করে চোর চক্রের সাথে জড়িত অন্যান্য ০৬ আসামীদের সনাক্তপূর্বক গ্রেফতার করা হয়েছে ।গ্রেফতারকৃত আসামিরা হলেন,মোঃ জিয়া (২৬) সাং-চর ভেদুরিয়া, ০৫ নং ওয়ার্ড, ভেদুরিয়া ইউনিয়ন,মোঃ সোহাগ, সাং-আলীনগর, ০৪ নং ওয়ার্ড,মোঃ রাসেল (৪৩), সাং-উকিলপাড়া, ০৭ নং ওয়ার্ড, ভোলা পৌরসভা,মোঃ জাকির পন্ডিত (৩৯) সাং-চর ভেদুরিয়া, ০৮ নং ওয়ার্ড,মোঃ সালাউদ্দিন (২৮), সাং-মধ্য ভেদুরিয়া, ০৬ নং ওয়ার্ড,মোঃ আলী আজগর (২৫), সাং-পশ্চিম ইলিশা, ০৬ নং ওয়ার্ড,মোঃ রাকিব (২৭), সাং-চর ভেদুরিয়া, ০২ নং ওয়ার্ড, সর্ব থানা ও জেলা ভোলা।এ ব্যাপারে জানতে চাইলে ভোলার অতিরিক্ত পুলিশ সুপার মোঃ ফরহাদ সরদার জানান,উক্ত চোরাই চক্রের সাথে BRTA অফিসের কোন দালাল চক্র জড়িত আছে কিনা বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে ভোলা সদর থানায় মামলা রুজু প্রক্রিয়াধীন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও নিউজ

ক্যাটাগরি