• সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৫:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম
বোরহানউদ্দিনে জমি নিয়ে বিরোধের জেরে সংঘবদ্ধ হামলার অভিযোগ,নারীসহ আ’হত ৫ ভোলার পথে ভোলা-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ ভোলার দৌলতখানে সাপের দংশনে জেলের মৃত্যু! ভোলার লালমোহনে বাসচাপায় প্রা’ণ গেল ৬ বছরের শিশু মাইশার। বোরহানউদ্দিনে বাড়িতে গাঁজার গাছ রোপণের অভিযোগে যুবক আটক। ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্বে স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম। বোরহানউদ্দিনে চর থেকে মাটি কেটে ইটভাটায় বিক্রির অভিযোগ,ক্ষতির মুখে কৃষিজমি। আগামীকাল ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না ভোলার বিস্তীর্ণ এলাকায়,আগাম প্রস্তুতির আহ্বান। ভোলা, ইলিশা–চরফ্যাশন মহাসড়কে অবৈধ থ্রি-হুইলার নিয়ন্ত্রণের দাবি, নিরাপদ সড়ক নিশ্চিতে বাস মালিক সমিতির সংবাদ সম্মেলন। ভোলা যুগীরঘোল পানিরকল এলাকায় তীব্র যানজট,অ্যাম্বুলেন্সে থাকা মুমূর্ষু রোগীও আটকা।

ভোলায় মাদ্রাসা পড়ুয়া শিক্ষার্থীর মৃতদেহ উদ্ধার

NEWS ROOM / ২০৪ বার ভিউ
আপডেট : শনিবার, ২৭ আগস্ট, ২০২২

স্টাফ রিপোর্টার।।

ভোলার বোরহানউদ্দিন উপজেলা থেকে সামিয়া আক্তার লাকী (১২) নামে এক মাদ্রাসা পড়ুয়া শিক্ষার্থীর মৃতদেহ উদ্ধার করা হয়েছে।

শনিবার (২৭ আগষ্ট) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার কাচিয়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড রহিমা খাতুন দারুল তাকওয়া বালিকা মাদ্রাসা থেকে ওই শিক্ষার্থীর মৃতদেহ উদ্ধার করা হয়।

নিহত সামিয়া ওই ওয়ার্ডের মো. বাবুল মিয়ার মেয়ে। এবং ওই মাদ্রাসার ৫ম শ্রেণীর শিক্ষার্থী ছিলেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন ফকির।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে ওসি জানান, নিহত সামিয়া বোরহানউদ্দিন উপজেলার কাচিয়া ইউনিয়নের রহিমা খাতুন দারুল তাকওয়া বালিকা মাদ্রাসার শিক্ষার্থী। শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ওই শিক্ষার্থীসহ আরো কয়েকজন শিক্ষার্থী মাদ্রাসার রান্নাঘরের মাচার উপর লাকড়ি (রান্নার কাজে ব্যবহার করা গাছের ডালপালা) তুলছিল। এসময় অতিরিক্ত লাকড়ির ওজনে মাচাটি ভেঙে পড়ে। এমন সময় মাচার নিচে চাপা পড়ে শিশু শিক্ষার্থী সামিয়া ঘটনাস্থলেই নিহত হয়।

এ ছাড়াও এ ঘটনায় আহত আরো ৪ শিক্ষার্থীকে উদ্ধার করে বোরহানউদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

ওসি আরও জানান, এ ঘটনায় বোরহানউদ্দিন থানায় কোনো লিখিত অভিযোগ দায়ের করা হয়নি। পুলিশের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করেছে। অভিযোগ পেলে এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও জানিয়েছেন পুলিশের এ কমকর্তা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও নিউজ

ক্যাটাগরি