• বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ০৮:০৩ অপরাহ্ন
শিরোনাম
আধুনিক রূপে ভোলা গজনবী স্টেডিয়াম, ক্রীড়াঙ্গনে ফিরেছে প্রান পাওনা টাকা ও স্বর্ণ ফেরত চাইতে গিয়ে হেনস্থা ও প্রাণনাশের হুমকির অভিযোগ জনগণের সমর্থন নিয়ে পক্ষিয়ার চেয়ারম্যান হতে চান ইলিয়াস ভূইয়া ​বোরহানউদ্দিনে ব্রাজিল সমর্থকদের বর্ণাঢ্য র‍্যালি ১৩ জুন ৫ দিনব্যাপী মহা হরিনাম সংকীর্তন শুরু আজ  ব্রাজিল নাকি আর্জেন্টিনা ভোলায় কোন দলের সমর্থক বেশী। ভোলা সদরের কোড়ালিয়া গ্রামে বাবার কবরের পাশে কোরআন তেলাওয়াত করছেন তোফায়েল আহমেদের কন্যা ডা. মুন্নি যুগাবতার শ্রী শ্রী লোকনাথ বাবার তিরোধান দিবস উপলক্ষে মহানাম যজ্ঞ ও মহাপ্রসাদ বিতরণঃ বোরহানউদ্দিনে শিক্ষা, পরিবেশ ও জনকল্যাণে বহুমুখী কর্মসূচি পুলিশি পাহারায় জানাজা-তে নেয়া হচ্ছে তোফায়েল আহমেদের ম/র/দেহ!

ভোলায় বিএনপির ডাকা সকাল সন্ধ্যা হরতাল প্রত্যাহার করেছে

NEWS ROOM / ১৬৮ বার ভিউ
আপডেট : বৃহস্পতিবার, ৪ আগস্ট, ২০২২

আশিকুর রহমান শান্ত
ভোলা প্রতিনিধি

ভোলায় বিএনপির ডাকা সকাল সন্ধ্যা হরতাল আধা বেলা পালন করার পর প্রত্যাহার করা হয়েছে। বৃহস্পতিবার (৪ আগষ্ট) দুপুরে ভোলা জেলা বিএনপির কার্যালয়ে সংবাদ সম্মেলন করে হরতাল প্রত্যাহারের ঘোষণা দেন দলটির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।

গয়েশ্বর চন্দ্র রায় জানান, ভোলা জেলা ছাত্রদলের সভাপতি নুরে আলম ও স্বেচ্ছাসেবক দলের নেতা রহিমের মৃত্যুর ঘটনায় বৃহস্পতিবার সকাল-সন্ধ্যা হরতালের ডাক দিয়েছিল বিএনপি। জনগণ বিএনপির হরতাল সমর্থন করে সফল করেছেন। জনদুর্ভোগের কথা বিবেচনা করে বিএনপি হরতাল প্রত্যাহার করছে।

সকাল থেকেই শহরে থমথমে অবস্থা বিরাজ করে।
বিভিন্ন পয়েন্টে পুলিশ মোতায়েন ছিল। সদরের ঔষধের দোকান ব্যতিত অন্য সব ধরনের দোকানপাট বন্ধ ছিল। শহরের কিছু পয়েন্টে মাঝে মাঝে সীমিত আকারে যানবাহন চলাচল করেছে । এদিন হরতালের সমর্থনে বিএনপির বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে বিএনপির দলীয় কার্যালয়ের সামনে থেকে বাংলাস্কুল মোড় পর্যন্ত মিছিল করতে দেখা যায়। এছাড়াও দলের অনেক নেতা কর্মীদের ভোলা সদর রোডের কালীনাথ বাজার এলাকায় দলীয় কর্যালয়ের সামনে অবস্থান নিতে দেখা গেছে।

উল্লেখ্য, লোডশেডিং ও জ্বালানি খাতে অব্যবস্থাপনার প্রতিবাদে পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে গত ৩১ জুলাই বিক্ষোভ সমাবেশ করে ভোলা জেলা বিএনপি। সমাবেশ চলাকালে পুলিশ ও বিএনপি নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষ হয়। এ সময় গুলিতে স্বেচ্ছাসেবক দলের নেতা আব্দুর রহিম নিহত হন। এ ঘটনায় বিএনপির আরও বেশ কয়েকজন নেতাকর্মী আহত হন। আহতদের মধ্যে নুরে আলমও ছিলেন। বুধবার (৩ আগস্ট) বিকেলে তিনি মারা যান। ৩১ জুলাই বিএনপি ও পুলিশের সংঘর্ষে ভোলা জেলা ছাত্রদল সভাপতি নুরে আলম ও স্বেচ্ছাসেবক দলের কর্মী আব্দুর রহিমের হত্যার বিচার চেয়ে বৃহস্পতিবার শহরে সকাল-সন্ধ্যা হরতাল ঘোষণা করেছিল ভোলা জেলা বিএনপি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও নিউজ

ক্যাটাগরি