• শনিবার, ১১ জুলাই ২০২৬, ১২:০৮ অপরাহ্ন
শিরোনাম
রথযাত্রা ও উল্টো রথযাত্রা উপলক্ষে সতর্ক থাকতে বিএনপির নির্দেশনা প্রিয় বন্ধুদের ভালোবাসায় অমলিন বিনয় ভুষণ হাওলাদার: শ্রদ্ধা ও স্মরণে পালিত হলো ২৮তম মৃত্যুবার্ষিকী যুগ্মসচিব পদে পদোন্নতি পেলেন ভোলার সাবেক ডিসি আজাদ জাহান ভোলায় ডিবি পুলিশের অভিযানে ৪২৪ পিস ই.য়া.বা.সহ মাদক ব্যবসায়ী আটক জন্মদিনে বোরহানউদ্দিন-দৌলতখানবাসীর ভালোবাসায় সিক্ত ব্যারিস্টার মারুফ ইব্রাহিম আকাশ বৃষ্টি উপেক্ষা করে বাঁধে আশ্রিতদের পাশে উপজেলা নির্বাহী কর্মকর্তা। ভোলায় কোস্টগার্ডের পৃথক অভিযানে প্রায় ৫ কোটি ১১ লাখ টাকার নি.ষিদ্ধ কারেন্ট জাল ও পলিথিন জব্দ। ভোলায় ভয়াবহ নৌ দুর্ঘটনা ‘নাসরিন ট্র্যাজেডি’র ২৩ বছর আজ টানা বর্ষণে পানিবন্দি মনপুরা:তলিয়েছে সড়ক-ফসলের মাঠ,চরম দুর্ভোগে লাখো মানুষ স্লুইসগেট অকেজো ও দুর্বল পানি নিষ্কাশন ব্যবস্থার অভিযোগ;কর্মহীন শ্রমজীবীরা। বৈরী আবহাওয়ায় ভোলার ৫ রুটে লঞ্চ চলাচল বন্ধ

ভোলায় বিএডিসির ৯৪ বস্তা বীজসহ ব্যবসায়ী আটক।

NEWS ROOM / ১৬৮ বার ভিউ
আপডেট : বৃহস্পতিবার, ৮ ডিসেম্বর, ২০২২

মো.সাইফুল ইসলাম আকাশ
নিজস্ব প্রতিবেদক
ভোলা সদর উপজেলায় খোলা বাজারে বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসির) বীজ বিক্রির দায়ে মো. মানিক মিয়া নামের এক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।
এসময় ৬৯ বস্তা গম, ১৭ বস্তা ধান ও ৮ বস্তা আলু বীজ জব্দ করা হয়। আটককৃত মানিক ভোলা শহরের নতুন বাজার মেসার্স মানিক ট্রেডার্সের মালিক ও আবহাওয়া অফিস রোডের বাসিন্দা। আজ বৃহস্পতিবার (০৮ ডিসেম্বর) রাত সাড়ে ৮টার দিকে মানিকের দোকান থেকে সরকারি বীজসহ তাকে আটক করা হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, রাতে ভোলা শহরের নতুন বাজারে মেসার্স মানিক ট্রেডার্সে বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের সীল দেয়া বস্তা ভর্তি গম, ধান ও আলু বীজ বিক্রি করতে ছিলেন। এ সময় স্থানীয়রা দোকানের মালিক মানিক সরকারি বীজ কোথায় পেয়েছেন জানতে চাইলে সে সঠিক উত্তর দিতে পারেননি। পরে ভোলা সদর মডেল থানায় খবর দিলে পুলিশ এসে মোট ৯৪ বস্তা সরকারি বীজসহ দোকানের মালিক মানিক মিয়াকে আটক করে থানায় নিয়ে যায়।
এ বিষয়ে দোকানের মালিক মো. মানিক মিয়া জানান, তিনি এ বীজ ভোলার বোরহানউদ্দিন উপজেলার দাদা বীজ ভান্ডারের মালিক নাজিমের কাছ থেকে কিনেছেন। নাজিম ভোলা থেকে এ বীজ ছাড় করে তাকে দিয়ে গেছেন। তবে নাজিম তাকে কোনো ক্রয় রশিদ দেয়নি।
ভোলা সদর মডেল থানার পরিদর্শক (তদন্ত) আবদুল্লাহ আল মামুন জানান, স্থানীয়রা সরকারি সীল সম্বলিত ৯৪ বস্তা গম,ধান ও আলু বীজসহ মো. মানিক নামের এক ব্যবসায়ীকে আটক করে থানায় খবর দেয়।
খবর পেয়ে থানা পুলিশ এসে অভিযুক্ত মানিককে ৯৪ বস্তা সরকারি বীজসহ আটক করেছেন তাঁর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও নিউজ

ক্যাটাগরি