• শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৪:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম
ভোলায় ডিবির অভিযানে জুয়ার আসর থেকে নগদ ২৮ হাজার টাকা উদ্ধার, আটক ৫ বোরহানউদ্দিনে বাটামারা মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি নাসিম কাজী বিশ্ব শিক্ষক দিবস:মনপুরার বসির আহাম্মেদ যেভাবে হলেন পুরো উপজেলার ‘বসির মাস্টার’ ছয় বছর আত্মগোপনে থেকেও শেষ রক্ষা হলো না,ভোলায় যাবজ্জীবন সাজা/প্রাপ্ত আসামি গ্রেফতার। ভোলায় ৪০ পিস ইয়াবাসহ দুইজন আটক,পৃথক দুটি মামলা শেষ রজনীতে মহামায়ার বিদায়ী বার্তা—‘আবার ফিরবো,সমাজের বিভাজনকে চ্যালেঞ্জ করবো’ ভেলুমিয়ার বাঁধের পাড়ে ভোলায় চালু হচ্ছে কায়াকিং পয়েন্ট ভোলায় অনলাইন জুয়া চক্রের সদস্য গ্রেপ্তার, সতর্ক করল পুলিশ ভোলায় বৃদ্ধ বাবাকে গলায় চাপ দিয়ে হত্যা’চেষ্টার অভিযোগ, ছেলে গ্রেপ্তার বোরহানউদ্দিনে জমি দখল ও প্রাণনাশের হুমকির অভিযোগ

ভোলায় ডিবির অভিযানে জুয়ার আসর থেকে নগদ ২৮ হাজার টাকা উদ্ধার, আটক ৫

NEWS ROOM / ২৬ বার ভিউ
আপডেট : শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬




ভোলা প্রতিনিধি:
ভোলায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অভিযানে জুয়া খেলার সরঞ্জাম ও নগদ ২৮ হাজার ৩৫০ টাকা উদ্ধার করা হয়েছে। এ সময় জুয়া খেলার সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে পাঁচজনকে আটক করেছে পুলিশ।
শুক্রবার (৯ অক্টোবর) রাত ১২টা ২০ মিনিটের দিকে ভোলা সদর উপজেলার রাজাপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের কন্দকপুর এলাকায় মো. টুলু চৌধুরীর ঘেরের পাড়ে এ অভিযান পরিচালনা করা হয়। এসআই (নিঃ) আব্দুল আজিজের নেতৃত্বে ডিবি পুলিশের একটি দল অভিযানটি পরিচালনা করে।
আটক ব্যক্তিরা হলেন— মো. নূর ইসলাম (৪৫), মো. নাগর মৃধা (২৮), মো. রাশেদ (২৭), মো. হাসান (২৬) ও মো. মিলন চৌকিদার (৪৮)।
ভোলা জেলা পুলিশের পুলিশ সুপার মো. শহিদুল্লাহ কাওছার, পিপিএম (বার)-এর সার্বিক দিকনির্দেশনায় এ অভিযান পরিচালিত হয়। আটক ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে পুলিশ জানিয়েছে।
জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, অপরাধ দমন ও আইনশৃঙ্খলা রক্ষায় ডিবি পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও নিউজ

ক্যাটাগরি