• সোমবার, ১৫ জুন ২০২৬, ০৫:০৬ অপরাহ্ন
শিরোনাম
এমপি হাফিজ ইব্রাহিমের স্নেহভাজন পক্ষিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জসিম উদ্দিন মাতাব্বরের জন্মদিন আজ বিশ্বমঞ্চে বাংলাদেশের পতাকা উড়ালেন শ্রীমঙ্গলের কৃতি সন্তান সন্তোষ দেব ও মিতা দেবের গর্বিত সন্তান। ক্যা”ন্সারের সঙ্গে দীর্ঘ লড়াই শেষে না ফেরার দেশে পুলিশ কর্মকর্তা মাকসুদুর রহমান ভোলায় দাফনের ১৫ দিন পর কবর থেকে আতরের ঘ্রাণ,এলাকায় তোলপাড় ভোলায় লোডশেডিংয়ের ভোগান্তি কাটবে কবে? পক্ষিয়া ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রত্যাশী আল আমীনের গণসংযোগ শুরু মানবিক সহায়তায় পাশে এমপি হাফিজ ইব্রাহিম যেভাবে গ্রেপ্তার হলেন পুলিশের সাবেক আইজিপি বেনজীর ভোলায় রান্নাঘর সংস্কারকে কেন্দ্র করে সংঘর্ষ, নারীসহ আহত ৪ বোরহানউদ্দিনে ব্রাজিল সমর্থকদের মোটরসাইকেল শোভাযাত্রা; শোভাযাত্রায় যোগ দিতে গিয়ে সড়ক/ দু/র্ঘ/ট/নায় নি/হ/ত/ হন যুবক মো. ইসমাইল।

ভোলায় ট্রাফিক সচেতনতামূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত ।।

NEWS ROOM / ১৬৯ বার ভিউ
আপডেট : সোমবার, ৫ সেপ্টেম্বর, ২০২২

হাসনাইন আহমেদ।।

ট্রাফিক আইন মেনে চালাবো গাড়ি, নিরাপদে ফিরবো বাড়ি ” এই প্রতিপাদ্যে সড়কের দুর্ঘটনা এড়াতে ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ভোলায় ট্রাফিক সচেতনতামূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ভোলা জেলা পুলিশ এর উদ্যোগে এবং শহর ও যানবাহন শাখা, ভোলা এর আয়োজনে সোমবার (০৫ সেপ্টেম্বর) মোস্তফা কামাল বাসস্ট্যান্ড প্রাঙ্গনে এ সচেতনতামূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

 

জনাব মোঃ আব্দুল গণি, টিআই, শহর ও যানবাহন শাখা, ভোলা এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোহাম্মদ সাইফুল ইসলাম বিপিএম, পিপিএম, পুলিশ সুপার, ভোলা।

 

প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার বলেন, জনগণের চাহিদা কি সে বিষয়ে আমাদের সকলের নজর দিতে হবে। জনগণ যেভাবে চায় সেভাবেই আমাদের যানবাহন সেবা প্রদান করতে হবে। এক্ষেত্রে যানবাহনের পরিবেশ সুন্দর করতে বাস মালিকদের পরামর্শ দেন এবং যাত্রীদের সাথে হয়রানিমূলক আচরণ না করার আহবান জানান।তিনি বলেন, যাত্রীরা আমাদের বিভিন্ন রকম হয়রানির খবর ও ভিডিও দিয়ে থাকেন, এগুলো সম্পূর্ণ অমূলক নয়। এ বিষয়ে কেউ যদি থানায় অভিযোগ জানায় তাহলে অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে বলে উপস্থিত সকলকে সতর্ক করেন।

 

পুলিশ সুপার আরও বলেন, চালকের সঙ্গে ভাল ব্যবহার করতে হবে যাতে চালক ঠান্ডা মাথায় গতি নিয়ন্ত্রণ রেখে গাড়ি চালায়। মোটর সাইকেল চালকসহ আরহীদের অবশ্যই হেলমেট পড়তে হবে।সড়কে মৃত্যুর মিছিল রোধ করতে চালকদের পাশাপাশি পথচারী ও যাত্রীদের সচেতন হতে হবে। সকলকে ট্রাফিক আইন এবং সড়কে চলাচল বিধিমালা জানতে ও মানতে হবে। সড়ক দূর্ঘটনা রোধের জন্য কাউকে দোষারোপ নয়, বরং নিজে দায়িত্ব গ্রহন করতে হবে।

 

এ সময় জনাব মোঃ ফরহাদ সরদার, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ভোলা, জনাব মোঃ মাহবুবুর রহমান, সহকারি পরিচালক বিআরটিএ ভোলা, জনাব মোঃ মুশফিকুর রহমান, পুলিশ পরির্শক, শহর ও যানবাহন শাখা ভোলা, প্রেস ক্লাব সভাপতি জনাব এম হাবিবুর রহমান, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান জনাব মোঃ ইউনুস মিয়া, প্যানেল মেয়র জনাব সালাউদ্দিন লিংকন, বাস মালিক সমিতির প্রতিনিধি জনাব আবুল কালাম, স্থানীয় গণ্যমাণ্য ব্যক্তিবর্গ, বাস চালক-শ্রমিক সহ প্রিন্ট ও ইলেক্ট্রোনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও নিউজ

ক্যাটাগরি