• বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ০৭:৫৬ অপরাহ্ন
শিরোনাম
আধুনিক রূপে ভোলা গজনবী স্টেডিয়াম, ক্রীড়াঙ্গনে ফিরেছে প্রান পাওনা টাকা ও স্বর্ণ ফেরত চাইতে গিয়ে হেনস্থা ও প্রাণনাশের হুমকির অভিযোগ জনগণের সমর্থন নিয়ে পক্ষিয়ার চেয়ারম্যান হতে চান ইলিয়াস ভূইয়া ​বোরহানউদ্দিনে ব্রাজিল সমর্থকদের বর্ণাঢ্য র‍্যালি ১৩ জুন ৫ দিনব্যাপী মহা হরিনাম সংকীর্তন শুরু আজ  ব্রাজিল নাকি আর্জেন্টিনা ভোলায় কোন দলের সমর্থক বেশী। ভোলা সদরের কোড়ালিয়া গ্রামে বাবার কবরের পাশে কোরআন তেলাওয়াত করছেন তোফায়েল আহমেদের কন্যা ডা. মুন্নি যুগাবতার শ্রী শ্রী লোকনাথ বাবার তিরোধান দিবস উপলক্ষে মহানাম যজ্ঞ ও মহাপ্রসাদ বিতরণঃ বোরহানউদ্দিনে শিক্ষা, পরিবেশ ও জনকল্যাণে বহুমুখী কর্মসূচি পুলিশি পাহারায় জানাজা-তে নেয়া হচ্ছে তোফায়েল আহমেদের ম/র/দেহ!

ভোলার হাকিমউদ্দিন লঞ্চঘাটে বিট পুলিশিং সভা ও সিসি ক্যামেরার উদ্বোধন

NEWS ROOM / ১৯০ বার ভিউ
আপডেট : শনিবার, ৩০ জুলাই, ২০২২

ভোলার হাকিমউদ্দিন লঞ্চঘাটে বিট পুলিশিং সভা ও সিসি ক্যামেরার উদ্বোধন

স্টাফ রিপোর্টারঃ

ভোলার বোরহানউদ্দিন উপজেলার হাসান নগর ইউনিয়নে হাকিমউদ্দিন লঞ্চ ঘাটে বোরহানউদ্দিন থানা কর্তৃক বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়।

আজ শনিবার (৩০ জুলাই)বিকাল ৫টার সময় বোরহানউদ্দিন থানার ইনচার্জ ওসি শাহিন ফকির (BPM) এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালমোহন সার্কেল অতিরিক্ত পুলিশ সুপার জহুরুল হক হাওলাদার।

বোরহানউদ্দিন থানার অফিসার ইনচার্জ শাহীন ফকির BPM,বিট পুলিশং এর হাসান নগর ইউনিয়নের দায়িত্বরত অফিসার, এস আই আলতাফ হোসেন, মির্জাকালু ফাঁড়ির ইনচার্জ মাসুম তালুকদার, হাকিমউদ্দিন সিনিয়ার ফাজিল মাদ্রাসার অদক্ষ মাওলানা আল আমিন,টবগী ইউনিয়নের যুবলীগের সভাপতি মোঃ উজ্জল হাওলাদার,হাসান নগর ইউনিয়নের চেয়ারম্যান আবেদ চৌধুরী, হাসান নগর ওয়ার্ড আওয়ামিলীগের সভাপতি শাহে আলম,হাসান নগর ৪ নং ওয়ার্ডের ইউপি সদস্য ফিরোজ এবং বাজার ব্যবসায়ী সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

সভায় প্রধান অতিথি লালমোহন সার্কেল অতিরিক্ত পুলিশ সুপার জহুরুল হক বলেন দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি এবং এই ইউনিয়নের আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার জন্য ঐ এলাকার সর্বসাধারণের সহযোগিতা অপরিসীম । হাকিমউদ্দিন লঞ্চ ঘাটে বিট পুলিশ আপনাদের সব রকমের আইনি সহায়তা দিবে আপনারা যে কোন বিষয় এই বিট পুলিশং এর কাছ থেকে আইন সহায়তা নিতে পারবেন। এই ইউনিয়নের মাদকাসক্ত অথবা মাদক ক্রয়- বিক্রয়,বাল্য বিবাহ, ইভটিজিং, জলদস্যু সহ যে কোন বিষয়ে তথ্য দিয়ে আপনারা এলাকায় জঞ্জাল মুক্ত রাখতে পারেন।এছাড়াও বিভিন্ন আইনশৃঙ্খলা সম্পর্কে সাধারণ মানুষকে অবগত করেন।

বোরহানউদ্দিন থানার অফিসার ইনচার্জ শাহিন ফকির বলেন আপনারা নির্দ্বিধায় নির্বিঘ্নে বোরহানউদ্দিন থানায় এসে যে কোনো বিষয়ে আইন সহায়তা নিতে পারেন,আপনাদের সাধারণ মানুষের জন্য আমার দরজা ২৪ ঘন্টা খোলা থাকবে,তিনি আরো বলেন বাজারের ব্যবসায়ীদের সুবিধার্থে গুরুত্বপূর্ণ স্থানে সিসিটিভি ক্যামেরা স্থাপনের পরামর্শ দেন, অপরাধীদেরকে হুশিয়ারি দিয়ে বলেন, যেকোনো ধরনের অপরাধের বেলায় কোন প্রকার ছাড় দেওয়া হবে না, অপরাধীদেরকে আইনের আওতায় আনা হবে। সভা শেষে হাকিমউদ্দিন লঞ্চ ঘাটে পাঁচটি সিসিটিভি ক্যামেরা উদ্বোধন করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও নিউজ

ক্যাটাগরি