• শনিবার, ১১ জুলাই ২০২৬, ১১:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম
রথযাত্রা ও উল্টো রথযাত্রা উপলক্ষে সতর্ক থাকতে বিএনপির নির্দেশনা প্রিয় বন্ধুদের ভালোবাসায় অমলিন বিনয় ভুষণ হাওলাদার: শ্রদ্ধা ও স্মরণে পালিত হলো ২৮তম মৃত্যুবার্ষিকী যুগ্মসচিব পদে পদোন্নতি পেলেন ভোলার সাবেক ডিসি আজাদ জাহান ভোলায় ডিবি পুলিশের অভিযানে ৪২৪ পিস ই.য়া.বা.সহ মাদক ব্যবসায়ী আটক জন্মদিনে বোরহানউদ্দিন-দৌলতখানবাসীর ভালোবাসায় সিক্ত ব্যারিস্টার মারুফ ইব্রাহিম আকাশ বৃষ্টি উপেক্ষা করে বাঁধে আশ্রিতদের পাশে উপজেলা নির্বাহী কর্মকর্তা। ভোলায় কোস্টগার্ডের পৃথক অভিযানে প্রায় ৫ কোটি ১১ লাখ টাকার নি.ষিদ্ধ কারেন্ট জাল ও পলিথিন জব্দ। ভোলায় ভয়াবহ নৌ দুর্ঘটনা ‘নাসরিন ট্র্যাজেডি’র ২৩ বছর আজ টানা বর্ষণে পানিবন্দি মনপুরা:তলিয়েছে সড়ক-ফসলের মাঠ,চরম দুর্ভোগে লাখো মানুষ স্লুইসগেট অকেজো ও দুর্বল পানি নিষ্কাশন ব্যবস্থার অভিযোগ;কর্মহীন শ্রমজীবীরা। বৈরী আবহাওয়ায় ভোলার ৫ রুটে লঞ্চ চলাচল বন্ধ

ভোলার বকপাড়ে এক পুলিশ সদস্যকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা

NEWS ROOM / ১৯৭ বার ভিউ
আপডেট : শুক্রবার, ২৩ সেপ্টেম্বর, ২০২২

স্টাফ রিপোর্টার।।

স্ত্রীকে নিয়ে ঘুরতে গিয়ে কয়েকজন কিশোরের ইভটিজিংয়ের শিকার হয়েছেন এক পুলিশ সদস্যের স্ত্রী। এ সময় ইভটিজিং এর প্রতিবাদ করতে গেলে কিশোররা তাকে ছুরিকাঘাত করে। ছুরিকাঘাতে ঐ পুলিশ সদস্য গুরুতর আহত হন। তাৎক্ষণিক তাকে উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে ভর্তি করানো হয়।

শুক্রবার (২৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় ভোলা শহরের বকপাড় এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনায় সন্দেহভাজন একজনকে আটক করেছে পুলিশ।

আহত পুলিশ সদস্যর নাম মো. এনামুল হক (২৭)। তিনি ভোলা জেলা পুলিশ লাইনে কনস্টেবল হিসেবে কর্মরত রয়েছে।

ভোলা জেলা পুলিশ সুপার সাইফুল ইসলাম (বিপিএম,পিপিএম সেবা) এ তথ্য নিশ্চিত করেছেন।

সাইফুল ইসলাম জানান, শুক্রবার সন্ধ্যায় পুলিশ কনস্টেবল এনামুল হক তার স্ত্রীকে নিয়ে শহরের বকপাড় এলাকায় ঘুরতে যান। এ সময় দুইজন কিশোর তাদেরকে ইভটিজিং করে। এনামুল হকের স্ত্রীকে নিয়ে অশ্লীল ভাষায় গালমন্দ করেন। তখন এনামুল প্রতিবাদ করেন। একপর্যায়ে ওই দুই কিশোরের সঙ্গে এনামুলের তর্কবিতর্ক শুরু হয়। তর্কবিতর্কের একপর্যায়ে হঠাৎ করে তাদের দুইজনের সঙ্গে আরও ৪ কিশোর যুক্ত হয়ে এনামুলকে ছুরিকাঘাত করে।

ভোলার সদর হাসপাতালের আরএমও ডাক্তার নিরুপম সরকার জানান, ছুরিকাঘাতে এনামুলের শরীরের ৬ জায়গায় গুরুতর জখম হয়। তার দুই কান, গলা, বুক ও পিঠ ছুরিকাঘাতে ক্ষত হয়। আমরা তাৎক্ষণিক সকল ব্যবস্থা গ্রহণ করেছি। তবে কোনো আশঙ্কা নেই বলে জানিয়েছেন এই চিকিৎসা।

পুলিশ সুপার জানান, এ ঘটনায় সন্দেহভাজন একজনকে আটক করা হয়েছে। ঘটনাটির তদন্ত চলছে। ঘটনাস্থলের আশে পাশে থাকা সিসিটিভি ফুটেজ দেখে অভিযুক্তদের আটকের চেষ্টা চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও নিউজ

ক্যাটাগরি