শিরোনাম
ভোলার প্রহর পালের বিভাগীয় মঞ্চে সাফল্য,নজরুল সংগীতে তৃতীয় বিদ্যালয়,উপজেলা ও জেলা পেরিয়ে এবার বরিশাল বিভাগে কৃতিত্ব; আনন্দিত সাইন্স মিশন স্কুল অ্যান্ড কলেজ পরিবার ভোলায় দুর্গোৎসবের নিরাপত্তায় মাঠে পুলিশ সুপার,তিন থানার পূজামণ্ডপ পরিদর্শন শান্তিপূর্ণ উদ্‌যাপন ও সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার আহ্বান,নিরাপত্তায় জেলা পুলিশের নিয়মিত তদারকি। লালমোহনে দুর্গাপূজার মণ্ডপে স্পিকার, পুলিশ সুপার ও জেলা প্রশাসক, মদন মোহন জিউ মন্দির পরিদর্শন,সম্প্রীতি ও নিরাপদে উৎসব উদ্‌যাপনের আহ্বান।  আজ রাতে গানে গানে মাতবে ওয়েস্টার্নপাড়া শতদল বিকাশ ক্লাব মাঠে জমবে সাংস্কৃতিক সন্ধ্যা। মহাঅষ্টমীতে চরফ্যাশন বাজারের সব স্বর্ণের দোকান বন্ধ রাখার সিদ্ধান্ত ঢাকের বাদ্য আর ভক্তির আবেশে মহাসপ্তমী,মণ্ডপে মণ্ডপে প্রার্থনা মেঘনায় মা ইলিশ নিধনের ভিডিও করতেই হামলা? অভিযুক্ত কামালসহ কয়েকজন বোরহানউদ্দিনে দুর্গাপূজা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের মাঝে এমপি হাফিজ ইব্রাহিমের শাড়ি বিতরণ ভোলায় দুর্গোৎসবের নিরাপত্তায় মাঠে ডিসি-এসপি, পরিদর্শন বিভিন্ন পূজামণ্ডপ সম্প্রীতি ও শান্তিপূর্ণ পরিবেশে শারদীয় দুর্গাপূজা উদ্‌যাপনে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা ধর্ম-বর্ণের ঊর্ধ্বে সম্প্রীতি, দেশটা সবার: প্রতিমন্ত্রী রাজিব আহসান মেহেন্দিগঞ্জে মন্দিরে মন্দিরে বস্ত্র বিতরণ,সহাবস্থানের বার্তা

ভোলার প্রহর পালের বিভাগীয় মঞ্চে সাফল্য,নজরুল সংগীতে তৃতীয় বিদ্যালয়,উপজেলা ও জেলা পেরিয়ে এবার বরিশাল বিভাগে কৃতিত্ব; আনন্দিত সাইন্স মিশন স্কুল অ্যান্ড কলেজ পরিবার

NEWS ROOM / ১৩ বার ভিউ
আপডেট : সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬



ছিদ্দিকুর রহমান সোহেল ভোলা

নিজ জেলার গণ্ডি পেরিয়ে এবার বিভাগীয় পর্যায়েও সাফল্যের স্বাক্ষর রেখেছে ভোলার সাইন্স মিশন স্কুল অ্যান্ড কলেজের দ্বিতীয় শ্রেণির মেধাবী শিক্ষার্থী প্রহর পাল অনুষ্কা। নজরুল সংগীত প্রতিযোগিতায় প্রাথমিক ‘ক’ গ্রুপে বরিশাল বিভাগে তৃতীয় স্থান অর্জন করেছে সে।

রোববার (২৫ অক্টোবর) নজরুল বর্ষ উপলক্ষে আয়োজিত বিভাগীয় পর্যায়ের সাংস্কৃতিক প্রতিযোগিতায় এ কৃতিত্ব অর্জন করে অনুষ্কা। বিভিন্ন জেলা থেকে জেলা পর্যায়ে প্রথম স্থান অর্জনকারী প্রতিযোগীরা এতে অংশ নেয়। কয়েকটি পর্বে প্রতিদ্বন্দ্বিতার মধ্য দিয়ে বয়সভিত্তিক বিভাগে প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হয়।

এর আগে বিদ্যালয়, উপজেলা ও জেলা পর্যায়ে প্রথম স্থান অর্জন করে বিভাগীয় পর্যায়ে প্রতিদ্বন্দ্বিতার সুযোগ পায় অনুষ্কা। ধারাবাহিক এই সাফল্যে তার সংগীতপ্রতিভা ও অধ্যবসায়ের পরিচয় মিলেছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

অনুষ্কার এ অর্জনে আনন্দ প্রকাশ করেছেন সাইন্স মিশন স্কুল অ্যান্ড কলেজের পরিচালক মো. সিদ্দিকুর রহমান। প্রতিষ্ঠানের গভর্নিং বডির সম্মানিত সদস্য ও ভোলা প্রকাশের সম্পাদকও এ সাফল্যে উচ্ছ্বাস প্রকাশ করেন। তাঁরা বলেন, দ্বিতীয় শ্রেণির একজন শিক্ষার্থীর বিদ্যালয় থেকে বিভাগীয় পর্যায়ে উঠে এসে কৃতিত্ব অর্জন করা প্রতিষ্ঠানের জন্য অত্যন্ত আনন্দের ও গর্বের বিষয়।

তাঁরা অনুষ্কার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন এবং তার সংগীতচর্চা অব্যাহত রাখতে উৎসাহ ও সহযোগিতা দেওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন।

ছোট্ট অনুষ্কার এই অর্জন শুধু তার পরিবার ও শিক্ষাপ্রতিষ্ঠানের জন্যই আনন্দের নয়, ভোলার সাংস্কৃতিক অঙ্গনেও যোগ করেছে নতুন গর্বের উপলক্ষ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও নিউজ

সর্বশেষ খবর

ক্যাটাগরি