• বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১২:১২ অপরাহ্ন
শিরোনাম
নেইমারের প্রত্যাবর্তনে উজ্জীবিত ব্রাজিল,স্কটল্যান্ডকে ৩-০ গোলে হারাল সেলেসাওরা। ভোলা শহরের প্রধান সড়কে অসংখ্য অটোরিকশার কারণে প্রতিদিনই সৃষ্টি হচ্ছে তীব্র যানজট; দুর্ভোগে সাধারণ মানুষ। ভোলার এক সময়ের কোলাহলময় খেয়াঘাট এখন সুনশান নীরব। লঞ্চ চলাচল বন্ধ থাকায় দিন দিন হারাচ্ছে তার ঐতিহ্য ও অস্তিত্ব। লালমোহনে খালখনন প্রকল্পের এলাকায় জাতীয় বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত সংস্কারের অভাবে জীর্ণ দশায় বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল বাস টার্মিনাল। নতুন করে নির্মাণের ঘোষণা থাকলেও বাস্তবায়নের দেখা নেই। ফ্রি মেডিকেল ক্যাম্পেইনে স্বাস্থ্যসেবা দিচ্ছে ওয়ালটন প্লাজা গ্রামীণ জনপদের একমাত্র ভরসা ভোলা সদরের ভেলুমিয়া ১০ শয্যার হাসপাতাল। লালমোহনে ব্রিজ ধসের ট্র্যাজেডি: ট্রাকচালক “নি”হ”ত, হেলপার আহত ভোলার বাজারে ক্রেতা কম সাগর-নদীতে ইলিশ সংকট, বাজারে চড়া দাম। অনগ্রসর জনগোষ্ঠীর দক্ষতা উন্নয়নে কম্পিউটার প্রশিক্ষণ

ভোলার পরাণগঞ্জে মতবিনিময় সভা এবং সিসিটিভি কার্যক্রম উদ্বোধন

NEWS ROOM / ১৯৬ বার ভিউ
আপডেট : সোমবার, ২৫ জুলাই, ২০২২

অনন্ত অসান মাসুদ।।

ভোলার কাচিয়া ইউনিয়নের পরাণগঞ্জে জঙ্গিবাদ মাদক ইফটিজিং বাল্যবিবাহ এবং যৌতুক প্রতিরোধ বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সেইসাথে উদ্বোধন হয়েছে পরাণগঞ্জ বাজার প্রদক্ষিণ সিসিটিভি কার্যক্রম। উক্ত মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, পুলিশ সুপার সাইফুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল ফারহাদ সরদার, কাচিয়া ইউনিয়ন এর চেয়ারম্যান জনাব মোঃ জহুরুল ইসলাম নকিব, বাপ্তা ইউনিয়ন এর চেয়ারম্যান ইয়ানুর রহমান (বিপ্লব মোল্লা), পূর্ব ইলিশার চেয়ারম্যান আনোয়ার হোসেন ছোটন, পশ্চিম ইলিশার চেয়ারম্যান জহিরুল ইসলাম, ভোলার বানীর সম্পাদক মাকসুদুর রহমান।

উক্ত মতবিনিময় সভায় সভাপতি হিসেবে উপস্তিত ছিলেন ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত ওসি এনায়েত হোসেনসহ ইউনিয়ন ইউপি সদস্য বৃন্দ।
ওসি অপারেশন রেজাউল করিম রাজিবের সঞ্চালনায় উক্ত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে সাধারণ জনগনের দৃষ্টি আকর্ষন করে পুলিশ সুপার সাইফুল ইসলাম বলেন, সরকারের উন্নয়ন কাঠামো বজায় রাখতে বিদ্যুৎ-জ্বালানি অপচয় না করে দেশকে এগিয়ে যেতে সকলকে সহযোগিতা করতে হবে। দেশের সার্বিক পরিস্থিতি ফিরিয়ে আনতে, মাদক সমস্যা দুরীকরনে প্রত্যেক জনবহুল এলাকায় বিট অফিসার নিয়োগ দেওয়া হয়েছে সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষন এর জন্য,জনগনের সার্বিক নিরাপত্তায় সর্বদা সজাগ থাকবে ভোলা জেলা পুলিশ। দেশের অন্যতম সমস্যা জনসংখ্যা বৃদ্ধি এবং মৃত্যু সংখ্যা বেরে চলার পিছনে রয়েছে বাল্যবিবাহ, তাই জনসংখ্যা সার্বিক পর্যায়ে আনতে সকল কে বাল্যবিবাহ বন্ধ করার আহবান জানান তিনি।

উক্ত বিষয়ে কাচিয়া ইউনিয়নের চেয়ারম্যান জহিরুল ইসলাম নকিব বলেন, ভোলায় বিশেষ করে মাদক, ইভটিজিং, সন্ত্রাসবাদ বেরেছে,জেলা পুলিশের এই পদক্ষেপ এর পরিপেক্ষিতে অল্প সময়ের মধ্যেই ভোলা জেলা কে পরিপূর্ণ মাদক, বাল্যবিবাহ,সন্ত্রাসবাদ মুক্ত করতে সক্ষম হবো। পুলিশ সুপার আরো জানান, জনগণের সার্বিক নিরাপত্তায়, এবং অপরাদ প্রবনতা কমাতে সিসিটিভি ফুটেজ প্রদক্ষিন কার্যক্রম অনেক গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করবে


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও নিউজ

ক্যাটাগরি