• বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১২:৪২ অপরাহ্ন
শিরোনাম
ভোলার ভেদুরিয়ায় শিশু ধ/র্ষ/ন প্রধান আসামী বান্দরবন থেকে গ্রেপ্তার নেইমারের প্রত্যাবর্তনে উজ্জীবিত ব্রাজিল,স্কটল্যান্ডকে ৩-০ গোলে হারাল সেলেসাওরা। ভোলা শহরের প্রধান সড়কে অসংখ্য অটোরিকশার কারণে প্রতিদিনই সৃষ্টি হচ্ছে তীব্র যানজট; দুর্ভোগে সাধারণ মানুষ। ভোলার এক সময়ের কোলাহলময় খেয়াঘাট এখন সুনশান নীরব। লঞ্চ চলাচল বন্ধ থাকায় দিন দিন হারাচ্ছে তার ঐতিহ্য ও অস্তিত্ব। লালমোহনে খালখনন প্রকল্পের এলাকায় জাতীয় বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত সংস্কারের অভাবে জীর্ণ দশায় বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল বাস টার্মিনাল। নতুন করে নির্মাণের ঘোষণা থাকলেও বাস্তবায়নের দেখা নেই। ফ্রি মেডিকেল ক্যাম্পেইনে স্বাস্থ্যসেবা দিচ্ছে ওয়ালটন প্লাজা গ্রামীণ জনপদের একমাত্র ভরসা ভোলা সদরের ভেলুমিয়া ১০ শয্যার হাসপাতাল। লালমোহনে ব্রিজ ধসের ট্র্যাজেডি: ট্রাকচালক “নি”হ”ত, হেলপার আহত ভোলার বাজারে ক্রেতা কম সাগর-নদীতে ইলিশ সংকট, বাজারে চড়া দাম।

ভোলার চরসামাইয়া ডে নাইট সর্ট পিচ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

NEWS ROOM / ১৩৬ বার ভিউ
আপডেট : বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারি, ২০২৫

মোঃ হাসনাইন আহমেদ, ভোলা।

ভোলা সদর উপজেলার চরসামাইয়া ইউনিয়নের ১ নং ওয়ার্ডে ডে-নাইট শর্ট পিচ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।

বুধবার, ৫ ফেব্রুয়ারি রাত ১১ টায় সেই এলাকার যুবকদের উদ্যোগে আয়োজিত এই ম্যাচে মাল বাড়ি স্পোর্টিং ক্লাব এবং মাতাব্বার স্পোর্টিং ক্লাব মুখোমুখি হয়।

প্রথমে ব্যাট করে মাল বাড়ি স্পোর্টিং ক্লাব ৬৩ রান সংগ্রহ করে। জবাবে, মাতাব্বার স্পোর্টিং ক্লাব ৬৭ রান করে ৫ উইকেট হাতে রেখে জয়লাভ করে।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চর সামাইয়া ইউনিয়ন বিএনপির সহ-সাধারণ সম্পাদক মোঃ আব্দুল আল নোমান, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সিনিয়ার যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মানসুর মোল্লা,মোঃ সুমন মোল্লা, বাংলাদেশ জাতীয় ছাত্র সমাজ (বিজেপি) ,শাহাদাত হোসেন সহ-সভাপতি চরসামাইয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দল,জাহিদ মোল্লা, রাসেল মাহিম, ছাত্র প্রতিনিধি মাহাদী, সাংবাদিক মোঃ হাসনাইন আহমেদ এবং আয়োজক কমিটির সদস্যরা, যেমন,তারেক, নয়ন, আরিয়ান রাসেল, আব্দুল্লাহ রিহাদ, মোঃ সজীব মোল্লা, মোঃ শুভ মাতব্বর , মোঃ জীবন প্রমুখ।

এ সময় মোঃ আব্দুল আল নোমান বলেন, “যুব সমাজ মাদকের আসক্ত হয়ে পড়েছে। তাদেরকে একটু বিনোদন এবং মাদক থেকে সরিয়ে আনার জন্য আমাদের এই আয়োজন। আমরা চাই যুবসমাজ মাদক থেকে দূরে সরে এসে খেলাধুলায় মনোযোগী হোক।”

এ ধরনের টুর্নামেন্ট যুবসমাজকে খেলাধুলায় উৎসাহিত করে এবং মাদক থেকে দূরে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও নিউজ

ক্যাটাগরি