• বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৪:১২ পূর্বাহ্ন
শিরোনাম
একজন হাবিবুর রহমান, ছয় দশকের সাংবাদিকতার ইতিহাস—প্রথম মৃত্যুবার্ষিকীতে বিনম্র শ্রদ্ধা। বোরহানউদ্দিনে রাতের আঁধারে চকলেট বোমা ফাটিয়ে উধাও তিন ব্যক্তি, তদন্তে পুলিশ ২৫০ শয্যার হাসপাতাল,অথচ নেই ব্লাড ব্যাংক! রক্তের প্রয়োজনে স্বজনদের ছুটতে হয় দ্বারে দ্বারে। ভোলা সদর মডেল থানা পরিদর্শনে পুলিশ সুপার,জনবান্ধব পুলিশিং জোরদারে দিলেন নির্দেশনা। একজন প্রিয় অভিভাবককে হারাল পরিবার, না ফেরার দেশে অচ্যুতানন্দ চক্রবর্তী ভোলা-বরিশাল-লক্ষ্মীপুরের সীমানা নির্ধারণে নতুন আলোচনা,সংশ্লিষ্টদের নিয়ে মতবিনিময় ভোলায় মায়ের সঙ্গে বেড়াতে এসে হারিয়ে গেল শিশু শাকিল, পরিবারের সন্ধান চায় ভোলা’র’ বোরহানউদ্দিনে ডা.মোসলেউদ্দিনের মৃত্যু, শোকের ছায়া পরিবার ও স্বজনদের মাঝে ভোলা জেলা যুবদলে নতুন নেতৃত্বের সূচনা,সভাপতি ফেরদৌস সম্পাদক মনির অপরাধের রহস্য উদ্ঘাটনে মাঠে পুলিশ সুপার, সরেজমিনে পরিদর্শন একাধিক ঘটনাস্থল

ভোলার ঐতিহ্যবাহী পরিবারের উত্তরসূরি আসিফ আলতাফ,দাদার স্মৃতিকে ধারণ করে এগিয়ে চলার অঙ্গীকার

NEWS ROOM / ১১২ বার ভিউ
আপডেট : শনিবার, ৩০ মে, ২০২৬



নিজস্ব প্রতিবেদক, ভোলা:

ভোলার ঐতিহ্যবাহী ও সম্মানিত তালুকদার পরিবারের নতুন প্রজন্মের প্রতিনিধি আসিফ আলতাফ তাঁর শ্রদ্ধাভাজন দাদা, মরহুম আলতাজের রহমান তালুকদার-এর স্মৃতি, আদর্শ ও পারিবারিক মূল্যবোধকে হৃদয়ে ধারণ করে চলেছেন। পরিবারের গৌরবময় ঐতিহ্য রক্ষায় তাঁর এই আন্তরিকতা স্থানীয় মহলে প্রশংসিত হচ্ছে।

পরিবারের সদস্যদের মতে, মরহুম আলতাজের রহমান তালুকদার ছিলেন একজন সৎ, ন্যায়পরায়ণ ও সমাজকল্যাণে নিবেদিতপ্রাণ ব্যক্তি। জীবদ্দশায় তিনি মানুষের সুখ-দুঃখে পাশে দাঁড়িয়ে সমাজে একজন সম্মানিত ব্যক্তিত্ব হিসেবে পরিচিতি লাভ করেন।

তাঁরই উত্তরসূরি আসিফ আলতাফ দাদার স্মৃতিকে শুধু শ্রদ্ধার সঙ্গে স্মরণই করেন না, বরং পারিবারিক ঐতিহ্য, সামাজিক দায়িত্ববোধ ও মানবিক মূল্যবোধকে আগামী প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার প্রচেষ্টাও চালিয়ে যাচ্ছেন। তিনি বিশ্বাস করেন, পূর্বপুরুষদের আদর্শই একজন মানুষের প্রকৃত পরিচয় গড়ে তোলে।

স্থানীয় সচেতন মহল মনে করেন, আধুনিকতার এই সময়ে যখন অনেকেই পারিবারিক ইতিহাস ও শিকড় ভুলে যেতে বসেছে, তখন আসিফ আলতাফের মতো তরুণদের এই উদ্যোগ নতুন প্রজন্মের জন্য অনুকরণীয় দৃষ্টান্ত হয়ে থাকবে।

পারিবারিক ঐতিহ্যের প্রতি সম্মান, বয়োজ্যেষ্ঠদের স্মৃতির প্রতি শ্রদ্ধা এবং সমাজের প্রতি দায়বদ্ধতার মাধ্যমে আসিফ আলতাফ প্রমাণ করেছেন— সত্যিকারের উত্তরাধিকার শুধু সম্পদে নয়,আদর্শ ও মূল্যবোধের ধারাবাহিকতায় বেঁচে থাকে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও নিউজ

ক্যাটাগরি