• শনিবার, ৩০ মে ২০২৬, ০৭:৫৩ অপরাহ্ন
শিরোনাম
অসহায় মানুষের মুখে হাসি ফোটানোই আমার স্বপ্ন — মোঃ মিজান মেহেন্দিগঞ্জে অটোচালকদের স্বেচ্ছাচারিতা,অ/তি/রি/ক্ত ভাড়া আদায়ে যাত্রীদের ক্ষোভ ভোলার গ্যাসে জ্বলছে দেশের বাতি,অথচ / অ/ন্ধ/কারে ভোলাবাসী! বোরহানউদ্দিনে যুবককে /কু/পি/য়ে/ হ/ত্যা,গ্রে/প্তার/ ১ প্রায় ৪০০ কোটি টাকার সাবস্টেশন,তবুও বিদ্যুৎ সংকটে ভোলাবাসী উন্নয়নের সুফল মিলছে না জনগণের ভাগ্যে মেহেন্দিগঞ্জে সড়কের বেহাল দশা, জনক্ষোভে সড়কে ধান রোপণ বোরহানউদ্দিনে গৃহবধূর ঝুলন্ত মর/দেহ/উদ্ধার,অ/প/মৃ/ত্যু/ মামলা রুজু জুলাই গণঅভ্যুত্থানের শহীদ পরিবারগুলোর পাশে এমপি হাফিজ ইব্রাহিম ঈদুল আজহা উপলক্ষে সরকারি / শিশু /পরিবার (বালক),ভোলায় জেলা প্রশাসকের শুভেচ্ছা / বিনিময়। ঈদুল আজহায় সুবিধাবঞ্চিত শিশুদের পাশে মানবিক উদ্যোগ

ভোলায় ১০ লাখ টাকা সহ প্রতারক চক্রের ৬ সদস্য আটক

NEWS ROOM / ১৭৫ বার ভিউ
আপডেট : শুক্রবার, ২৮ জুলাই, ২০২৩

মোঃ হাসনাইন আহমেদ, ভোলা প্রকাশ।।

ভোলায় ১০ লাখ টাকাসহ ৬ প্রতারককে গ্রেফতার করেছে সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলের একটি টিম। একমাস প্রতারককারীদের তথ্য যাচাই-বাছাই করে বৃহস্পতিবার (২৭ জুলাই) বিকেলে শহরের পৌর ৮ নম্বর ওয়ার্ড শাহাজাহান মাষ্টারের ভাড়াটিয়া বাসায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।

শুক্রবার (২৮ জুলাই) বিকেলে ভোলা পুলিশ সুপার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে পুলিশ সুপার মো. মাহিদুজ্জামান এ তথ্য নিশ্চিত করেন।

গ্রেফতারকৃত ছয় প্রতারক হলেন- মো. জাকির হোসেন, মেহেদী হাসান, শাহাদাত মোল্লা, পারভেজ হোসেন, ইউনুস শেখ ও ওবাইদুর রহমান। তারা নোয়াখালী, গোপালগঞ্জ ও ফেনি জেলার বাসিন্দা।

সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার মো. আসাদুজ্জামান খান (প্রশাসন ও অর্থ) জানান, একটি প্রতারক চক্র দীর্ঘ কয়েকমাস ধরে ভোলার বিভিন্ন উপজেলায় সুমন ক্যামিকেল কোম্পানির ঔষধ বিক্রয় প্রতিনিধি পরিচয়ে ব্যবসায়ীদের সঙ্গে প্রতারণা করে আসছে। লালমোহন উপজেলার এক মুদি ব্যবসায়ী এমন প্রতারণার শিকার হয়ে সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন এর শরণাপন্ন হয়। এরপর সাইবার ক্রাইমের এসআই শামীম সরদার ও এএসআই আল-আমীন টানা একমাস গোপনে তথ্য উপাত্ত সংগ্রহ করে বৃহস্পতিবার বিকেলে ছয় প্রতারককে আটক করে। এসময় তাদের সঙ্গে থাকা নগদ ১০ লাখ টাকাসহ অন্যান্য আলামত জব্দ করা হয়।

পরে ভুক্তভোগী ব্যবসায়ী শাহাবুদ্দিনের দায়ের করা মামলায় আটককৃত ছয় প্রতারককে গ্রেফতার দেখিয়ে আদালতে তোলা হলে আদালত তাদেরকে কারাগারে প্রেরণ করেন।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও নিউজ

ক্যাটাগরি