• বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ০৭:১২ অপরাহ্ন
শিরোনাম
আধুনিক রূপে ভোলা গজনবী স্টেডিয়াম, ক্রীড়াঙ্গনে ফিরেছে প্রান পাওনা টাকা ও স্বর্ণ ফেরত চাইতে গিয়ে হেনস্থা ও প্রাণনাশের হুমকির অভিযোগ জনগণের সমর্থন নিয়ে পক্ষিয়ার চেয়ারম্যান হতে চান ইলিয়াস ভূইয়া ​বোরহানউদ্দিনে ব্রাজিল সমর্থকদের বর্ণাঢ্য র‍্যালি ১৩ জুন ৫ দিনব্যাপী মহা হরিনাম সংকীর্তন শুরু আজ  ব্রাজিল নাকি আর্জেন্টিনা ভোলায় কোন দলের সমর্থক বেশী। ভোলা সদরের কোড়ালিয়া গ্রামে বাবার কবরের পাশে কোরআন তেলাওয়াত করছেন তোফায়েল আহমেদের কন্যা ডা. মুন্নি যুগাবতার শ্রী শ্রী লোকনাথ বাবার তিরোধান দিবস উপলক্ষে মহানাম যজ্ঞ ও মহাপ্রসাদ বিতরণঃ বোরহানউদ্দিনে শিক্ষা, পরিবেশ ও জনকল্যাণে বহুমুখী কর্মসূচি পুলিশি পাহারায় জানাজা-তে নেয়া হচ্ছে তোফায়েল আহমেদের ম/র/দেহ!

ভোলায় সড়ক দুর্ঘটনায় চিকিৎসক নিহতের ঘটনায় ঘাতক মাইক্রোবাস চালক গ্রেপ্তার।

NEWS ROOM / ১৬৪ বার ভিউ
আপডেট : সোমবার, ২৮ আগস্ট, ২০২৩

স্টাফ রিপোর্টার ভোলা প্রকাশ ॥
ভোলায় সড়ক দুর্ঘটনায় লালমোহন উপজেলা স্বাস্থ কমপ্লেক্সের সহকারি সার্জন ডা: হিল্লোল চন্দ্র দে নিহতের ঘটনায় ঘাতক মাইক্রোবাস চালক এরশাদ (৩৫)কে গ্রেপ্তার করেছে পুলিশ। গত রোববার (২৭ আগষ্ট) সিরাজগঞ্জ জেলার চৌহলী উপজেলার চরকোদালিয়া পূর্বপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। আসামি এরশাদ টাঙ্গাইল জেলার নাগরপুর উপজেলার ভারড়া ইউনিয়নের সলিল আরড়া এলাকার শুক্কুরের ছেলে।

 

 

 

 

 

 

সোমবার (২৮ আগস্ট) সন্ধ্যায় ভোলা পুলিশ সুপারের সম্মেলন কক্ষে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানানো হয়।

এ সময় অতিরিক্ত পুলিশ সুপার আছাদুজ্জামান জানান, গত ৩ আগষ্ট সকালে লালমোহন উপজেলা স্বাস্থ কমপ্লেক্সের সহকারি সার্জন ডা: হিল্লোল চন্দ্র দে তার কর্মস্থল থেকে মোটরসাইকেলযোগে লালমোহন আসার পথে ওই উপজেলার কালমা ইউনিয়নের ফরাজি বাজারের উত্তর পাশে বাকলাই এর দোকানের সামনে ভোলা-চরফ্যাশন আঞ্চলিক মহাসড়কে বিপরীত দিক থেকে আসা বেপরোয়া গতিতে আসা মাইক্রোবাস হিল্লোল দে কে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ঘটনার পরপরই ঘাতক মাইক্রোবাস চালক পালিয়ে যায়।
ওই দিনই নিহত ডা: হিল্লোল দের চাচা সজল চন্দ্র দে বাদি হয়ে লালমোহন থানায় একটি মামলা দায়ের করেন। যার নম্বর ০৮। পরবর্তীতে ভোলার পুলিশ সুপার মো: মাহিদুজ্জামানের নির্দেশে পুলিশ ঘাতক মাইক্রোবাস চালককে গ্রেপ্তার করতে সক্ষম হন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও নিউজ

ক্যাটাগরি