• মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ০৭:৩১ অপরাহ্ন
শিরোনাম
আকস্মিক পরিদর্শনে নৌ পরিবহন প্রতিমন্ত্রী — অফিসে মিললো না কর্মকর্তাদের উপস্থিতি!  বোরহানউদ্দিনে তিন দিনব্যাপী ‘ভূমিসেবা মেলা ২০২৬’ শুরু হাফিজ ইব্রাহিমের সাথে মহানগর ছাত্রদলের নবগঠিত কমিটির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ মাদক,বাল্যবিবাহ ও নারী নির্যাতন প্রতিরোধে ভোলায় কর্মশালা ভোলায় তেঁতুলিয়া নদীতে অবৈধ বালু উত্তোলন: ড্রেজার ও ৩টি বাল্কহেড আটক বোরহানউদ্দিনে বাড়ছে হামের প্রকোপ, টিকা নেওয়ার আহ্বান ডাক্তার শুভ’র বাড়ির আঙিনায় গাঁজার চাষাবাদ, আপন দুই ভাই আটক ভোলাবাসীর প্রাণের দাবী ভোলা-বরিশাল সেতু | ভোলা জেলা কারাগারে কারা কর্মকর্তা-কর্মচারীদের ‘বেসিক লাইফ সাপোর্ট’ প্রশিক্ষণ অনুষ্ঠিত ভোলা জেলার তজুমুদ্দিন উপজেলার চাঁদপুর ইউনিয়নে ফ্যামিলি কার্ড কার্যক্রমের শুভ উদ্বোধন

ভোলায় ভোলা জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত ফের শ্রেষ্ঠ ওসি শাহীন ফকির

NEWS ROOM / ১২১ বার ভিউ
আপডেট : রবিবার, ২৩ জুলাই, ২০২৩

সাইফুল ইসলাম আকাশ নিজস্ব প্রতিবেদক,ভোলা প্রকাশ:

ভোলা জেলা পুলিশ এর আয়োজনে রবিবার (২৩ জুলাই) পুলিশ লাইন্স ড্রিলশেডে ভোলা জেলা পুলিশ সুপার মোহাম্মদ মাহিদুজ্জামান বিপিএম এর সভাপতিত্বে সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার রিপন চন্দ্র সরকারের সঞ্চালনায় জুন /২০২৩ খ্রিঃ মাসের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়।
সভার শুরুতে পুলিশ সুপার মোহাম্মদ মাহিদুজ্জামান বিপিএম উপস্থিত পুলিশ সদস্যদের পেশাদারিত্ব বজায় রেখে তৎপর ও আন্তরিকতার সাথে দায়িত্ব পালনের আহ্বান জানান। তিনি পুলিশ সদস্যদের কল্যাণে মেসের খাবার পরিবেশ, রেশন, পোশাক, অস্ত্র ও গুলি, কর্মস্থল ও ব্যারাক, ঔষধ ও চিকিৎসা বাবদ কল্যাণ তহবিল থেকে সহায়তা, বেতন-ভাতা হতে বিভিন্ন ধরনের কর্তন, ছুটি, ডিউটি, বদলি ও ট্রেনিং, কর্মপরিবেশ সহ বিবিধ বিষয়ে আলোচনা করেন।
এছাড়াও বিট পুলিশিং, সাইবার বুলিং, কিশোর গ্যাং, নারীর প্রতি ডিজিটাল ভায়োলেন্স ও অনলাইন জুয়া সম্পর্কিত সামাজিক জনসচেতনতা বৃদ্ধি সংক্রান্তে উপস্থিত পুলিশ সদস্যদের বিভিন্ন বিষয়ে দিক-নির্দেশনা প্রদান করেন ।

কল্যাণ সভায় জুন /২৩ মাসের বেস্ট অফিসার ইনচার্জ মোঃ শাহীন ফকির বিপিএম, ভোলা সদর মডেল থানা, ভোলা সহ সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালনকারী জেলা পুলিশ সদস্যদের ক্রেস্ট ও সম্মাননা স্মারক প্রদান এবং উপহার সামগ্রী প্রদান করেন ভোলা জেলা পুলিশ সুপার মোঃ মাহিদুজ্জামান বিপিএম।

এসময় উপস্থিত ছিলেন আছাদুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ),মোঃ জহুরুল ইসলাম হাওলাদার,অতিরিক্ত পুলিশ সুপার (লালমোহন সার্কেল) মোঃ মাসুম বিল্লাহ, সহকারী পুলিশ সুপার (তজুমদ্দিন সার্কেল),প্রণয় রায় শিক্ষানবিশ সহকারি পুলিশ সুপার,সকল থানার অফিসার ইনচার্জগণ, ডিআইও-১, জেলা বিশেষ শাখা, অফিসার ইনচার্জ, জেলা গোয়েন্দা শাখা, পুলিশ পরিদর্শক, শহর ও যানবাহন শাখা, কোর্ট পুলিশ পরিদর্শক, আরআই, পুলিশ লাইন্স, আরও আই, রিজার্ভ অফিস, ভোলা সহ জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের অফিসার ও ফোর্সগণ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও নিউজ

ক্যাটাগরি